শিরোনাম
কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

কোটা বাতিলের দাবিতে চট্টগ্রামে মহাসড়ক অবরোধ করে আন্দোলন চবি শিক্ষার্থীদের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৩ জুলাই ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৩ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image


বুধবার (৩-রা জুলাই ২০২৪) বেলা ১১ টা ৩০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা পুনর্বহাল প্রত্যাহার চেয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। 


শিক্ষার্থীরা শহিদ মিনারে কিছুক্ষণ অবস্থান করে ভার্সিটির জিরো পয়েন্ট হয়ে ১ নাম্বার গেট এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যায়। বেলা ১২ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে এতে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। 


সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, "এইরকম বৈষম্যমূলক কোটা প্রথা আমরা মানবোনা। পৃথিবীর আর কোথাও এমন বৈষম্যমূলক কোটা প্রথা নাই, আমরা ৫৬% কোটা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আগামীকাল চার জুলাই আপিল বিভাগের রায় ঘোষণা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। দাবী না মানলে দীর্ঘমেয়াদী কর্মসূচী ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।"



সমাবেশে নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি শিক্ষার্থীদের ৪ দফা দাবি তুলে ধরে বলেন, "আজকে চার দফা দাবীতে আমরা দাঁড়িয়েছি।আমাদের প্রস্তাবনাগুলো হলো: এক. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। দুই. ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। তিন. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। চার. দূর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।"



আন্দোলনে শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করতে হবে। আমরা আজ তৃতীয় দিনের মত আন্দোলন করছি। শিক্ষার্থীরা জেগেছে উঠেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, তাহলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনের পর আমাদের সাথে কেন বৈষম্য করা হচ্ছে? আমরা ৫৬ শতাংশ কোটা ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। 


এসময়ে শিক্ষার্থীরা ‘বৈষম্যের বিরুদ্ধে, লড়াই হবে একসাথে', ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা না কোটা? মেধা- মেধা’, ‘মেধাবীদের কান্না, আর না, আর না’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’, কোটার প্রথার বিরুদ্ধে-লড়াই হবে একসাথে’ ইত্যাদি স্লোগান দেন।


সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আজ তৃতীয় দিনের মত একযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৩ টি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলমান রয়েছে।


আরও খবর




কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার, বনে অবমুক্ত

রাজবাড়ীর লোকোশেড এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে চলন্ত মোটরসাইকেলে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার তিন

তারাগঞ্জে নিখোঁজ ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার,

নারায়ণগঞ্জে মালামাল ডেলিভারি দিতে এসে ট্রাকচাপায় নিহত ভ্যানচালক

আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসিল্যান্ডসহ আহত ৬

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন-এর ওপর সন্ত্রাসী হামলার

তালায় প্রতিবন্ধী ফিরোজার মাথা গোঁজার শেষ আশ্রয়ও ভাঙচুর! থানায় লিখিত অভিযোগ

ফুলপুরে মউক চেয়ারম্যানকে সাংবাদিকদের সংবর্ধনা

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

রাজশাহীতে শিবিরের বিরুদ্ধে দুই হোটেলে তাণ্ডবের অভিযোগ, পুলিশ আহত

বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুত্রসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার, বনে অবমুক্ত

রাজবাড়ীর লোকোশেড এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে চলন্ত মোটরসাইকেলে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার তিন

তারাগঞ্জে নিখোঁজ ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার,

নারায়ণগঞ্জে মালামাল ডেলিভারি দিতে এসে ট্রাকচাপায় নিহত ভ্যানচালক

আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসিল্যান্ডসহ আহত ৬

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন-এর ওপর সন্ত্রাসী হামলার

তালায় প্রতিবন্ধী ফিরোজার মাথা গোঁজার শেষ আশ্রয়ও ভাঙচুর! থানায় লিখিত অভিযোগ

ফুলপুরে মউক চেয়ারম্যানকে সাংবাদিকদের সংবর্ধনা