শিরোনাম
লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ২৮ অক্টোবর ২০২৬
বুধবার ২৮ অক্টোবর ২০২৬

জীবিকার তাগিদে ধান কেটে বাড়ি ফেরার পথে ট্রাক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৯ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৯ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মোঃ আসিফ সিদ্দিকী 

কয়রা প্রতিনিধি 


সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আর ও ৭ জন শ্রমিক। পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।


শনিবার সকাল  ৭টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার হরিশ্চেন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এঘটনা ঘটে।


নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০) ।


আহত ধানকাটা শ্রমিক জানান, কয়রা এলাকা থেকে তারা ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরী হিসাবে ২০ থেকে ২৫ মন ধান পায়।


তারা ওই ধান নিয়ে  ট্রাকযোগে (যশোর-ট-১১৩৭৮৫ ) বাড়ী ফেরার পথে শনিবার সকালে তালা উপজেলার হরিশ্চেন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এসে সড়ক দূর্ঘটনা ঘটে এবং সাইদুল গাজী ও মনিরুল ইসলাম  নিহত হয়।


স্থানীয়রা জানান, খুলনা-পাইকগাছা সড়কের দুই ধারে সম্প্রসারনের জন্য খুড়ে রাখার কারণে মুলতঃ এই দূর্ঘটনাটি ঘটেছে।


খুলনা-৬ আসন (কয়রা -পাইকগছা)এর জাতীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেন,

 শ্রমজীবী কর্মজীবী মানুষেরা এলাকায় কাজ না থাকার কারনে তীব্র তাপদাহের মধ্যে জীবন-জীবীকার তাড়নায় পিতা-মাতা, স্ত্রী, সন্তান বাড়িতে রেখে ধান কাটা শ্রমের মধ্য দিয়ে ধান উপার্জনের জন্য দূরদেশ গিয়েছিলেন। ধান কাটা শেষে নিরাপদে শ্রমের উপার্জিত ধান ট্রাক বোঝাই করে দলের সকলকে নিয়ে আনন্দ সহকারে বাড়ি ফিরছিলেন, তাদের মন ছিলো উৎসাহ, আনন্দে ভরপুর। কারন, তারা সারা বছরের খোরাকি সংগ্রহ করে বাড়ি ফিরে পরিবারের সকলের হাসিমুখ দেখবে এই প্রত্যাশায় তারা ছিলো উদগ্রীব। পতিমধ্যে বাধ সাধে এই মর্মান্তিক দুর্ঘটনা, তাদের সকল স্বপ্ন চুরমার হয়ে যায়। মায়ের অপেক্ষা, স্ত্রীর প্রত্যাশা, সন্তানের পথ চাওয়া বুকভাঙ্গা অশ্রুতে পরিনত হয়েচে।


তিনি তালা থানায় উপস্থিত হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় মানবিক বিবেচনায় মৃত ব্যক্তিদের মরদেহ পরিবার পরিজনের কাছে হস্তান্তরের ব্যাবস্থা করেছেন। 


তিনি আরও বলেন, এই দুর্ঘটনার জন্য তাৎক্ষণিক ভাবে যাকে দায়ী করা যায়, সে হলো বেদগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা রাস্তার ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ। দীর্ঘদিন যাবত ঠিকাদার হিসাবে রাস্তা নির্মানের নামে সকল প্রকার নিয়ম নীতি লঙ্ঘন করে রাস্তাটা ফেলে রেখেছে। অনেক স্থানে বিপদজনক ভাবে খুড়ে রেখেছে, সে কারনে ইতোমধ্যে অনেক দুর্ঘটনা ঘটেছে, আজকের দুর্ঘটনা  চুড়ান্ত রূপ নিয়েছে। ভবিষ্যতে ঠিকাদার অচিরেই রাস্তার কাজ শেষ না করলে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সড়ক উন্নয়নের দায়িত্বে যে সকল কর্মকর্তারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষন করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্য এ ধরনের দায়িত্বহীন ঠিকাদার দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য।


আজকের দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদ্বয়ের আত্মার মাগফেরাত কামনা করেন, মহান আল্লাহপাক যেনো তাদের বেহেশত নসীব করেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।


তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এ সময় ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।


আরও খবর




লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁয় অবৈধ তেল বিপণনে বিএসটিআইয়ের ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

অষ্টগ্রামের ঐতিহাসিক জিয়া প্যাভিলিয়ন পুনর্নির্মাণের দাবি বিএনপি নেতা জাকির হোসেন মুকুলের

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে দূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারায়ণগঞ্জে শব্দদূষণ ৪ যানবাহনকে জরিমানা

কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন

লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

মুরাদনগরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

পূর্ব অষ্টগ্রামে গুদাম থেকে চাল না তুলেই বিতরণের অভিযোগ,চাল নষ্ট থাকারও দাবি

সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত