শিরোনাম
নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ কালীগঞ্জে সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আধুনিক শিক্ষায় দক্ষ প্রজন্ম গড়তে হবে: ফজলুল হক মিলন লাকসামে মেয়র প্রার্থী এ্যাড. সুজনের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম আজাদ কে ফুলেলে শুভেচ্ছা - শহিদুল ইসলাম
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জের তিন সড়কে ‘অকেজো’ সেতু

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জনদুর্ভোগ লাঘবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় কয়েকটি সেতু নির্মাণের পর কিছুটা আনন্দিত হলেও এখন তা নিয়ে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। কর্তৃপক্ষের অবহেলার কারণে সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর কোনো কাজে আসছে না সেতুগুলো। এতে দুর্ভোগ রয়েই গেছে জনগণের। দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সেতুগুলোর সংযোগ সড়ক দাবি করেছেন তারা।


সরেজমিন দেখা গেছে, উপজেলার শাক্তা ইউনিয়নের বলসতা খালের ওপর চার বছর আগে নির্মিত হয় একটি সেতু। তবে সেতুতে ওঠা-নামার জন্য নেই সংযোগ সড়ক। খোঁজ নিয়ে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থবছরে ৫৬ লাখ ৮৯ হাজার ১০৬ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ৬০ ফুট দৈর্ঘ্যের এই সেতু। 


মেহেরুন নেছা নামে স্থানীয় এক নারী বলেন, ‘সেতু করেছে, কিন্তু পার হওয়ার রাস্তা নেই। কবে মাটি ফেলে রাস্তা করবে কে জানে। রাস্তা না হলে এই সেতু দিয়ে আমাদের কী লাভ?’ এ ব্যাপারে শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ হয় মানুষের উপকারের জন্য। কিন্তু কিছু পরিকল্পনার জন্য এগুলোর সুফল পায় না জনগণ। সেতুতে যাতে করে সহজে মানুষ যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করা হবে।’


অন্যদিকে কলাতিয়া ইউনিয়নে সিংহ নদীর খালের ওপর নীলটেক পাকা রাস্তা থেকে পূর্ব আকছাইলে পাশাপাশি দুটি সেতু নির্মাণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এগুলোও নির্মাণ করা হয় অধিদপ্তরের সেতু নির্মাণ প্রকল্পের আওতায়। একটি নির্মাণ করা হয় গত অর্থবছরে; অন্যটি ২০১৫-১৬ অর্থবছরে। দুটির নির্মাণ ব্যয় ছিল ৩২ লাখ টাকা।


অসম্পূর্ণ অবস্থায়ই রয়েছে সেতু দুটি। পরবর্তীকালে এলাকাবাসী মাটি ফেলে সংযোগ সড়ক তৈরি করলেও যান চলাচল করতে পারে না। অন্যটিতে সংযোগ সড়ক না থাকায় সেতুতে চলাচলের জন্য ব্যবহার করা হচ্ছে বাঁশের সাঁকো।


স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছেও গিয়েও কোনো লাভ হচ্ছে না। খালের ওই পারে স্কুলের সঙ্গে একটি সরকারি হাসপাতাল রয়েছে। এ ছাড়া কবরস্থানে লাশ নিয়ে যেতে সমস্যা হয়। একটা মানুষ মারা গেলে ভ্যান দিয়ে অনেক দূর ঘুরে যেতে হয়।


শিক্ষার্থীসহ এলাকাবাসীকে ঝুঁকিপূর্ণ ও চরম দুর্ভোগের যাতায়াত থেকে মুক্তি দিতে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ওই এলাকার লুৎফুর রহমানসহ অন্য আরেক বাসিন্দা। কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহের আলী বলেন, নতুন সেতুটি গত অর্থবছরের। এটার কাজ অল্প কিছুদিনের মধ্যেই শেষ করা হবে। শুনেছি কিছুদিনের ভেতরে ঠিকাদার সংযোগ সড়ক তৈরি করে দেবেন। 


এসব সেতু সম্পর্কে কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নতুন বরাদ্দ চেয়ে হেড অফিসে প্রস্তাব পাঠিয়েছি। আশা করি আগামী কয়েক দিনের মধ্যে নতুন সেতুটির কাজ শেষ হয়ে যাবে। ২০১৫-১৬ অর্থবছরে নির্মিত পুরোনো সেতুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি নতুন জয়েন করেছি। ওটা আমি দেখিনি। দেখলে বুঝতে পারব।



আরও খবর




হালুয়াঘাটে নাগলা ও বাউশী ফিশারীজের ৯২ লাখ টাকার ভূমি উন্নয়ন কর বকেয়া

চিরিরবন্দরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক

রাণীনগরে টহল পুলিশের গাড়ির ৫০০ গজ দূরেই মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

হাজিদের কষ্ট-অবহেলা-জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

ফতুল্লায় বাসায় চুরি, ড্রাইভার গ্রেপ্তার; উদ্ধার ৪৯ ভরি স্বর্ণ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

হালুয়াঘাটে নাগলা ও বাউশী ফিশারীজের ৯২ লাখ টাকার ভূমি উন্নয়ন কর বকেয়া

চিরিরবন্দরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক

রাণীনগরে টহল পুলিশের গাড়ির ৫০০ গজ দূরেই মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

হাজিদের কষ্ট-অবহেলা-জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন