
মোঃসোহানুর রহমান স্টাফ রিপোর্টারঃকাউনিয়ায় ভাইয়ের কাছে সুদের টাকা তুলতে না পেরে আরেক ভাইয়ের দোকানে গিয়ে ভয় ভীতি নানা ধরনের হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের প্রহল্লাদ চন্দ্র বর্মনের ছোট ভাই পরমেশ্বর চন্দ্র বর্মন পরিবারের লোকজনের অগোচরে হরিচরণ লস্কর গ্রামের আব্দুল কাদেরের পুত্র দাদন ব্যবসায়ী (সুদারু) কেরামত আলী (৫০) সাথে সুদের টাকার লেনদেন করে । কিছুদিন ধরে সুদে টাকা গ্রহীতা পরমেশ্বর চন্দ্র বর্মন বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয়। এ সুযোগ সুদারো কেয়ামত আলী শনিবার রাত নয়টার দিকে প্রহল্লাদ চন্দ্রের গালস স্কুল মোড়ের সনাতনী হার্ডওয়্যারের দোকানে এসে চেয়ার নিয়ে ভাংচুর করে নিজের মাথা নিজেই ফাটিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং মামলা দিয়ে হয়রানি করার কথা বলে শাষিয়ে চলে যায় । এ অবস্থায় পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে এবং হার্ডওয়্যারের দোকানের ক্ষতি সাধনের আশঙ্কা করা হচ্ছে। থানা অফিসার ইনচার্জ নজমুল হক বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।





























