শিরোনাম
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

জোটে বিএনপি নয়, জামায়াতকেই নির্ভরযোগ্য মনে করেছিলেন সারোয়ার তুষার

প্রকাশিত:শুক্রবার ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎ ‎সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: রাজনীতিতে বিএনপির ওপর আস্থার ঘাটতির কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর প্রতি তুলনামূলক আস্থা রেখে জোটে গেলেও বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে আক্ষেপ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ‎ ‎নরসিংদী-২ আসনে নিজের পরাজয়ের পেছনে জোটভুক্ত দলের অসহযোগিতাপূর্ণ আচরণকেই তিনি প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দলের অভ্যন্তরীণ অবস্থান, জোট রাজনীতির হিসাব-নিকাশ এবং স্থানীয় বাস্তবতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন। ‎ ‎সারোয়ার তুষার জানান, এনসিপির ভেতরে একটি অংশ নির্বাচনবিমুখ ছিল। তাদের যুক্তি ছিল- দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল এবং নিশ্চিত আসন না পেলে নির্বাচনে অংশ নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তিনি শুরু থেকেই নির্বাচনে অংশগ্রহণের পক্ষে অবস্থান নেন। তার ভাষ্য, রাজনীতিতে টিকে থাকতে হলে নির্বাচনে অংশ নেওয়া অপরিহার্য, এবং সেটা হতে হবে জয়ের লক্ষ্য নিয়ে। ‎ ‎তিনি আরও বলেন, একক নির্বাচনের পক্ষে দলের আরেক অংশের যুক্তিকে তিনি আত্মঘাতী মনে করেছেন। কারণ, বড় দলগুলো যখন জোটভিত্তিক সমীকরণে এগোবে, তখন নতুন দল হিসেবে এনসিপির একক লড়াই বাস্তবসম্মত হবে না ‎ ‎পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নির্বাচন সাধারণত দ্বিমুখী বা ‘বাইনারি’ সমীকরণে আবর্তিত হয়। একটি প্রতীকের বিপরীতে আরেকটি প্রতীক। সেই বাস্তবতায় শাপলা কলিকে দুই মার্কার এক মার্কা হতে হতো। কিন্তু নরসিংদী-২ আসনে শেষ পর্যন্ত তিনটি শক্তিশালী প্রতীক প্রতিদ্বন্দ্বিতায় থাকায় ভোট বিভাজন ঘটে এবং সেটিই তার পরাজয়ের মূল কারণ বলে দাবি করেন তিনি। ‎ ‎তার মতে, যদি ওই আসনে কার্যকর জোট বাস্তবায়ন হতো এবং শাপলা কলি প্রধান দুই প্রতীকের একটিতে পরিণত হতো, তাহলে ফল ভিন্ন হতে পারত। তিনি দাবি করেন, সে ক্ষেত্রে তার বিজয় “শতভাগ নিশ্চিত” ছিল। ‎ ‎জোট রাজনীতির ক্ষেত্রে তিনি বিএনপির ওপর আস্থার ঘাটতির কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর প্রতি তুলনামূলক আস্থা রাখার কথা জানান। তার ধারণা ছিল, জামায়াত জোটসঙ্গীর ব্যাপারে প্রতিশ্রুতিশীল ও সমন্বিত আচরণ করবে। যদিও মতাদর্শিক ও ঐতিহাসিক প্রশ্নে আপত্তি ছিল, তবুও তিনি রাজনৈতিক বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে ছিলেন। তবে বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে আক্ষেপ করেন তিনি। ‎ ‎নরসিংদী-২ আসনটি জোট সিদ্ধান্তের পরেও , তিনি আসনটি সারোয়ার তুষারের জন্য ছেড়ে দেয়নি নরসিংদী জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি আমজাদ হোসেন। যার ফলে কার্যকর সমঝোতা হয়নি এবং ভোটে বিভাজন তৈরি হয়েছে। এমন অভিযোগ দলীয় নেতাকর্মীদেরও। ‎ ‎এদিকে, নরসিংদী-২ আসনটিতে প্রাপ্ত ভোটের হিসাব অনুযায়ী ধানের শীষ: ৫৭,৬৯৪ ভোট, দাঁড়িপাল্লা: ৩৬,৬৬৯ ভোট ও শাপলা কলি পেয়েছে ১৪,৫৬৭ ভোট। ‎ ‎ফলাফলে দেখা যায়, জোটভুক্ত দুই প্রার্থীর ভোট বিভক্ত হওয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ৬,৪৫৮ ভোটের ব্যবধানে জয়ী হন। এবিষয়ে আরেকটি পোষ্টে সারোয়ার তুষার দাবি করেন, ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীক না থাকলে এবং জোটের ভোট একীভূত হলে অন্তত ১০ থেকে ১৫ হাজার ভোটের ব্যবধানে এগারো দলীয় জোটের প্রার্থী বিজয়ী হতে পারতেন। ‎ ‎তিনি আরও উল্লেখ করেন, ভোটাররা যখন দেখেছেন পলাশে জোট কার্যকরভাবে কাজ করছে না, তখন জোটের একাংশের ভোট ধানের শীষে চলে যায়। পাশাপাশি দিনভর বিভিন্ন কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টা এবং এগারো দলীয় জোটের নিষ্ক্রিয়তা নির্বাচনী মাঠে প্রভাব ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি। ‎ ‎নেতাকর্মীদের ভাষ্য, কেন্দ্রীয় পর্যায়ে জোটের যে সমঝোতা বা নীতিগত সিদ্ধান্ত ছিল, তা নরসিংদী-২ (পলাশ) আসনে প্রতিফলিত হয়নি। এতে করে এনসিপি প্রার্থী কৌশলগতভাবে পিছিয়ে পড়েন। ‎ ‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন দলগুলোর জন্য জোট রাজনীতি যেমন সম্ভাবনার দরজা খুলে দেয়, তেমনি সমন্বয়ের ঘাটতি থাকলে তা বড় ঝুঁকিও তৈরি কর। ‎###


আরও খবর




পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর ও মামলার হুমকি

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ