শিরোনাম
অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

কাশিমপুরে জলাবদ্ধতা: ৬০০ পরিবারের পাশে প্রশাসক শওকত হোসেন সরকার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সোহরাব উদ্দিন মণ্ডল,গাজীপুরটানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা এলাকার প্রায় ৬০০ পরিবারের মাঝে শুকনো খাবার, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।বৃহস্পতিবার (১৬ জুলাই) হাতিমারা এলাকায় আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে তিনি ক্ষতিগ্রস্তদের হাতে মুড়ি, চিড়া, গুড়, স্যালাইন ও বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ তুলে দেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরে স্থায়ী বন্যা না হলেও অপরিকল্পিতভাবে বাড়িঘর ও সড়ক নির্মাণের ফলে অনেক স্থানে ড্রেনের মুখ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে বিভিন্ন এলাকার ড্রেন পরিষ্কার করা হয়েছে। এর ফলে ইতোমধ্যে অধিকাংশ স্থানের জমে থাকা পানি নেমে গেছে।তিনি বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পানিবন্দি মানুষের পাশে থেকে রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করছেন এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডের মধ্যে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেসব এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা হবে।তিনি আরও জানান, গাজীপুর মহানগরীতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে বড় বড় মাস্টার ড্রেন প্রকল্পসহ একাধিক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের সময় দ্রুত খাদ্য ও জরুরি সহায়তা পাওয়ায় তাদের দুর্ভোগ কিছুটা লাঘব হয়েছে এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই কমবে।


আরও খবর




অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২