শিরোনাম
বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক "দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান"- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর: সুন্দরবন ও উপকূলে জেলেদের নিরাপদ আশ্রয় হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন মধ্যনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে এবং উন্নয়ন করতে হবে: এমপি ফজলুল হক মিলন পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানের গোরখাই দাখিল মাদ্রাসা পরিদর্শন, উন্নয়নের আশ্বাস লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের নতুন আরসিসি রাস্তা উদ্বোধন গজারিয়ায় কুখ্যাত মাদক বিক্রেতা ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ
শনিবার ০৪ জুলাই ২০২৬
শনিবার ০৪ জুলাই ২০২৬

লালপুরে এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার

প্রকাশিত:শনিবার ০৪ জুলাই ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৪ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি: 

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের নামে এক শিক্ষার্থীর কাছ থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফরম পূরণ না করে অর্থ আত্মসাতের অভিযোগে নাটোরের আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহায়ক অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ ২০২৬ তারিখে আব্দুলপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছা. ইসরাত জাহান সুচি এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য ৩ হাজার ৫০০ টাকা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজে যান। এ সময় অফিস সহায়ক অমিত কুমার সরকার তাকে জানান, এসব কাগজপত্র ও টাকা তার কাছে জমা দিলে তিনি ফরম ফিলাপ সম্পন্ন করে দেবেন। শিক্ষার্থী তার কথায় বিশ্বাস করে প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা তার কাছে জমা দেন।

অভিযোগে বলা হয়, পরবর্তী সময়ে শিক্ষার্থী একাধিকবার ফরম ফিলাপের অগ্রগতি জানতে চাইলে অভিযুক্ত তাকে আশ্বস্ত করেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই ফরম ফিলাপ হয়ে যাবে। গত ২৯ জুন প্রবেশপত্র বিতরণের খবর পেয়ে কলেজে যাওয়ার প্রস্তুতি নিলে অভিযুক্ত শিক্ষার্থীর মায়ের মোবাইল ফোনে যোগাযোগ করে জানান, অধ্যক্ষ রাজশাহীতে থাকায় পরদিন প্রবেশপত্র নিতে হবে। পরে ৩০ জুন কলেজে গেলে তিনি আবার জানান, প্রবেশপত্রে সমস্যা হওয়ায় তা রাজশাহীতে পাঠানো হয়েছে।

পরদিন ১ জুলাই অভিযুক্ত পুনরায় ফোন করে জানান, প্রবেশপত্রের সমস্যা সমাধানের জন্য তিনি নিজেই রাজশাহীতে যাচ্ছেন। এতে সন্দেহ হলে শিক্ষার্থীর বাবা মেয়েকে নিয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেন। অধ্যক্ষ কলেজের রেকর্ড যাচাই করে জানান, শিক্ষার্থীর ফরম ফিলাপই করা হয়নি।

এরপর শিক্ষার্থীর পরিবার লালপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৩ জুলাই রাতে বড়াইগ্রাম থানার বনপাড়া এলাকা থেকে অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করে।

লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের বিষয়ে তথ্য পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। অদ্য তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


আরও খবর




লালপুরে এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

নন্দীগ্রামে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিক্ষক জামায়াত নেতা নন

কালিয়াচাপড়া চিনির কল চালুর দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচির ঘোষণা

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

গাজীপুরে ৩৩.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর সিটিতে ড্রেন নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

"দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান"- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটিকে কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা

বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর: সুন্দরবন ও উপকূলে জেলেদের নিরাপদ আশ্রয়

হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন

মধ্যনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ল’ রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক মুন্না

মুন্সিগঞ্জে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন

জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে এবং উন্নয়ন করতে হবে: এমপি ফজলুল হক মিলন

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী


এই সম্পর্কিত আরও খবর

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

নন্দীগ্রামে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিক্ষক জামায়াত নেতা নন

কালিয়াচাপড়া চিনির কল চালুর দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচির ঘোষণা

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

গাজীপুরে ৩৩.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর সিটিতে ড্রেন নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

"দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান"- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটিকে কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা

বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর: সুন্দরবন ও উপকূলে জেলেদের নিরাপদ আশ্রয়

মধ্যনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত