
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:জমকালো আয়োজন ও আনন্দঘন পরিবেশে টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে ঘাটাইলে কর্মরত সাংবাদিকদের দীর্ঘদিনের বিভেদ ঘুচে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ার এক নতুন অধ্যায়ের সূচনা হলো।সোমবার (২১ সেপ্টেম্বর) প্রেসক্লাবের নতুন কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমাদুল হাসান।উদ্বোধন শেষে প্রেসক্লাবের আহ্বায়ক নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার এই পদক্ষেপকে সাধুবাদ জানান।তিনি বলেন, আমি ঘাটাইলে যোগদানের পর দেখেছিলাম এখানে কয়েকটি বিভক্ত সাংবাদিক সংগঠন ছিল। যে কারণে কোনো প্রশাসনিক অনুষ্ঠানে কাউকে সঠিকভাবে আমরা আমন্ত্রণ জানাতে পারতাম না। এই অবস্থা দেখে আমি সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছিলাম। আজ আপনারা সবাই ভেদাভেদ ভুলে এক ছাতার নিচে এসেছেন—এজন্য আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সারোয়ার জাহান কলির সার্বিক তত্ত্বাবধানে ও বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদুর রহমানের প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হেলাল, পৌর বিএনপির সম্মানিত সদস্য মোঃ রফিকুল ইসলাম,এস জি এস সেলিম হোসেন, উপজেলা ছাত্র দলে সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, লায়ন ডাঃ আব্দুল সাত্তার, সুধী সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ঘাটাইলের সার্বিক উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ ও জনদুর্ভোগ তুলে ধরতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।




























