শিরোনাম
নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঐতিহাসিক পলাশ ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল ছেলের পরীক্ষায় নম্বর কম দেওয়ায় কালীগঞ্জে সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষক নেই কাউখালীর দুই স্কুলে, ক্ষুব্ধ অভিভাবকরা পোরশায় কম্পিউটার দোকানদারের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা, আসামি পলাতক ধুনটে ইসলামি আলোচনায় অনিচ্ছাকৃত ভুল বক্তব্যে,ক্ষমা চাইলেন জাকারিয়া চিশতি রাঙ্গুনিয়ায় পল্লী মঙ্গল কর্মসূচির দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম গঙ্গাচড়ায় হুমকির মুখে তিস্তার গ্রোয়েন বাঁধ: দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা
মঙ্গলবার ২৩ জুন ২০২৬
মঙ্গলবার ২৩ জুন ২০২৬

কার্ডিনালের সফরে সাতক্ষীরায় বড়দিনে ছড়াল শান্তি ও ভালোবাসার আলো

প্রকাশিত:শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, দেশের বর্তমান ও ভবিষ্যৎ শান্তি এবং জাতির সার্বিক সমৃদ্ধি কামনা করেছেন পোপের বাংলাদেশীয় প্রতিনিধি কার্ডিনাল প্যাটট্রিক ডি রোজারিও। বড়দিন উপলক্ষে প্রথমবারের মতো সাতক্ষীরা সফরে এসে তিনি এই শুভকামনার কথা জানান। সফরের অংশ হিসেবে কার্ডিনাল প্যাটট্রিক ডি রোজারিও সাতক্ষীরার বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লী ও গির্জায় উপস্থিত হন। তিনি খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে মিলিত হয়ে উপাসনায় অংশ নেন এবং যীশু খ্রিস্টের প্রেম, ত্যাগ ও মানবতার বাণী তুলে ধরেন।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার সেনেরগাতি গির্জায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্ডিনাল ডি রোজারিও বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, বড়দিন আমাদের শেখায় ভালোবাসা, ক্ষমা ও শান্তির পথ। ধনী-গরীব, ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে মানবতার জন্য একসঙ্গে কাজ করতে হবে। তবেই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে উঠবে।তিনি আরও বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় একটি দেশ। এখানে সকল ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এই সম্প্রীতি অটুট থাকুক এটাই তার প্রার্থনা।এদিকে বড়দিনকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার সব গির্জা ও খ্রিস্টান ধর্মপল্লীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি গির্জায় র‌্যাব ও পুলিশের সদস্যদের সার্বক্ষণিক পাহারায় দায়িত্ব পালন করতে দেখা যায়। বড়দিনের উপাসনা ও উৎসব নির্বিঘ্নে করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। শুধু গির্জাতেই নয়, বড়দিনের উৎসব ছড়িয়ে পড়েছে খ্রিস্টান পরিবারগুলোর ঘরে ঘরে। বাড়িতে বাড়িতে চলছে অতিথি বরণ, কেক কাটা, বিশেষ খাবার আয়োজন ও আনন্দ আড্ডা। শিশুদের জন্য রয়েছে নতুন পোশাক, উপহার ও নানা আনন্দ আয়োজন। উপাসনায় যেমন ছোট-বড় সবাই মিলিত হয়েছেন, তেমনি আনন্দ অনুষ্ঠানে অংশ নিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছেন সকল বয়সের মানুষ।এ বিষয়ে কিশোর অর্ঘ্য বৈরাগী জানায়, বড়দিনে নতুন জামা পাই, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করি। গির্জার অনুষ্ঠানগুলো দেখতে খুব ভালো লাগে। এখানে সবাই মিলে আনন্দ করি।স্থানীয় বাসিন্দা টুরি সরদার জানায়, বড়দিন আমাদের জীবনে শান্তি আর আনন্দ বয়ে আনে। ধর্মের পার্থক্য থাকলেও এই দিনে সবাই একে অপরের ঘরে যাই, শুভেচ্ছা বিনিময় করি।জেলা খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পল সাহা জানান, জেলায় দেড় শতাধিক গির্জা ও খ্রিস্টান ধর্মপল্লীতে বড়দিন উপলক্ষে রাত থেকেই উপাসনা ও আনন্দ আয়োজন চলছে। সব জায়গায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে।জেলা খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি স্বপন বৈরাগী বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, বড়দিন আমাদের জন্য শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানবতা ও সম্প্রীতির বার্তা বহন করে। আমরা চাই, এই ভালোবাসা ও শান্তির চেতনা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ুক।সব মিলিয়ে কার্ডিনাল প্যাটট্রিক ডি রোজারিওর সফর ও বড়দিনের উদযাপন সাতক্ষীরায় এনে দিয়েছে আনন্দ, আশা ও শান্তির বার্তা। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে এবারের বড়দিন।


আরও খবর




নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা

গাজীপুরে নিখোঁজের মাত্র ৫ ঘন্টায় উদ্ধার হলো খাদিজা

মনপুরায় চলাচলের রাস্তার বেহাল দশা!চরম দুর্ভোগে এলাকাবাসী

গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে ঐতিহাসিক পলাশ ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

ছেলের পরীক্ষায় নম্বর কম দেওয়ায় কালীগঞ্জে সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা

প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষক নেই কাউখালীর দুই স্কুলে, ক্ষুব্ধ অভিভাবকরা

নারায়ণগঞ্জ ডিসির মানবিক সহায়তা পেলেন ‘ফুটবল ম্যান’ মাসুদ রানা

পোরশায় কম্পিউটার দোকানদারের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা, আসামি পলাতক

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা

গাজীপুরে নিখোঁজের মাত্র ৫ ঘন্টায় উদ্ধার হলো খাদিজা

মনপুরায় চলাচলের রাস্তার বেহাল দশা!চরম দুর্ভোগে এলাকাবাসী

গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার