শিরোনাম
নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ কালীগঞ্জে সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আধুনিক শিক্ষায় দক্ষ প্রজন্ম গড়তে হবে: ফজলুল হক মিলন লাকসামে মেয়র প্রার্থী এ্যাড. সুজনের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম আজাদ কে ফুলেলে শুভেচ্ছা - শহিদুল ইসলাম
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬

ইসলামাবাদের ডি-চকের দখল নিতে কেন মরিয়া পিটিআই?

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবিতে রাজধানী ইসলামাবাদের ডি-চকের আশপাশে জড়ো হচ্ছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী ও সমর্থকরা। আইনশৃঙ্খলাবাহিনীর স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি সত্ত্বেও পাকিস্তানের প্রশাসনিক কেন্দ্র খ্যাত ডি-চকের দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন দলটির নেতাকর্মীরা।



মঙ্গলবার সকালের দিকে পিটিআইয়ের হাজার হাজার কর্মী-সমর্থক ইসলামাবাদের প্রাণকেন্দ্র ডি-চকে পৌঁছানোর চেষ্টা করেন। এর মধ্যে কিছুসংখ্যক কর্মী সমর্থক পাকিস্তানের অত্যন্ত সুরক্ষিত ও স্পর্শকাতর এই এলাকায় পৌঁছালেও পাক রেঞ্জার্সের সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্র থেকে ছোড়া গুলি ও কাঁদানে গ্যাসের শেলে সেখানে টিকতে পারেননি। পরে মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে যায় এলাকাটি।


কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার পাকিস্তান প্রতিনিধি বলেছেন, নিরাপত্তাবাহিনীর তীব্র গুলি ও কাঁদানে গ্যাসের শেলের ব্যবহারে কিছু বিক্ষোভকারীরা পিছু হটলেও পরবর্তীতে আবারও ডি-চকে ফিরেছেন। ইসলামাবাদে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।


পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ডি-চকের চারপাশ ঘিরে নিরাপত্তা বাহিনীর তৈরি করা প্রতিবন্ধকতা এড়িয়ে সেখানে পৌঁছেছেন কিছু বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের বাধা দিতে সড়ক-মহাসড়কে বিশাল আকারের কনটেইনারের প্রাচীর তৈরি করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা এসব কনটেইনারের ওপরে উঠে পড়েছেন। এ সময় পাক রেঞ্জার্সের সদস্যদের বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজা গুলি ছুড়তে দেখা গেছে। তবে সেনাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সঙ্গে কোনও ধরনের সংঘাতে জড়ানো থেকে বিরত রয়েছেন।



খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা আলী আমিন গান্দাপুর পিটিআইয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের ডি-চকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।


ইসলামাবাদের অত্যন্ত সুরক্ষিত রেড জোনের একটি এই ডি-চক। পাকিস্তানের রাজনৈতিক প্রতিবাদ-বিক্ষোভের অন্যতম তীর্থস্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে এই গোলচত্বরকে।


ডি-চক এলাকায় দেশটির সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন রয়েছে। এর মধ্যে দেশটির সংসদ ভবন, প্রেসিডেন্টের কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট, জাতীয় পরিষদ ভবন ও বিভিন্ন দেশের দূতাবাস এবং হাইকমিশন রয়েছে।


ইসলামাবাদের প্রাণকেন্দ্রে অবস্থিত ডি-চককে দেশটিতে অনেকেই ‘‘ডেমোক্রেসি চক’’ নামেও বর্ণনা করে থাকেন। স্থানটি দীর্ঘদিন ধরে প্রতিবাদের প্রধান চত্বর হিসেবে ব্যবহার করা হচ্ছে। ২০১৪ সালে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ওই স্থানটিতে প্রায় এক মাস ধরে অবস্থান কর্মসূচি পালন করেছিল।


সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ডি-চক থেকে প্রায় ৫৫০ মিটার দূরে জড়ো হচ্ছেন; যেখানে তিন স্তরের কনটেইনারের স্তূপ করে রাখা হয়েছে।


ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে কর্মী-সমর্থকের বিশাল একটি বহর এখনও ইসলামাবাদ থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে। কর্তৃপক্ষের কঠোর প্রতিক্রিয়ার কারণে এই বহরের ইসলামাবাদ অভিমুখী গতি কমিয়ে দেওয়া হয়েছে।


আরও খবর
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬





হালুয়াঘাটে নাগলা ও বাউশী ফিশারীজের ৯২ লাখ টাকার ভূমি উন্নয়ন কর বকেয়া

চিরিরবন্দরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক

রাণীনগরে টহল পুলিশের গাড়ির ৫০০ গজ দূরেই মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

হাজিদের কষ্ট-অবহেলা-জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

ফতুল্লায় বাসায় চুরি, ড্রাইভার গ্রেপ্তার; উদ্ধার ৪৯ ভরি স্বর্ণ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল, জানাজা শেষে দাফন

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

উপসাগরে আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা অব্যাহত