শিরোনাম
মুরাদনগরে ৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৩০পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাখাইনে যুদ্ধ

জটিল হচ্ছে রোহিঙ্গা সংকট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মায়ানমারে গৃহযুদ্ধের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল আকার ধারণ করেছে। পরিস্থিতি জটিল হয়েছে রোহিঙ্গাদের জন্য প্রতিশ্রুত আন্তর্জাতিক সহযোগিতা ক্রমান্বয়ে কমে যাওয়ায়। কাটছাঁট করতে হয়েছে খাদ্য সহায়তা। ক্যাম্পগুলোতে বাড়ছে অপরাধপ্রবণতা। সবমিলিয়ে রোহিঙ্গা সংকটের ব্যবস্থাপনা খুব জটিল হয়ে যাচ্ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।


রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে মধ্যস্থতা করছে চীন। বেইজিংয়ের মধ্যস্থতায় ২০২৩ সালের ডিসেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মায়ানমারের সাম্প্রতিক গৃহযুদ্ধের কারণে সেই সম্ভাবনায় আপাতত আশার আলো দেখা যাচ্ছে না। 


এ প্রসঙ্গে সাবেক পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, মায়ানমারের সাম্প্রতিক ঘটনায় রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত হয়ে গেছে। এমনিতেই প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ নেই, তারপর এখন এই ঝামেলা। এটা প্রত্যাবাসন পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। 


রাখাইনে সুবিধাজনক অবস্থানে থাকায় এখন বাংলাদেশকে মায়ানমারের জান্তা সরকারের পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গেও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা শুরু করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। তবে এই প্রস্তাবের আইনগত কোনো ভিত্তি নেই। আরাকান আর্মি রাখাইনের নিয়ন্ত্রণ পূর্ণাঙ্গরূপে গ্রহণ করলে রোহিঙ্গা প্রত্যাবাসন হবে কি-না, তা নিয়েও শঙ্কা রয়েছে। 


কারণ রাখাইনের বাসিন্দারাও রোহিঙ্গাদের পছন্দ করে না। ২০১২ সালে রাখাইনের বৌদ্ধরা রোহিঙ্গাদের টার্গেট করে দাঙাও লাগিয়েছিল। বছর দুয়েক আগে হংকংভিত্তিক গণমাধ্যম এশিয়া টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকান আর্মির কমান্ডার ইন চিফ থোয়ান ম্রা নাইং রাখাইন শব্দটিকে প্রকাশ্যে আপত্তির কথা জানান।


উদ্বেগজনকভাবে কমেছে আন্তর্জাতিক সহায়তা

২০১৭ সালে আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। সে সময় বিপুল আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে আসে ধনী দেশগুলো। যুক্তরাষ্ট্র ১ দশমিক ২ বিলিয়ন ডলারের সহযোগিতা দিয়েছে বলে জানায় ঢাকার মার্কিন দূতাবাস।


এদিকে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর দেশটি থেকে লাখ লাখ শ্বেতাঙ্গ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নেয়। অবস্থা এমনই যে, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, রোহিঙ্গাদের প্রতি যেন বিশ্বের মনোযোগ হারিয়ে না যায়। রোহিঙ্গা সংকটের দিকে যেন বিশ্বের মনোযোগ বজায় থাকে।


শনিবার (১৭ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে বিশ্বব্যাংকের সিনিয়র ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বিশ্বব্যাংক এ বছর রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করেছে। 


তবে সংশ্লিষ্টরা বলছেন, অঙ্গীকার করলেও প্রতিশ্রুত অর্থ পাওয়া যাচ্ছে না। ইউএনএইচসিআর ২০২২ সালে রোহিঙ্গাদের সহায়তায় সদস্য দেশগুলোর কাছ থেকে ৮৮১ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছিল। কিন্তু পেয়েছিল মাত্র ২৮৫ মিলিয়ন ডলার।


ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা

রোহিঙ্গাদের জন্য সহায়তা কমছে ২০১৯ সাল থেকেই। ২০২৩ সালের আগে প্রতিজন রোহিঙ্গার জন্য খাদ্যের বাজেট ছিল ১২ ডলার। সেটি কমে এখন ১০ ডলার করা হয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সংবাদ  বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায়। 


ডব্লিউএফপি জানায়, অনুদানে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কম থাকায় প্রত্যেক রোহিঙ্গার জন্য ডব্লিউএফপির ১২ ডলারের খাদ্যসহায়তার পরিমাণ কমিয়ে ১০ ডলার করা হয়েছে।


সংশ্লিষ্টদের ধারণা, খাদ্যসংকটের খারাপ প্রভাব পড়ায় রোহিঙ্গারা কাজ খুঁজতে ক্যাম্পের বাইরে যেতে চাইছে এবং নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরাও পড়ছে। জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। 


বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘৪৫ শতাংশ রোহিঙ্গা পরিবার প্রয়োজনীয় খাবার খেতে পারে না। শিবিরে প্রায় ৪০ শতাংশের মতো শিশুর সঠিক বিকাশ ও বৃদ্ধি হয় না। অন্তঃসত্ত্বা ও সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন নারীদের ৪০ শতাংশই রক্তস্বল্পতায় ভুগছেন। এটাও বাড়ছে।’


বাড়ছে অপরাধ

খাদ্যসংকটসহ নানা কারণে রোহিঙ্গারা অপরাধপ্রবণ হয়ে উঠছে। ক্যাম্প ছেড়ে পালানোর ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। পালিয়ে এসব রোহিঙ্গা লোকালয়ে মিশে যাচ্ছে। জীবনধারণের জন্য জড়িত হচ্ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। 


আন্তর্জাতিক সংস্থাগুলোর জোট ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের (আইএসসিজি) এক প্রতিবেদন বলছে, ৩৪টি ক্যাম্পে এখন রোহিঙ্গার সংখ্যা ৯ লাখ ৫ হাজার ৮২২ জন। এই হিসাবের মধ্যে রয়েছে ১৯৯১ সালে আসা ৩৪ হাজার রোহিঙ্গাও। বাকি দুই লাখের বেশি রোহিঙ্গা কোথায় গেছে, তা কারও জানা নেই। তবে সরকারি-বেসরকারি সব মহলই মনে করছে, এসব রোহিঙ্গা লোকালয়ে মিশে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে তারা।


আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, রোহিঙ্গারা আসার পর থেকেই মাদক চোরাচালান যেমন বাড়ছে, তেমনি বেড়েছে অস্ত্রের ব্যবহারও। গত বছরের শেষ দিকে টেকনাফে রীতিমতো অস্ত্র কারখানার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে ৬ জনকে আটকের পর র‌্যাব জানতে পারে এই অস্ত্রের একটা অংশ যেত রোহিঙ্গা ক্যাম্পে।


কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর চৌধুরী সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘আমরাই এখন আতঙ্কে থাকি। রোহিঙ্গারা আসার পর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা চুরি, ডাকাতি, খুন, অপহরণ, মাদকসহ নানা ধরনের অপরাধে যুক্ত। এলাকার অনেক মানুষকে অপহরণ করে তারা মুক্তিপণ আদায় করছে। সরকারের ঊর্ধ্বতন মহলে বিষয়টি জানিয়েছি।’


আরও খবর




ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মুরাদনগরে ৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পত্নীতলায় ৩০পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক