শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

গ্রেফতার আতঙ্কে ভুগছে বিপুলসংখ্যক পুলিশ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বিপুলসংখ্যক পুলিশ সদস্য গ্রেফতার আতঙ্কে ভুগছেন। কোটাবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা মামলায় এখন পর্যন্ত ২৯২ জন পুলিশ সদস্যের নাম এসেছে। এর মধ্যে পুলিশ সদর দপ্তর ৯২ জনের একটি শীর্ষ তালিকা তৈরি করেছে। এর মধ্যে দুই পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। এ তালিকায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরাও রয়েছেন। সেখান থেকে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপারকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরে তালিকায় আছেন আরো ৮৯ পুলিশ কর্মকর্তা। তাদের এখনো গ্রেফতার করা না হলেও নজরদারিতে রাখা হয়েছে। যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে। ছাত্র-জনতার ওপর হামলাকারী বা হামলার ইন্ধনদাতা সব পুলিশ সদস্যের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, পুলিশ বাহিনীর পক্ষ থেকে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে হত্যার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের গ্রেফতারের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই তালিকা ধরে ওই সব পুলিশ সদস্যদের অপরাধে যুক্ত থাকার বিস্তারিত তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পর্যায়ক্রমে ওই তালিকার সব পুলিশ সদস্যকেই গ্রেফতার করা হবে। এমনকি ওই তালিকায় ৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের নামও রয়েছে। তাদের গ্রেফতারে ইন্টারপোলের সহযোগিতা নেয়া হবে। ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার দায়ে এখন পর্যন্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৭৬টি মামলা হয়েছে। সূত্র জানায়, পুলিশের সাবেক আইজিপি শহীদুল হকের নামে সাতটি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নামে ৩৬টি মামলা আছে।

এছাড়া সাবেক অতিরিক্ত আইজিপি (সাবেক এসবি-প্রধান) মনিরুল ইসলামের বিরুদ্ধে ১১টি এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে ৩৩টি মামলা হয়েছে। সাবেক র‌্যাব ডিজি হারুন-অর-রশীদের নামে পাঁচটি এবং ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তারের নামে ছয়টি মামলা করা হয়েছে। এছাড়া ডিএমপি ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদের নামে ৩৭টি, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের নামে ২৭টি, এসএম মেহেদী হাসানের নামে আটটি এবং ওয়ারী বিভাগের সাবেক ডিসি ইকবাল হোসাইন আট মামলার আসামি। তাছাড়া ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক, সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া, সাবেক অতিরিক্ত আইজি লুৎফর কবির, জামিল আহম্মেদ, র‌্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সিটিটিসির সাবেক অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান, সিটিটিসির যুগ্ম কমিশনার কামরুজ্জামান মামলার আসামি। এছাড়াও তালিকায় আছেন সাবেক ডিআইজি রিপন সরদার, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দার, যুগ্ম কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সরদার, ডিএমপি ডিবির যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়, ডিএমপি ডিবি রমনা বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ আশরাফ ইমাম, সাবেক ডিসি (হেডকোয়ার্টার্স) তানভির সালেহীন ইমন, অতিরিক্ত ডিআইজি (সাবেক ডিবি ডিসি) মতিউর রহমান, ডিবির সাবেক ডিসি রাজিব আল মাসুদ, মাহফুজুল আল রাসেল, জাহিদুল তালুকদার, মতিঝিলের সাবেক ডিসি হায়াতুল ইসলাম, উত্তরার সাবেক ডিসি আশরাফুল আজিম, ডিসি এইচএম আজিমুল হক, হাফিজ আল ফারুক, মাহাবুব-উজ-জামান, জাফর হোসেন প্রমুখ। তাছাড়া অতিরিক্ত উপকমিশনার (এডিসি), পুলিশ পরিদর্শক, এসআই পদমর্যাদার বেশকিছু কর্মকর্তা ছাড়াও গুলশান থানার এসআই মামুন মাতব্বরের বিরুদ্ধে তিনটি এবং শাহবাগ থানার এসআই আশরাফুল সিকদারের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। সূত্র আরো জানায়, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা হলে বাহিনীর অন্য সদস্যদের মধ্যে নেতিবাচক প্রভাব তৈরির আশঙ্কা রয়েছে। যদিও যেকোনো অপরাধ সংঘটিত হলেই মামলা হয়। এরপর প্রাথমিকভাবে একটা তদন্ত হয়।

সেখানে যদি অভিযুক্ত ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া যায়, তার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তবে এখানে আমাদের একটি বিষয় গুরুত্বের সঙ্গে খেয়াল রাখতে হবে যে ঢালাওভাবে যেন কোনো পুলিশ সদস্যকে গ্রেফতার বা হয়রানি করা না হয়। এদিকে পুলিশ সদর দপ্তরও সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানি করার সুযোগ নেই বলে মনে করে। এ বিষয়ে  পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, বিভিন্ন মামলায় যারা আসামি তাদের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে, এমনকি পুলিশ সদস্যদেরও সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। যারা প্রকৃত অপরাধী তাদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬