শিরোনাম
পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

গণহত্যার আসামির জামিনে বিচারকদের ‘সতর্ক’ থাকতে বললেন আইন উপদেষ্টা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জুলাই গণহত্যা মামলার আসামিরা জামিনে বের হতে পারলে বিচারকাজকেই ‘বাধাগ্রস্ত’ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।


বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, “এখানে আপনাদের রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নাই। এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন।”


দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ে মঙ্গলবার রাজধানীর রাজারবাগে আয়োজিত এক কর্মশালায় তার এমন বক্তব্য আসে।


উপদেষ্টা বলেন, “আমরা খুব চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি। পুলিশ বাহিনী অনেক কষ্ট করে একটা হত্যা মামলার আসামিকে ধরে আনে, হত্যা মামলার আসামি, জুলাই গণহত্যা মামলার আসামি, সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে।


“এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এ আসামিরা বেরিয়ে এই বিচার প্রক্রিয়াটাকে কতটা বাধাগ্রস্ত করতে পারে। এটা আইনের কথা। আমার বানানো কথা না।”


আসিফ নজরুল বলেন, “একটা কমন অভিযোগ থাকে পুলিশের, এটা আমি অনেক আগে থেকে শুনে আসছি যে ‘আমরা আসামি ধরে এন দিই, জাজরা ছেড়ে দেয়।’ এটা অনেক পুরনো কমপ্লেইন। আমি এটা বোধহয় ২০-৩০ বছর যাবত শুনছি।


“তো আমার একটা জিনিস শুধু, এখনকার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, পুলিশ ভাই যারা আছেন, আপনারা এফআইআরটা একটু ডিটেইল করে লিখবেন। অনেকসময় এজহারে অনেক তথ্য থাকে না। কিন্তু আপনি এফআইআর লেখার সময়, এটা তো আপনার হাতে, আপনার তো সেই দক্ষতাটা আছে, আসামির পরিচয় যতটা জানানো যায়, জানানোর চেষ্টা করেন।”


তিনি বলেন, “বিশেষ করে যখন ফরওয়ার্ডিং দেবেন অ্যারেস্ট করার, অ্যারেস্ট করার ক্ষেত্রে ফরওয়ার্ডিং দেওয়ার তো আপনার অথরিটি আছে। ফরওয়ার্ডিং এর মধ্যে যথেষ্ট তথ্য দিয়ে আসামির ইনভলমেন্ট, আসামির পরিচয়টা ভালো করে আইডেন্টিফাই করে দিয়েন। তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।”


এ সময় উপদেষ্টা বিচারকদের উদ্দেশে বলেন, “আমাদের যারা জাজরা আছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা বিগার পিকচার অব ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দেবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। আপনারা আমার থেকে ভাল জানেন।


“আবার যিনি জামিনের যোগ্য, গত আমলের মত তাকে জামিন থেকেও বঞ্চিত কইরেন না। বাট মোট কথা হচ্ছে, অভারল যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেটা মাথার মধ্যে রাখবেন।”


আরও খবর




পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬