
মোঃ জাহিদুল ইসলাম
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকীতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযোগে দেলোয়ার খান(৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পায়রা টোল প্লাজার পশ্চিমপাশে খান বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ও পরিবার সূত্রে জানাগেছে, শিশুটি পরন্ত বিকেলে ফুফু বাড়িতে যাওয়ার সময় শিশুটিকে খাবার ও আর্থিক প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী ভিটায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে শিশুটি বাঁধা দেয়। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয় এবং শিশুটির বিভিন্ন স্থানে হাতদেওয়াসহ জামা ছিড়ে ফেলেন।পরক্ষনে শিশুটি বাড়িতে গিয়ে ঘটনার কথা জানান। স্থানীয় শিপন শরীফ, রাজীব, শহিদুল,সরোয়ার আকনসহ কতিপয় ব্যক্তি এ নিয়ে মিমাংশা করতে ব্যর্থ হলে ঘটনার স্বীকার শিশুটি তার স্বজনসহ রাত তিনটায় দুমকী থানায় মৌখিক অভিযোগ দিলে ওই রাতেই অভিযুক্ত দেলোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা মঙ্গলবার সকালে বাদী হয়ে দুমকী থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত দেলোয়ার হোসেনের ভাষ্য, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি আওয়ামী লীগ করতেন একারনেই তাঁর বিরুদ্ধে মিথ্যে নাটক সাজানো হয়েছে। ৫ ই আগষ্টের পর তাঁর দোকানে হামলা করা হয়েছে।দীর্ঘদিন পর ফের দোকান ব্যবসা শুরু করলে তাঁর বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সেলিম উদ্দীন জানান, ভুক্তভোগীর মা রাত তিনটার দিকে দুমকী থানায় এসে অভিযোগ দিলে রাতেই তাঁকে আটক করা হয়েছে।সকালে শিশুটির মা মামলা দায়ের করায় আসামিকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।




























