শিরোনাম
চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

হিলিতে চলতি মৌসুমে ধানের ভালো ফলন, খুশি কৃষকরা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দিনাজপুরের হিলিতে ইতোমধ্যেই রোপা আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বারের তুলনায় এবার ভালো ফলন হয়েছে ধানের। সেই সাথে ধানের দামও ভালো থাকায় দারুণ খুশি কৃষকরা। এতে করে উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো লাভের আশা কৃষকদের। ফলে আগামীতে উচ্চফলনশীল ধানের আবাদ আরও বাড়বে বলে আশা করছে কৃষি বিভাগ। এদিকে অন্যবারের তুলনায় ধানের উৎপাদন খরচ বেশি হলেও চাহিদা মাফিক ধানের দাম না পাওয়ায় খুব একটা লাভ হবে না বলে দাবি বর্গাচাষিদের।


শস্যভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলিতে বর্তমানে বিস্তীর্ণ মাঠজুড়ে শোভা পাচ্ছে সোনালি পাকা ধান। ধানের ভারে যেন নুয়ে পড়েছে বেশিরভাগ জমির ধান গাছ। ইতোমধ্যেই বেশিরভাগ জমির ধান পেকে যাওয়ায় ধান কাটা শুরু করেছেন কৃষকরা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই-পোকামাকড়ের তেমন আক্রমণ না থাকায় ধানের ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি ধানের ফলন হচ্ছে ১৬ থেকে ২০ মণ করে। আর প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১৪শ টাকা দরে। এক বিঘা জমিতে ধান লাগানো থেকে কাটা পর্যন্ত ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হচ্ছে আর ধান বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকায়। তাতে করে ১০ হাজার টাকার উপরে লাভ থাকছে। তবে সার ও কীটনাশকসহ অন্যান্য উপকরণের মূল্যবৃদ্ধির কারণে এবারে উৎপাদন খরচ বেশি হয়েছে। এতে জমির মালিককে দিয়ে কিছুই থাকছে না বর্গাচাষিদের। সারের দাম কমানো ও ধানের দাম বেশি হলে বর্গাচাষিরা লাভবান হতো। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখীর কারণে যে মজুরি মিলছে তা দিয়ে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ধানকাটা শ্রমিকরা।



হিলির খাট্টাউসনা গ্রামের কৃষক মিরাজুল ইসলাম বলেন, এবার আবহাওয়া মোটামুটি ভালোই ছিল। পোকামাকড়ের আক্রমণ বিশেষ করে কারেন্ট পোকার আক্রমণ তেমন একটা ছিল না। মাজরা পোকাসহ কিছু পোকামাকড়ের আক্রমণ দেখা দিলেও সময়মতো ওষুধ প্রয়োগ করায় ধানের তেমন একটা সমস্যা হয়নি। সবমিলিয়ে আবহাওয়া বেশ ভালো থাকার কারণে ধানের যে ফলন হয়েছে তাতে করে এবারে ধান চাষ করে লোকসান গুনতে হবে না। কৃষকরা বেশ লাভবান হবেন। বিঘা প্রতি ১৮ থেকে ২০ মণ করে ধান পাওয়া যাচ্ছে আর বর্তমানে বাজারে ধান বিক্রি হচ্ছে ১৪শ টাকা মণ দরে। সেই হিসেব করে এবারে ধান চাষাবাদ করে লাভ হবে। আমাদের এক বিঘা জমিতে ধান রোপণ থেকে শুরু করে কাটা পর্যন্ত সব খরচ মিলিয়ে ১০ থেকে ১২ হাজার টাকা লেগেছে। বিঘা প্রতি ধানের ফলন হচ্ছে ১৮ থেকে ২০ মণ। তাতে করে এক বিঘা জমির ধান বিক্রি করে ২৫ থেকে ২৭ হাজার টাকা পাওয়া যাচ্ছে। এতে হিসেব করে দেখা যাচ্ছে, ১৫ হাজার টাকা লাভ থাকছে।



হিলির ইসমাইলপুর গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার আবহাওয়া বেশ ভালো থাকায় গতবারের চেয়ে ধানের ফলন ভালোই হয়েছে। এর পরে ধানের যে দাম যাচ্ছে তাতে করে দাম বেশ ভালোই রয়েছে। সেই হিসেবে ধান আবাদ করে লোকসান নেই। বিঘা প্রতি ধানের ফলন পাওয়া যাচ্ছে ১৮ থেকে ২০ মণ করে। সেই সাথে ধানের দাম ভালোই যাচ্ছে ১৩শ ৮০ থেকে ১৪শ টাকা মণ যাচ্ছে। এতে করে এবারে ধান আবাদ করে কৃষকরা ভালোই লাভবান হবেন। তবে অন্যবারের তুলনায় এবারে সার-কীটনাশকের দাম একটু বেশি হওয়ায় ধানের উৎপাদন খরচ বেশি হয়েছে। সেই হিসেবে লাভ একটু কম হবে। তবে সার-কীটনাশকের দাম কম থাকলে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারতো।


হিলির খাট্টাউসনা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, অন্যবারের তুলনায় এবারে ধানের উৎপাদন খরচ মোটামুটি ভালোই হয়েছে। এবারে সারের দাম বেশি। কীটনাশকের দামও বেশি। এমনকি শ্রমিকের মজুরি বেশি। সেই হিসেবে ধানের ফলন বেশ ভালোই হচ্ছে কিন্তু যে ধানের যে দাম তাতে করে খুব একটা পড়তা হবে না। যাদের ধানের ফলন ১৮ থেকে ২০ মণ হচ্ছে তাদের বেশ ভালোই লাভ হবে কিন্তু যাদের ১৫ থেকে ১৬ মণ বা তার কম হচ্ছে তাদের লাভ খুব একটু হবে না বাড়তি খরচের কারণে। যে হারে উৎপাদন খরচ বাড়ছে সেই হিসেবে ধানের দাম আরেকটু বেশি ১৫শ থেকে ১৬শ টাকা হওয়া দরকার ছিল। কিন্তু বর্তমানে যে বাজার রয়েছে ১৪শ টাকা, সেটিও স্থির থাকছে না। প্রথম দিকে থাকলেও মাঝে মধ্যে নিচে নেমে যাচ্ছে। সেই হিসেব করে যাদের নিজেদের জমি রয়েছে তারা লাভবান হতে পারবেন। কিন্তু যারা বর্গাচাষি, খরচ দিয়ে তাদের খুব একটা লাভ হবে না। 



হিলির জালালপুর গ্রামের বর্গাচাষি কৃষক সুজন হোসেন বলেন, আমি মানুষের জমি আদি নিয়ে রোপা আমন ধান চাষাবাদ করেছি। জমির মালিককে বিঘা প্রতি ৬ মণ করে ধান দিতে হবে, সেই হিসেব করে যদি এক বিঘাতে যদি ১৫ থেকে ১৬ মণ ধান হয়। তাহলে জমির মালিককে দিয়ে মাত্র ৯ থেকে ১০ মণ ধান টিকবে। একবিঘা জমির ধান লাগানো থেকে কাটা পর্যন্ত ১০ থেকে ১২ হাজার টাকা লাগছে। বর্তমানে যে ধানের দাম তাতে করে ১২ থেকে ১৪ হাজার টাকা পাওয়া যাচ্ছে। খরচ বাদ দিলে ২ হাজার টাকার মতো লাভ থাকছে। তাই ধানের দামটা যদি ১৫শ থেকে ১৬শ টাকা থাকতো সেই সাথে সার-কীটনাশকের দামটা যদি কম হতো তাহলে একটু লাভের মুখ দেখতে পেতাম। কিন্তু বর্তমানে যে অবস্থা তাতে করে গায়ে গায়ে শোধ আর খেরটাই লাভ আর আমি একটা মানুষ যে শ্রম দিলাম তার কোনও দাম পাচ্ছি না।


ধানকাটা শ্রমিক শেরেগুল ইসলাম বলেন, বর্তমানে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে দাম, সেই হিসেবে আমাদের শ্রমিকদের মজুরি কম। বর্তমানে ৫শ থেকে সাড়ে ৫শ টাকা মজুরি দিয়ে আমাদের শ্রমিকদের তেমন একটা পড়তা নেই। প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আলুর কেজি ৭০ টাকা, চাউলের দাম ৫৫ থেকে ৬০ টাকা। এত দামের কারণে এই মজুরি দিয়ে তো আমাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। এই মজুরি দিয়ে চাল কিনলে তরিতরকারি হচ্ছে না, এমন অবস্থায় ছেলেমেয়েদের পড়ালেখার খরচ জোগাবো কীভাবে। সব জিনিসের দাম বেশি। যার কারণে এই মজুরি দিয়ে ধানকাটা শ্রমিকদের দিন ভালোভাবে যায় না। তাই ধানকাটা শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনা করা দরকার।         


হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, বর্তমানে রোপা আমন ধান কাটা চলছে। এখন পর্যন্ত ৫ হাজার ৮২২ হেক্টর জমির ধান অর্থাৎ ৭২ শতাংশ জমির ধান কাটা হয়েছে। যা এখনও চলমান রয়েছে। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে ধান কাটা সম্পূর্ণ হবে। এ বছরে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন অনেক ভালো হয়েছে। পাশাপাশি এবার ভালো দাম পাওয়ার কারণে কৃষকরা লাভবান হওয়ায় তারা বেশ খুশি। আগাম যে ধানের জাত ব্রি-ধান ৭৫, ৮৭, ১০৩ এই জাতগুলোর ফলন বিঘা প্রতি ২১ থেকে ২২ মণ পর্যন্ত কৃষকরা পেয়েছে। যা বিগত দু থেকে তিন বছরের তুলনায় এবারের অনেক বেশি। আগামীতে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে কৃষকরা আগাম জাতের ধান ও উচ্চ ফলনশীল ধানগুলো চাষাবাদে আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন। চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় ৮ হাজার ১১৭ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদ করা হয়েছে। যা থেকে ২৮ হাজার ৮১৫ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করছি, ধান উৎপাদনের সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।


আরও খবর




চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন