শিরোনাম
ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

কুমিল্লা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে হাঁটুসমান পানি- সেবা না নিয়েই বাড়ি ফিরছেন অনেকেই

প্রকাশিত:সোমবার ১৩ জুলাই ২০২৬ | হালনাগাদ:সোমবার ১৩ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

।মোতালেব হোসেন(কুমিল্লা)।। টানা ভারি বৃষ্টিতে কুমিল্লা সদর হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অংশে হাঁটুসমান পানি জমে চিকিৎসাসেবায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। সোমবার সকালে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওয়ার্ডের সামনের সড়ক এবং চলাচলের পথ পানিতে তলিয়ে যাওয়ায় রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের চরম দুর্ভোগে পড়তে হয়।হাঁটুসমান পানি মাড়িয়ে রোগীদের হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। অনেক রোগীকে হুইলচেয়ার ও স্ট্রেচারে করে পানি পেরিয়ে চিকিৎসাকেন্দ্রে নিতে হয়েছে। বৃষ্টির কারণে হাসপাতালের ভেতরে ও বাইরে দীর্ঘসময় জলাবদ্ধতা থাকায় স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হয়।জলাবদ্ধতার কারণে অনেক রোগী ও তাদের স্বজন চিকিৎসা নেওয়ার আগেই ফিরে যেতে বাধ্য হয়েছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল রোগীদের নিয়ে পানি মাড়িয়ে হাসপাতালে প্রবেশ করা সম্ভব না হওয়ায় অনেকে চিকিৎসাসেবা না নিয়েই বাসায় ফিরে যান। এতে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন অসংখ্য মানুষ।রোগীর স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালে পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে। এতে রোগীদের দুর্ভোগের পাশাপাশি সংক্রমণের ঝুঁকিও বেড়েছে।এদিকে টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কের পাশাপাশি হাসপাতাল এলাকাও পানিতে তলিয়ে যাওয়ায় অ্যাম্বুলেন্স চলাচল ও রোগী পরিবহনেও বিঘ্ন ঘটে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও সময়মতো কর্মস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়েছে।স্থানীয়দের দাবি, প্রতি বর্ষা মৌসুমেই সামান্য বৃষ্টিতেই হাসপাতাল এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। অথচ স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ায় বছরের পর বছর একই দুর্ভোগের পুনরাবৃত্তি হচ্ছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



আরও খবর




ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ার হো‌সে‌নের ওপর সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

উলিপুরে দম্পতির ওপর দুই দফা হামলার অভিযোগ!

টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলীর ইয়াকুব হোসাইন

লালমোহনে ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা অভিযোগ পেয়েও ইউএনও’র নিরবতা নিয়ে প্রশ্ন

খিলা সাওতুল কোরআন ক্বারী লকিয়াতুল্লাহ (রহ.) দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় জামায়াত নেতা দেলোয়ার হো‌সে‌নের ওপর সন্ত্রাসী হামলার অ‌ভি‌যোগ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভান্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

অষ্টগ্রাম বাদাঘাট ব্রিজে গরু-মহিষ পারাপার,গোবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক-প্রকৌশলীদের অভিযোগ

উলিপুরে ৫০০পিস ইয়াবা নগদ ৫ হাজার টাকাসহ ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ি নয়ন গ্রেপ্তার

প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক

বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ উদ্ধার

শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন