শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

জাতীয় স্থানিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে : বিআইপি সভাপতি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৮ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৮ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানারস (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে পুরো দেশের জন্য স্থানিক পরিকল্পনা আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে জাতীয় স্থানিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে।



রোববার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে সিক্স সিজনস হোটেলে 'রাজনৈতিক চর্চায় পরিকল্পিত নগরায়ন' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।


মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও আমাদের জাতীয় পর্যায়ে কোনো পরিকল্পনা তৈরি হয়নি। বিভিন্ন শহরের বিচ্ছিন্নভাবে পরিকল্পনা তৈরি হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। যেমন, ব্রিটিশদের আদলে আমাদের পরিকল্পনা শুরু হয়েছিল ১৯৯২ সালে, ঢাকা ও চট্টগ্রাম-এর মহাপরিকল্পনা তৈরি হয়েছিল, কিন্তু বাস্তবায়িত না হওয়ায় কোনো সুফল আমরা পাইনি। বিভিন্ন কতৃপক্ষ বা দপ্তরের অধীনে অন্যান্য অনেক শহরের পরিকল্পনা প্রণয়ন হলেও, বাংলাদেশে একটিও পরিকল্পিত শহর নেই।



তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে যে দলই সরকার গঠন করবে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে আমরা পরিকল্পনাবিদগন সর্বাত্মক সহযোগিতা করতে চাই। আমরা আশা করবো আমাদের গঠনমূলক সমালোচনা সরকার ইতিবাচকভাবে গ্রহণ করবে। আমরা এও আশা করবো, নির্বাচিত সরকার সিদ্ধান্ত গ্রহণে পরিকল্পনাবিদের অংশগ্রহণ নিশ্চিত করবে এবং নিয়মিত আলোচনা অব্যহত রাখবে।


এই পরিকল্পনাবিদ বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী দফা বা ইশতিহারে বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনার কথা বলেছেন। আপনাদের এই আগ্রহকে আমরা আন্তরিক সাধুবাদ জানাই। আপনাদের এই সব পরিকল্পনা যদি জাতীয় স্থানিক পরিকল্পনার অংশ হয়, তবেই দেশের সামগ্রিক পরিকল্পিত উন্নয়ন সম্ভব হবে। বিগত দিনে, বিভিন্ন সরকার বিকেন্দ্রীকরণের অঙ্গীকার করলেও স্থানীয় সরকার শক্তিশালী হয়নি। আশা করি আগামী দিনে বিকেন্দ্রীকরণ কার্যকর হবে।


মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, দেশের পরিকল্পনা বাস্তবায়নের যে সামগ্রিক কাঠামো, তার আমূল পরিবর্তন আনতে হবে। দেশের বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ বা পরিকল্পনা দপ্তর এখনো আমলা নির্ভর। এসব প্রশাসকরা খণ্ডকালীন দায়িত্ব পালন করেন। ওনাদের প্রতি যথাযোগ্য সম্মান রেখেই বলছি পরিকল্পনার মতো কারিগরি বিষয়ে, প্রশাসকদের অদূরদর্শিতা, উপযুক্ত কারিগরি দক্ষতার অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতায়, পরিকল্পনা বাস্তবায়ন হয় না। কাজেই, উন্নয়ন কতৃপক্ষ বা পরিকল্পনা দপ্তরে আমরা পরিকল্পনাবিদদের অগ্রণী ভূমিকা দেখতে চাই। অন্যথায় পরিকল্পিত বাংলাদেশ গড়া সম্ভব হবে না।


যেহেতু পরিকল্পনা মন্ত্রণালয় থেকে সব প্রকল্প আনুমোদন হয়, প্রকল্পগুলো যেন, দেশের সামগ্রিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তাই, জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সমন্বিত নগর পরিকল্পনা নিশ্চিত করতে, পরিকল্পনা মন্ত্রণালয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন নগর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ থাকতে হবে, বলেন তিনি।


গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসানে সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইনস্টিটিউটের সহ-সভাপতি পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা