শিরোনাম
ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

কসবায় ইকবাল হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

প্রকাশিত:সোমবার ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:সোমবার ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সাইদুল ইসলাম ,কসবা উপজেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হত্যাকাণ্ডের ঘটনার এক সপ্তাহের মধ্যেই ইকবাল হোসেন (৫০) হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছেন কসবা থানা পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নীলাদ্রী লেক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বিকেলের দিকে তাদের কসবা থানায় আনা হয়। বর্তমানে দুজন কসবা থানা পুলিশ হেফাজতে রয়েছে।গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে আনোয়ার হোসেন (৩৮) ও মুজিবুর রহমানের ছেলে ফয়সাল মিয়া (২২)। আজ সোমবার তাদের গ্রেপ্তারের বিষয়ে ব্রিফ করে কসবা থানা পুলিশ এবং তাদের দু’জনকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা জানান, ঘটনার পর থেকেই পলাতক ছিলো শিমরাইল গ্রামের ইকবাল হত্যাকান্ডের ঘটনায় জড়িতরা। পরে প্রযুক্তির সহযোগিতায় কসবা থানা পরিদর্শক (তদন্ত) রিপন দাসের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার তাহিরপুর এলাকায় থেকে দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত সকল আসামীকেই দ্রুত আইনের আওতায় আনা হবে ।উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার শিমরাইল গ্রামের মধ্যপাড়া বাজারে দোকানের সামনে সিঁড়ি নির্মান করতে গেলে বাকবিতন্ডায় জড়ায় একই গ্রামের অভিযুক্ত আবদুল হাকিমের ছেলে আনোয়ার হোসেন (৩৮) ও মুজিবুর রহমানের ছেলে ফয়সাল মিয়া (২২)। বাকবিতন্ডার এক পর্যায়ে ফয়সাল মিয়ার হাতে থাকা কোদাল দিয়ে সজোরে আঘাত করে ইকবাল হোসেনের মাথায় । পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কুমিল্লা নেয়ার পর বিকেলের দিকে ইকবালের অবস্থার অবনিত হলে সেখানকার চিকিৎসকও তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। এম্ব্যুলেন্সে করে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যার দিকে মারা যায় ইকবাল হোসেন। রাতে ইকবালের মরদেহ বাড়িতে নিয়ে আসলে পরদিন বুধবার সকালে পুলিশ তার মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই ঘটনার পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিহতের স্ত্রী সরমিন বেগম বাদী হয়ে ৭ জনকে আসামী করে কসবা থানায় মামলা দায়ের করেন। ওই মামলা আমলে নিয়ে প্রযুক্তির সহায়তায় আসামীদের ঠিকানা সনাক্ত করা হয়। সেই সুত্র ধরে রোববার সকালে সুনামগঞ্জ জেলা থেকে মামলার ১নং ও ২নং আসামী আনোয়ার হোসেন ও ফয়সাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার আটককৃত দুজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।



আরও খবর




সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে ফুলছড়িতে সেরা গজারিয়া ইউনিয়ন

চমক দেখালো শেরপুরের পিবিআই!

তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

সূর্যমুখী থিয়েটারের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: আরিফুল ইসলাম পিয়াস সভাপতি, শফিকুল ইসলাম সম্পাদক

আনোয়ারায় ওষখাইন সদ্ধম্মানন্দ বিহারে কঠিন চীবর দানোৎসব

ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে ফুলছড়িতে সেরা গজারিয়া ইউনিয়ন

চমক দেখালো শেরপুরের পিবিআই!

তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা