
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে প্রাণবন্তভাবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে না পারায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।
সহকারী শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আসাদুজ্জামান সহ অন্যান্যরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা বশিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে জুলাই ধারণ করে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





























