শিরোনাম
সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

কক্সবাজারগামী নতুন ট্রেন প্রবাল ও সৈকতের যাত্রা শুরু ফেব্রুয়ারিতে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নতুন বছরে কক্সবাজারগামী পর্যটকদের জন্য সুখবর নিয়ে এলো বাংলাদেশ রেলওয়ে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল শুরু করবে প্রবাল ও সৈকত নামে নতুন দুটি ট্রেন, যাত্রাপথে থামবে আটটি স্টেশনে। এতে প্রতিদিন প্রায় তিন হাজার যাত্রী যাতায়াতের সুযোগ পাবেন। রেল কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে পুরো দেশের রেল নেটওয়ার্কে কক্সবাজারকে যুক্ত করার পরিকল্পনা চলছে।


সমুদ্রের উত্তাল জলরাশি কিংবা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটকদের টানে মন্ত্রমুগ্ধের মতো। ছুটির দিন হলে তাই লাখো দর্শনার্থীর ঢল নামে সমুদ্র নগরী কক্সবাজারে।


সড়কপথে পর্যটকের চাপ কমাতে ২০২৩ সালের ১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার রুটে প্রথমবারের মতো ট্রেন চলাচল শুরু হয়। ঢাকা থেকে দুটি ও চট্টগ্রাম থেকে বিশেষ একটি ট্রেন চালিয়ে এক বছরে নতুন এই রুটে রেলওয়ের গড় আয় ৮০ কোটি টাকারও বেশি। যা এরই মধ্যে রেলওয়ের সবচেয়ে লাভজনক ও জনপ্রিয় রুটের স্বীকৃতি পেয়েছে।


চাহিদা বাড়তে থাকায় চট্টগ্রাম থেকে স্থায়ীভাবে চালু হচ্ছে প্রবাল ও সৈকত নামে নতুন আরো দুটি ট্রেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাতায়াত শুরু করবে ট্রেন দুটি। এতে মাত্র ৪ ঘণ্টায় যাওয়া যাবে কক্সবাজার। পর্যটকদের সুবিধার জন্য ট্রেনে থাকছে খাবারের বগিও।


বাংলাদেশের রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, ‘গত ১ বছর ধরে আমরা ঢাকা থেকে আন্তঃনগর ট্রেন সেবা দিয়ে আসছিলাম। চাহিদা বাড়তে থাকায় চট্টগ্রাম থেকে স্থায়ীভাবে চালু হচ্ছে প্রবাল ও সৈকত নামে নতুন ট্রেন দুটি দুবার যাবে আর দুইবার আসবে অর্থাৎ চারটি ট্রেন যোগ হচ্ছে।’


রেলওয়ে সূত্র জানায়, নতুন ট্রেন দুটির প্রতিটিতে ১৬টি বগি ও ৭৪৩টি আসন থাকবে। শীতাতপ নিয়ন্ত্রিত না হলেও ট্রেনে কেবিন, শোভন ও প্রথম শ্রেণির এই তিন ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। আগামীতে সিলেট, ময়মনসিংহসহ দেশের আরও কিছু রুটের ট্রেন কক্সবাজারের সাথে যুক্ত হবে বলে আশা রেলওয়ে কর্তৃপক্ষের।


কক্সবাজার স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী বলেন, ‘যে ট্রেনগুলো চট্টগ্রাম পর্যন্ত আন্তঃনগর হিসেবে আসে তা কক্সবাজার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।’


কক্সবাজারমুখী যাতায়াতের বাহন হিসেবে পর্যটকদের প্রথম পছন্দ ট্রেন। এ কারণে ট্রেনের টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। অনলাইনে সার্ভার চালুর পর মুহূর্তেই শেষ হয়ে যায় সব টিকিট। তাই নতুন ট্রেন চালুর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পর্যটকরা।


পর্যটকদের একজন বলেন, ‘দুইটা ট্রেন যুক্ত হচ্ছে এইটা খুবই আনন্দের বিষয়।’


আরেকজন বলেন, ‘নতুন ট্রেন থাকা দরকার। কারণ এইটাতে এতো বেশি চাপ থাকে টিকেট পাওয়া কষ্ট হয়ে যায়।’


নতুন ট্রেন দুটির একটি সকাল সোয়া ছয়টায় ও অন্যটি বিকেল তিনটা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাত্রা করবে। ফিরতি পথে কক্সবাজার স্টেশন থেকে ছাড়বে সকাল ১০টা ২০ মিনিট ও রাত আটটায়। যাত্রাপথে ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামবে ট্রেন দুটি। 


আরও খবর




সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬