শিরোনাম
গায়ে হলুদের একদিন আগে গলায় ফাঁস দিয়ে কনের আত্মহত্যা মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা হাতের টানে সড়কের উঠে যাচ্ছে কার্পেটিং ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত লালমোহনের মহিউদ্দিন: মিথ্যা মামলার বেড়াজালে কয়েক লাখ টাকার ক্ষতি ও কারাভোগ কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন ; স্বাস্থ্যঝুঁকিতে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার মানববন্ধন পোরশায় দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু গোদাগাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে জবরদখল ও নিয়োগ বাণিজ্যের বিস্তর অভিযোগ
বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬

গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলের বোমা হামলা, নিহত ২৬

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।


বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।


ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবাননে যুদ্ধবিরতি শুরু করার একদিন পর গাজায় আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।


২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের প্রাণঘাতী অভিযানের পর প্রতিশোধ নিতে ইসরায়েলের সামরিক অভিযান শুরু করে। পরেপর থেকে গত ১৩ মাস ধরে চলা যুদ্ধে ২৩ লাখ মানুষের বসতি গাজা উপত্যকা একদম ধ্বংস হয়ে গেছে।


“আমি আশা করি লেবাননের মত আমাদেরও যুদ্ধবিরতি হবে। আমি আমার পরিবার নিয়ে নিজের জন্মভূমিতে নিরাপদে বাঁচতে চাই,” বলেছেন গাজার এক বাস্তুচ্যুত নারী আমাল আবু হামিদ।


দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয় দেওয়া একটি স্কুলের আঙিনায় বসে তিনি রয়টার্সকে আরও বলেন, “আল্লাহ চাইলে যুদ্ধবিরতি হবে।”


“যুদ্ধের আগে জীবন সুন্দর ছিল ... এখন কিছুই সুন্দর নেই, সব শেষ। আমাদের বাড়িঘর, আমাদের ভাইয়েরা, আর কেউ বেঁচে নেই। দিনে কোনোরকম একবেলা খাবার পাই। এখন তো রুটিও জুটছে না," খুব আক্ষেপ করে বলেন আবু হামিদ।


মঙ্গলবার লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি এখন গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য আবারও নতুন করে চেষ্টা শুরু করবেন।


যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কয়েক মাসের প্রচেষ্টায় খুব কম অগ্রগতি হয়েছে এবং আলোচনা এখন স্থগিত রয়েছে।


ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার লক্ষে গাজায় ইসরায়েলি অভিযানে প্রায় ৪৪ হাজার ২০০ মানুষ নিহত এবং ছিটমহলের প্রায় সব জনগোষ্ঠী অন্তত একবার হলেও বাস্তুচ্যুত হয়েছে বলে গাজার কর্মকর্তারা জানিয়েছেন। অঞ্চলটি বর্তমানে বিস্তীর্ণ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


এদিকে বৃহস্পতিবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গাজায় নিহতদের অন্তত ৭০ শতাংশই নারী ও শিশু।


তিনি বলেন, গত সাত সপ্তাহ ধরে গাজার উত্তর প্রান্তে চলমান ইসরায়েলি হামলায় ১ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


উত্তর গাজা উপত্যকায় বেইত লাহিয়ায় কামাল আদওয়ানের একটি বাড়িতে ও হাসপাতালের কাছে দুটি পৃথক বিমান হামলায় ছয়জন এবং দক্ষিণে খান ইউনিসে একটি মোটরসাইকেল বোমা হামলায় আরও চারজন নিহত হয়েছেন।


গাজা উপত্যকার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের একটি নুসেইরাতের একটি বহুতল ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বিমানগুলো। মসজিদের বাইরের রাস্তাগুলোতেও বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে সেনারা। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।


রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের বাহিনী 'গাজা উপত্যকায় অভিযান পরিচালনার অংশ হিসেবে হামাসের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে'।


বাসিন্দারা জানিয়েছেন, মিসরের সীমান্তবর্তী রাফাহ শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের আরও গভীরে প্রবেশ করেছে ট্যাংকগুলো।



আরও খবর




বোদায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

রাজবাড়ীতে মাদকসহ ১ জন গ্রেপ্তার

তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

পাটকেলঘাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৩ হোটেলকে জরিমানা

গায়ে হলুদের একদিন আগে গলায় ফাঁস দিয়ে কনের আত্মহত্যা

মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা

হাতের টানে সড়কের উঠে যাচ্ছে কার্পেটিং

ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত লালমোহনের মহিউদ্দিন: মিথ্যা মামলার বেড়াজালে কয়েক লাখ টাকার ক্ষতি ও কারাভোগ

কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো

লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে

শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন ; স্বাস্থ্যঝুঁকিতে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী

দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার মানববন্ধন

পোরশায় দুই মাসের কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী, নমুনা পরীক্ষায় পাঠানোর উদ্যোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী


এই সম্পর্কিত আরও খবর

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত,মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক

সিন্ধু চুক্তি নিয়ে ভারতের নতুন অবস্থান, বাড়ছে কূটনৈতিক চাপ

‘খুব দ্রুতই আমরা এমন এক অস্ত্র দেখাবো, যা শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়’

যুদ্ধের আগুনে পুড়ছে ইরানের অর্থনীতি, চাকরি হারিয়ে দিশেহারা লাখো মানুষ