শিরোনাম
নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ আহত ১০ শেরপুরে চোরাচালানের দুই চালান আটকালো পুলিশ, ধরা পড়ল ৮ জন বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

কিশোরগঞ্জ-২ এ চায়ের ধোঁয়ার সঙ্গেই উড়ছে রাজনৈতিক নানা বিশ্লেষণ!

প্রকাশিত:শনিবার ২৪ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৪ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো. আল আমিন, কিশোরগঞ্জ শীতের সকাল কিংবা তপ্ত দুপুর—রাজপথের রাজনীতির উত্তাপ পৌছে গেছে অলিগলির চায়ের দোকানে। উপলক্ষ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চায়ের কাপের ধোঁয়ার সঙ্গেই উড়ছে রাজনৈতিক নানা বিশ্লেষণ। কিশোরগঞ্জ-২ এ সাধারণ মানুষের মাঝে এখন একটাই আলোচনা—কে হচ্ছেন আগামী দিনে কটিয়াদী ও পাকুন্দিয়ার কাণ্ডারি?"আমরা চাই এমন একটা নির্বাচন যেখানে ভোটটা শান্তিতে দিতে পারব। চায়ের দোকানে অনেক কথাই শুনি, কিন্তু দিনশেষে আমরা চাই জিনিসের দাম কমুক আর সুশাসন আসুক।" কটিয়াদী বাসস্ট্যান্ডে হাবিব নামে একজন চা দোকানী 'দৈনিক আলোকিত সকাল'কে বলছিলেন এমন কথা।কটিয়াদী থেকে শুরু করে পাকুন্দিয়া—সবখানেই চায়ের দোকানের বেঞ্চিতে চলছে নির্বাচনী আলাপন।সাধারণ ভোটারদের মধ্যে আকাঙ্ক্ষার পারদ যেমন তুঙ্গে, তেমনি রয়েছে নানা সংশয়। সাধারণ ভোটারদের প্রধান চাওয়া—একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।তরুণ ভোটারদের কাছে এবারের নির্বাচন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার মাধ্যম। অন্যদিকে, বয়োজ্যেষ্ঠরা স্থিতিশীলতা ও কর্মসংস্থানের ওপর জোর দিচ্ছেন। দলীয় প্রার্থী বাছাইয়েও সাধারণ মানুষের গভীর পর্যবেক্ষণ লক্ষ্য করা যাচ্ছে।"আমাদের প্রত্যাশা তরুণদের জন্য কর্মসংস্থান এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা। যিনি আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাববেন, তাকেই আমরা বেছে নিতে চাই।" পাকুন্দিয়া আজলদী বাজারে বলছিলেন একজন তরুণ ভোটার।চায়ের আড্ডায় রাজনীতির এই উত্তাপ প্রমাণ করে, সাধারণ মানুষ নির্বাচন নিয়ে কতটা সচেতন। তাদের আকাঙ্ক্ষা কেবল ব্যালট পেপারে সীমাবদ্ধ নেই; বরং স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরাপদ আগামীর নিশ্চয়তা খুঁজছে প্রতিটি নাগরিক।চায়ের দোকানের এই আড্ডা শুধু নিছক গল্প নয়, এটিই আসলে জনমতের প্রতিফলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের এই যে আকাঙ্ক্ষা, তার প্রতিফলন ব্যালট বক্সে কতটা ঘটবে—এখন সেটাই দেখার অপেক্ষা। কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ৫১৬ জন। এখানে ১৭০টি ভোট কেন্দ্র ও ৯৮৮টি ভোট কক্ষ রয়েছে, যার মধ্যে ৫১টি অস্থায়ী। এখানে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন তার মধ্যে দু'জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এই আসনে বিএনপি থেকে ‘ধানের শীষ’ প্রতীকে পাকুন্দিয়া উপজেলা বিএনপির এডভোকেট মো. জালাল উদ্দীন, জামায়াতে ইসলামী থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম মোড়ল, জাতীয় পার্টি থেকে ‘লাঙ্গল’ প্রতীকে মো. আফজাল হোসেন ভূইয়া, গণঅধিকার পরিষদ থেকে ‘ট্রাক’ প্রতীকে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন থেকে ‘হাতপাখা’ প্রতীকে আবুল বাশার রেজওয়ান, বিএনএফ থেকে ‘টেলিভিশন’ প্রতীকে বিল্লাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ময়ূর’ প্রতীকে মো. আনিসুজ্জামান খোকন ও ‘মোটরসাইকেল’ প্রতীকে নুর উদ্দিন আহমদ নির্বাচনী মাঠে রয়েছেন।তবে সাধারণ ভোটাররা মনে করছেন মূল লড়াই হবে কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী পাকুন্দিয়ার জালাল উদ্দীন ও জামায়াতের প্রার্থী কটিয়াদীরের শফিকুল ইসলাম মোড়লের মধ্যেই।


আরও খবর




নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ আহত ১০

কিশোরগঞ্জে ৪০ দিনেও মেলেনি স্কুলছাত্রীর সন্ধান, উৎকণ্ঠায় পরিবার

শেরপুরে চোরাচালানের দুই চালান আটকালো পুলিশ, ধরা পড়ল ৮ জন

১২ ঘণ্টায় ক্লুলেস অটোচালক হত্যা রহস্য উদঘাটন, ২ খুনি গ্রেফতার অটোরিকশা উদ্ধার; ছিনতাইয়ের উদ্দেশ্যে নৃশংস হত্যার স্বীকারোক্তি

মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ

উপজেলা স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, স্পষ্ট বার্তা দিয়ে প্রতিবাদ করেন আক্তারুজ্জামান বাচ্চু এমপি ময়মনসিংহ -১০

সুপ্তি বনাঞ্চলে ট্রলারভর্তি হরিণ ধরার ফাঁদ উদ্ধার, বনরক্ষীদের অভিযানে শিকারিদের পরিকল্পনা নস্যাৎ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ আহত ১০

কিশোরগঞ্জে ৪০ দিনেও মেলেনি স্কুলছাত্রীর সন্ধান, উৎকণ্ঠায় পরিবার

শেরপুরে চোরাচালানের দুই চালান আটকালো পুলিশ, ধরা পড়ল ৮ জন

১২ ঘণ্টায় ক্লুলেস অটোচালক হত্যা রহস্য উদঘাটন, ২ খুনি গ্রেফতার অটোরিকশা উদ্ধার; ছিনতাইয়ের উদ্দেশ্যে নৃশংস হত্যার স্বীকারোক্তি

মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

বাঙ্গরায় ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই'য়াবাসহ মা'দক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফের চালু ইলিশিয়া অবৈধ গরুর হাট,রাজস্ব হারাচ্ছে সরকার

বাঙ্গরায় ক্লুলেস অটোচালক হত্যা মামলার মুল ২ হত্যাকারী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার