শিরোনাম
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

প্রকাশিত:মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। বগুড়া বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হিসেবে এই দুই সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের ১৬ সেপ্টেম্বরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠির বিষয় ছিল ‘স্পিকার কর্তৃক বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনয়ন’। চিঠিতে বলা হয়েছে, বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬-এর ১৮(৩)(গ) ধারা অনুযায়ী স্পিকার দুই সংসদ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি সংশ্লিষ্টদের অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে। চিঠির অনুলিপি বগুড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মনোনীত দুই সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ সিন্ডিকেট। বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬-এ সিন্ডিকেটের গঠন, দায়িত্ব ও কার্যক্রমের বিষয়ে বিধান রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক বিষয়ে সিন্ডিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে জেলার দুই সংসদ সদস্যকে মনোনয়নের খবরে শিক্ষা ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের সিন্ডিকেট সদস্য হিসেবে অন্তর্ভুক্তিকে তাঁর নির্বাচনী এলাকার শিক্ষা সংশ্লিষ্টরা গুরুত্বের সঙ্গে দেখছেন। এমপি মোশারফ হোসেন বলেন, বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এটি শুধু আমার জন্য নয়, বগুড়ার মানুষের জন্যও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।বগুড়া বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, মানসম্মত ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।বগুড়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশের উপযোগী পরিবেশ তৈরিতে গুরুত্ব দিতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। একটি নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ—তাই শুরু থেকেই সুশাসন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন।বগুড়ার সন্তানরা যেন দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নিজ জেলাতেও বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ পায়, সেটিই আমাদের প্রত্যাশা। বগুড়া বিশ্ববিদ্যালয়কে সেই প্রত্যাশা পূরণের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।



আরও খবর




মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল

মোহনগঞ্জের শিশু কুলসুমা নেত্রকোনা শহর থেকে নিখোঁজ: সন্ধানের আকুল আবেদন

বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১

মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা,নারীসহ আহত ৩

ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ

চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালখালীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি

আনোয়ারায় ডাম্পার-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৪

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল

মোহনগঞ্জের শিশু কুলসুমা নেত্রকোনা শহর থেকে নিখোঁজ: সন্ধানের আকুল আবেদন

বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১

মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা,নারীসহ আহত ৩