শিরোনাম
জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন
সোমবার ০৩ আগস্ট ২০২৬
সোমবার ০৩ আগস্ট ২০২৬

জনতার প্রতিবাদেও থামেনি অনিয়ম, প্রশ্নের মুখে ঠিকাদার ফরিদ ও এলজিইডি

প্রকাশিত:মঙ্গলবার ০৯ জুন ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৯ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



আজিজুল হাকিম তুহিন, লামা


বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে প্রায় ৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ২ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পে ফের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়মের কারণে তারা একাধিকবার প্রতিবাদ জানিয়েছেন। এমনকি গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং জনসাধারণের প্রতিবাদের মুখে গত ১৭ এপ্রিল একটি প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সেই সভায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে রক্ষা করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।


স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন লামা উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু হানিফ, ঠিকাদার ফরিদ, ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ। সভায় ঠিকাদার ফরিদ কাজের গুণগত মান নিশ্চিত করে নিয়ম অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন করার আশ্বাস দেন।


তবে এলাকাবাসীর অভিযোগ, আশ্বাসের পরও বাস্তবে নির্মাণকাজে কোনো পরিবর্তন আসেনি। বরং নির্ধারিত মান বজায় না রেখে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, যেখানে বালু ব্যবহার করার কথা, সেখানে মাটি দিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে। এতে সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কাজের শুরু থেকেই অনিয়ম নিয়ে আমরা আপত্তি জানিয়ে আসছি। কিন্তু ঠিকাদার তার ইচ্ছামতো কাজ চালিয়ে যাচ্ছেন। এভাবে নিম্নমানের কাজ হলে রাস্তা বেশি দিন টিকবে না। সরকারের কোটি কোটি টাকা অপচয় হবে।


তারা আরও অভিযোগ করেন, প্রকল্পে অনিয়মের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অজানা নয়। লামা এলজিইডি অফিসের কর্মকর্তারা বিষয়টি জানার পরও কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। এলাকাবাসীর ভাষ্য, দায়িত্বপ্রাপ্ত ইন্জিনিয়ার রেজাউল করিম অনিয়মের বিষয়ে অবগত থাকলেও কোনো ধরনের বাধা বা ব্যবস্থা গ্রহণ করছেন না।


একজন স্থানীয় বাসিন্দা বলেন, ঠিকাদার ফরিদ এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এলজিইডির নীরবতায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন।


এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ইন্জিনিয়ার রেজাউল করিমের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


অন্যদিকে উপজেলা প্রকৌশলী আবু হানিফের সঙ্গে যোগাযোগের জন্য বারবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে প্রকল্পের কাজের মান যাচাই এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় সরকারের কোটি টাকার এই উন্নয়ন প্রকল্প জনগণের কোনো কাজে আসবে না এবং অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।



আরও খবর




মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর সীমান্তে চোরাচালানের নেপথ্যে কারা?

১০০ শয্যার স্বল্পব্যয়ী হাসপাতালের বাস্তব চিত্র উপেক্ষিত’ অপচিকিৎসা ও ‘গলাকাটা’ বিলের অভিযোগে সংবাদ সম্মেলন

নেতাই নদের ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতবিক্ষত হালুয়াঘাটের সড়ক, প্রতিবাদে মানববন্ধন

জাতীয় গ্রিডের লোডশেডিংয়ে স্তব্ধ তিতাসের জীবনযাত্রা: সংকট উত্তরণে সংসদ সদস্যের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কঠোর নজরদারি

পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪

শিবচরে অবৈধ মাদক সহ গ্রেফতার ২ জন

আমতলীতে কাজ শেষে না হতেই সড়ক দেবে গেছে

এনসিপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে ধুনটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ