শিরোনাম
সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

জন্মনিয়ন্ত্রণ সচেতনতায় দাইমাদের কাজে লাগানোর পরামর্শ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৯ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মেয়ে সন্তানের পরিবর্তে ছেলে সন্তানের প্রত্যাশায় দেশে এখনো জনসংখ্যার হার বেড়ে চলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। এ পরিস্থিতিতে সামাজিক সচেতনতা বাড়াতে দাইমাদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি।




বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে উবিনীগ ও নারীগ্রন্থ প্রবর্তনা আয়োজিত ‘গ্রামীণ নারীদের মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও দাইমাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


নূরজাহান বেগম বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তবে এখনো সন্তান গ্রহণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা কুসংস্কার রয়ে গেছে। এখনো মানুষ ছেলে সন্তান লাভের আশায় একের পর এক সন্তান গ্রহণ করতে থাকেন। এক্ষেত্রে দাইমাদেরও অনেক ভূমিকা রয়েছে। আমরা যদি তাদের প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে সচেতনতা পৌঁছে দিতে পারি, তাহলে অনেকটাই জনসংখ্যার সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা দেখছি প্রতিনিয়তই নানা ধরনের রোগবালাই বেড়ে চলেছে। হাসপাতালগুলোতে রোগীদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা ছুটে চলছি ওষুধ আর চিকিৎসকদের পেছনে। কিন্তু আমরা চাইলেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে নিজেকে সুস্থ রাখতে। অনেকগুলো রোগ আছে যেগুলো ইচ্ছে করলেই প্রতিরোধ করা সম্ভব। যক্ষ্মা, ডায়রিয়া, কলেরা, ডেঙ্গুসহ প্রায় অধিকাংশ রোগই প্রতিরোধযোগ্য। আমরা জানি কোন মশার কারণে ডেঙ্গু ছড়ায়। আমরা যদি নিজেদের চারপাশ পরিষ্কার রাখতে পারি, এতেই কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ অনেকটাই কমে আসতে পারে।



উপদেষ্টা বলেন, আমরা দেখছি হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনি রোগীদের হাসপাতালগুলোতে জায়গা দেওয়া যায় না। কিডনি রোগীদের একেকটা ডায়ালাইসিস করতে ৩ থেকে ৪ হাজার টাকা চলে যাচ্ছে। জমি-ভিটা বিক্রি করে চিকিৎসা করাচ্ছে। এ অবস্থা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক। আমাদেরকে অবশ্যই প্রিভেনশনে যেতে হবে।


সচেতনতার পরামর্শ দিয়ে নূরজাহান বেগম বলেন, আমাদেরকে চিনি-লবণ কম খেতে হবে। আমরা যে বাচ্চাদের আদর করে চিপস কিনে দিচ্ছি, জুস কিনে দিচ্ছি, সেগুলোতে কী পরিমাণ লবণ-চিনি আছে তা আমরা ভাবতেও পারি না। এই লবণ-চিনি বাদ দিয়ে দিলে আমরা অনেক রোগ থেকেই মুক্তি পাব। সেইসঙ্গে তামাক বাদ দিয়ে দিলে ক্যান্সারসহ আরও অনেক রোগবালাই কমে যাবে।


স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, আমরা জানি ঢাকা মেডিকেলে মাত্র সিট আছে ২৬০০ কিন্তু সবসময় রোগী ভর্তি থাকে চার হাজারের বেশি। পুরো দেশকে তো আমরা হাসপাতাল বানাতে পারব না। তাই আমরা সবাই যেন প্রিভেনশন গুরুত্ব দিই। বিশেষ করে বাচ্চাদের ছোট থেকেই কম লবণ-চিনিতে অভ্যস্ত করুন। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ থাকতে পারবে।


অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সামিনা চৌধুরী। এসময় দেশের বিভিন্ন জায়গা থেকে আসা দাইমারা উপস্থিত ছিলেন।


আরও খবর




সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬