
এম এম ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার:
আনন্দ, জ্ঞানার্জন ও প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ৫ আগস্ট ২০২৬ কিশোরগঞ্জের নিকলী হাওর অঞ্চলে ‘শিক্ষা সফর' করেন।
সফরে কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক মাওলানা আবু হানিফের তত্ত্বাবধানে এ সময় কুমিল্লা জেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের ২৫ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সফরে আরো সাথে ছিলেন কুমিল্লা মহানগর হাসান হোসাইন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ বেলাল হোসাইন, কাজি টিভির চেয়ারম্যান মাওঃ মোঃ ইসমাইল, নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য মাওঃ মোঃ ইউসুফ আলী সহ প্রমুখ।
সফরে দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কিশোরগঞ্জের নিকলী হাওর, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স, দেশের ঐতিহাসিক সর্ববৃহৎ শোলাকিয়া ঈদগাহ, অষ্টগ্রাম জিরো পয়েন্ট, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি সহ ঐতিহাসিক স্থান সমূহ গুরে দেখেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা সফরের মূল উদ্দেশ্য শিক্ষা আনন্দে আর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হওয়া।
বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, কুমিল্লা জেলা শাখা আশা প্রকাশ করেন, এই শিক্ষা সফরে তাদের কিশোরগঞ্জের হাওর অঞ্চলের বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন হয়েছে।



































