শিরোনাম
পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

জনপ্রিয়তা পাচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৬ মে ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আধুনিক কৃষি প্রযুক্তি ও গবেষণার প্রয়োগ বাংলাদেশের কৃষিক্ষেত্রকে বৈপ্লবিকভাবে পরিবর্তিত করছে। ধানের উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআই/ব্রি) এবং অন্যান্য একাডেমিক প্রতিষ্ঠান, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও ব্রীডিং প্রোগ্রামের মাধ্যমে নতুন নতুন জাতের উন্নয়নে কাজ করছে। ‘ব্রি ধান-১০৩’-এর জন্মেও এই গবেষণার সূক্ষ্ণ মূল্যায়ন ও অভিজ্ঞতা মিশে আছে। এ জাতের উন্নয়নে আধুনিক ব্রীডিং প্রযুক্তির সাথে আঞ্চলিক আবহাওয়া, মাটি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বিবেচনা করা হয়েছে, যা দেশের কৃষি উৎপাদনে এক নতুন অধ্যায় যোগ করতে সক্ষম। আমন মৌসুমে ফলনের জন্য (ব্রি) উদ্ভাবিত উন্নত জাতের ধান ‘ব্রি ধান-১০৩’। তুলনামূলক বেশি ফলন এবং স্বল্প জীবনকাল সম্পন্ন এ ধানের জাতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হওয়ায় এখন এই ধান চাষে ঝুঁকছেন কৃষকরা। জানা যায়, জাতটি বিদ্যমান জাতের তুলনায় বিঘাপ্রতি ১ থেকে ২ মণ বেশি ফলন দেয়। খড়ের উৎপাদনও বেশ ভালো। আমন মৌসুমে সবেচেয়ে বেশি ফলন দিতে সক্ষম চিকন নতুন এ জাতের ধান কৃষকের মাঠে প্রথম চাষাবাদে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আশার আলো জাগিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন আমন মৌসুমে দেশের ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থসামাজিক অবস্থার বিপ্লব ঘটাবে ব্রি ধান-১০৩। ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে, ব্রি ধান ১০৩ এ আধুনিক উফশী ধানের সব বৈশিষ্ট্য বিদ্যমান। ধানের দানা লম্বা ও চিকন। ১ হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় ২৩ দশমিক ৭ গ্রাম। এ ধানের প্রোটিন এবং অ্যামাইলোজের পরিমাণ যথাক্রমে ৮.৩ শতাংশ এবং ২৪ শতাংশ। প্রতি হেক্টরে এ জাতটির গড় ফলন ৬ .২ টন। উপযুক্ত পরিচর্যা পেলে প্রতি হেক্টরে ৭.৯৮ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। এ জাতের গড় জীবনকাল ১৩০ দিন (১২৮-১৩৩ দিন)। এ ধান চাষাবাদ করে কৃষক ১ ফসলী জমিকে ২ ফসলী ও ২ ফসলী জমিকে ৩ ফসলী জমিতে পরিণত করতে পারেন। ফসলের নীবিড়তা বৃদ্ধি করে কৃষক লাভবান হবেন। জানা যায়, এ জাতটি রোপা আমন মৌসুমে বৃষ্টিনির্ভর চাষাবাদ উপযোগী। এ ধানের চাষাবাদ অন্যান্য উফশী রোপা আমন ধানের মতোই। বীজ বপনের উপযুক্ত সময় ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত। সারের মাত্রা অন্যান্য উফশী জাতের মতোই । এ ধানের জাতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। তাই ধান উৎপাদনে খরচ সাশ্রয় হয়। আমরা আগামী আমন মৌসুমে কৃষককে দিয়ে এ জাতের ধান বেশি বেশি চাষাবাদ করাব। সেভাবেই বীজ উৎপাদন করা হয়েছে। এ ধানের চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি কৃষক আর্থিকভাবে লাভবান হবেন। প্রাথমিকভাবে গোপালগঞ্জ, বাগেরহাট ও নড়াইল জেলায় প্রকল্প আকারে এ ধানের চাষ শুরু হলেও এই জাতটি উত্তরের জেলাগুলোতেও জনপ্রিয়তা পাচ্ছে। বিশেষ করে দিনাজপুরের বেশ কিছু এলাকায় এ ধান চাষে ঝুঁকছেন কৃষকরা। আর কৃষকদের মাঝে নতুন এই জাতের চাষাবাদ ছড়িয়ে দিতে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ‘ব্রি ধান-১০৩’ জাতটির কৌলিক সারি বিআর (বিআইও) ৮৯৬১-এসি-২৬-১৬। এই ধান প্রথমে ব্রি ধান২৯ এর সঙ্গে এফএল-৩৭৮ এর সংকরায়ণ করা হয়। পরবর্তী সময়ে এফ জেনারেশনে অ্যান্থার কালচার পদ্ধতি (জীব প্রযুক্তি) ব্যবহার করে হোমোজাইগাস গাছ তৈরি করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মাঠে হোমোজাইগাস কৌলিক সারি নির্বাচনের পর তিন বছর ফলন পরীক্ষার করা হয়। পরে ওই কৌলিক সারিটি আমন ২০১৮ মৌসুমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কৃষকের মাঠে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এক পর্যায়ে কৌলিক সারিটির ফলন ব্রি ধান-৪৯ এর চেয়ে বেশি হওয়ায় প্রস্তাবিত জাত হিসেবে নির্বাচিত হয়। যা পরে জাতীয় বীজ বোর্ডের মাঠ মুল্যায়ন দল কর্তৃক আমন ২০২১ মৌসুমে ব্রি ধান-৮৭ (চেক জাত) এর সঙ্গে কৃষকের মাঠে প্রস্তাবিত জাতের ফলন পরীক্ষা সম্পন্ন করা হয়। কৃষকের মাঠে ফলন পরীক্ষায় সন্তোষজনক হওয়ায় আমন মৌসুমের জন্য একটি জাত হিসেবে চূড়ান্তভাবে নির্বাচন করা হয় এবং কৃষকের মাঠে চাষাবাদের জন্য জাতীয় বীজ বোর্ড কর্তৃক ২০২২ সালে জাতটি ছাড়করণ করা হয় বলেও জানিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। ধান গবেষণা ইনস্টিটিউট বলছে, ব্রি ধান-১০৩ এর জীবনকাল ব্রি ধান-৮৭ এর প্রায় সমসাময়িক। গাছের কাণ্ড শক্ত, ডিগ পাতা খাড়া, লম্বা ও চওড়া । ধানের ছড়া লম্বা ও ধান পাকার সময় ছড়া ডিগ পাতার উপরে থাকে। ধান লম্বা এবং চাল সোজা। চালের আকার আকৃতি লম্বা ও চিকন হওয়ায় কৃষক ধানের দাম বেশী পাবে। চাল রফতানিযোগ্য। এ জাতটির ফলন প্রতি হেক্টরে ৬ দশমিক ২ টন। উপযুক্ত পরিচর্যা পেলে জাতটি প্রতি হেক্টরে আট টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। ধান গবেষণা ইনস্টিটিউট বলছে, যেকোনো গবেষণা বা উদ্ভাবনি জাত মাঠ পর্যায়ে সমপ্রসারণ হতে সময় একটু বেশি লাগে। কৃষক পর্যায়ে কৃষকের মাধ্যমে বীজ উৎপাদন করে সেই বীজ সংরক্ষণ করে আবারও কৃষকের মাঝে বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলা-উপজেলায় ব্রি ধান ১০৩ জাতের বীজ কৃষকরা সংরক্ষণ করেছেন। সেই সংরক্ষিত বীজ কৃষকদের মাঝে বিতরণের মধ্য দিয়ে এই জাত সমপ্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ‘ব্রি ধান-১০৩’ শুধু একটি নতুন ধানের জাত নয়; এটি বাংলাদেশের কৃষিখাতে একটি নতুন সম্ভাবনার দারা খুলে দিয়েছে। উচ্চ ফলনশীলতা, রোগপ্রতিরোধ ক্ষমতা, দ্রুত ফসল উৎপাদন এবং সামগ্রিক টেকসই ব্যবস্থাপনা এ জাতকে ভবিষ্যতের কৃষিখাতে একটি গুরুত্বপূর্ণ উপাদানে রূপান্তরিত করেছে। কৃষি খাতে প্রযুক্তির সমবায় ও আধুনিকায়ন নিশ্চিত হলে ‘ব্রি ধান-১০৩’ জাত এবং অনুরূপ অন্যান্য উন্নত জাত দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম মূল উপাদান হবে।



আরও খবর




রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬