
শফিকুল স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরীর ২৪ নং ওয়ার্ড সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় এলাকাবাসী ও সচেতনার্থীবৃন্দের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।সভায় বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এই ভয়ানক ব্যাধি থেকে রক্ষা করতে হলে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি পরিবারে সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদক বিক্রেতা ও সেবনকারীদের সামাজিক ও আইনিভাবে বয়কট করার আহ্বান জানান তারা।মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষক, যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে ২৪ নং ওয়ার্ডকে সম্পূর্ণ মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শেষে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে একটি তদারকি কমিটি গঠনের কমিটি গঠনের আহ্বান জানান এলাকাবাসী।।



























