
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের চাপুলিয়াস্থ নিজস্ব কার্যালয়ে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের (নিবন্ধন নং-১০১/২১) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার(১৮ সেপ্টেম্বর-২০২৬ ) সভায় সমিতির সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের কল্যাণমূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠু ও সাবলীলভাবে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ওয়ারেন্ট অফিসার মো. সিরাজুল ইসলাম (অব.)।মতবিনিময় সভায় উপস্থিত সাধারণ সদস্যগণ এক এক করে তাদের মূল্যবান মতামত, পরামর্শ ও বিভিন্ন দিক তুলে ধরেন। সকলের বক্তব্য ও মতামতের ওপর ভিত্তি করে দিকনির্দেশনামূলক সমাপনী বক্তব্য প্রদান করেন সমিতির সভাপতি ল্যান্স কর্পোরাল মো. শফিকুল ইসলাম (অব.)।তিনি সমিতির উন্নয়ন ও অগ্রযাত্রাকে বেগবান করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধ ও মিলেমিশে থাকার উদাত্ত আহ্বান জানান। একই সাথে সমিতির ভাবমূর্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সকলকে নির্ধারিত নিয়ম-নীতি ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেন। সভায় সমিতির অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




























