
এম এম ইউসুফ আলী
নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা দারুসসুন্নাত সাওতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল ২৮ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করেন ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার হেড মুফতি আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ মাহমুদুল মুনীর হামিম।
মাহফিলে বিশেষ মেহমান হিসেবে আলোচনা পেশ করেন হযরত মাওলানা ছালাহ উদ্দিন ছালেহী, হযরত মাওলানা জয়নুল আবেদীন, হযরত মাওলানা নেয়ামত উল্লাহ সহ প্রমুখ।
মাহফিলে সভাপতিত্ব করেন, কেন্দ্রা দারুসসুন্নাত সাওতুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা হাফেজ মোঃ আবু সায়েম মিয়াজি।
মাহফিলে আলোচকগন কোরআন সুন্নাহর আলোকে মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাই সাল্লামের জীবনের সার্বিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
মাহফিলে দোয়া মোনাজাত শেষে উপস্থিত সকল মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।





























