শিরোনাম
বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক "দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান"- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর: সুন্দরবন ও উপকূলে জেলেদের নিরাপদ আশ্রয় হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন মধ্যনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে এবং উন্নয়ন করতে হবে: এমপি ফজলুল হক মিলন পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানের গোরখাই দাখিল মাদ্রাসা পরিদর্শন, উন্নয়নের আশ্বাস লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের নতুন আরসিসি রাস্তা উদ্বোধন গজারিয়ায় কুখ্যাত মাদক বিক্রেতা ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ
শনিবার ০৪ জুলাই ২০২৬
শনিবার ০৪ জুলাই ২০২৬

কালিয়াচাপড়া চিনির কল চালুর দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচির ঘোষণা

প্রকাশিত:শনিবার ০৪ জুলাই ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৪ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়ায় প্রস্তাবিত কিশোরগঞ্জ ইকোনমিক জোন (KEZ) দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার (৪ জুলাই) সকালে কালিয়াচাপড়া গেটসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে আগামী শনিবার একই দাবিতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরগঞ্জ ইকোনমিক জোন প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার শিল্পায়নের পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পটি চালু না হওয়ায় স্থানীয়রা প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরুর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।


কর্মসূচিতে বক্তব্য দেন পাটুয়াভাঙা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া (সঞ্চালক), সমাজসেবক মুর্শিদ মিয়া, চণ্ডিপাশা ইউনিয়ন বিএনপির সদস্য ইঞ্চু মিয়া, পাটুয়াভাঙা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক স্বপন মিয়া, পাটুয়াভাঙা ইউনিয়ন বিএনপির সদস্য মুক্তার উদ্দীন এবং পাটুয়াভাঙা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক।


এছাড়া জয়নাল, তাকী, নজরুল, জমশেদ, সাদেক, মোজাম্মেল, শামীম, আবু সাঈদ, বাবুল, যুবদল নেতা আসাদ, সাঈদুজ্জামান মাস্টার, শহীদ, শান্ত, মোশাররফ, আরমান, সোহাগ ও শরীফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।


বক্তারা বলেন, কালিয়াচাপড়া চিনি কলের বিশাল এলাকাকে ঘিরে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন হলে কিশোরগঞ্জসহ আশপাশের জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। তাই আর বিলম্ব না করে কিশোরগঞ্জ ইকোনমিক জোন চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।


মানববন্ধন থেকে আগামী শনিবার কিশোরগঞ্জ ইকোনমিক জোনের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন ও চালুর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।


উল্লেখ্য, কালিয়াচাপড়া চিনি কল ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে এটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। পরে ১৯৯৪ সালে মিলটি 'লে-অফ' ঘোষণা করা হয় এবং ২০০৪ সালে বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে এটি কালিয়াচাপড়া নিটল চিনি কল লিমিটেড নামে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ এবং এটি নিটল-নিলয় গ্রুপের অধীন পরিচালিত হয়।


২০২০ সালের শেষের দিকে কারখানার পুরো এলাকাজুড়ে উন্নয়ন কার্যক্রম শুরু হয়। ওই এলাকায় অটোমোবাইল, সিরামিক, গার্মেন্টসসহ বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান নিয়ে কিশোরগঞ্জ ইকোনমিক জোন (KEZ) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রকল্পটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় স্থানীয়দের মধ্যে দ্রুত বাস্তবায়নের দাবি জোরালো হচ্ছে।





আরও খবর




লালপুরে এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

নন্দীগ্রামে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিক্ষক জামায়াত নেতা নন

কালিয়াচাপড়া চিনির কল চালুর দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচির ঘোষণা

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

গাজীপুরে ৩৩.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর সিটিতে ড্রেন নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

"দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান"- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটিকে কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা

বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর: সুন্দরবন ও উপকূলে জেলেদের নিরাপদ আশ্রয়

হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন

মধ্যনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ল’ রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক মুন্না

মুন্সিগঞ্জে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন

জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে এবং উন্নয়ন করতে হবে: এমপি ফজলুল হক মিলন

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী


এই সম্পর্কিত আরও খবর

লালপুরে এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

নন্দীগ্রামে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিক্ষক জামায়াত নেতা নন

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

গাজীপুরে ৩৩.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর সিটিতে ড্রেন নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

"দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান"- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটিকে কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা

বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর: সুন্দরবন ও উপকূলে জেলেদের নিরাপদ আশ্রয়

মধ্যনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত