
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযানটি পরিচালনা করা হয়।
অধিদপ্তর সূত্র জানায়, ফতুল্লা থানার ১ নম্বর শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে মো. সবুজ হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানটি পরিচালিত হয় অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালকহুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে। পরিদর্শক কাজী কামরুজ্জামান-এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি মোঃ সবুজ হোসেন ফরিদপুর জেলার সালথা থানার কুমার পট্টি এলাকার বাসিন্দা। তার পিতার নাম রাশেদ মাতব্বর।





























