শিরোনাম
মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

মানবপাচারের নতুন রুট নেপাল; ৩৫টি চক্র শনাক্ত!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

কানাডায় পাঠানোর কথা বলে ১২ লাখ টাকার চুক্তিতে নেয়া হচ্ছে মানবপাচারের তৃতীয় রুট হিসেবে বিবেচিত নেপালে। এমন প্রলোভনে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই। ঢাকার অপরাধ তদন্ত বিভাগ বলছে, ইতালি কিংবা কানাডা যাওয়ার জন্য লিবিয়ার মতো আলজেরিয়া, মঙ্গোলিয়াসহ মানবপাচারের নতুন রুটের খোঁজ পাচ্ছে তারা। শনাক্ত করা হয়েছে অন্তত ৩৫টি চক্র।


উন্নত জীবনের আশায় বিদেশ নিয়ে যাবার প্রলোভনে অনেকের মতো সিলেটের তিন যুবক গত অক্টোবরে দালাল চক্রের ফাঁদে পড়ে। স্বপ্ন দেখায় কানাডার। সেই হাতছানিতে ঐ তিন যুবককে প্রথমে নেয়া হয় নেপালে। সেখানে পৌঁছার পর ওই চক্র পাসপোর্ট নিয়ে নেয় তাদের। আটকে রেখে দফায় দফায় মারধর ও নির্যাতন চালায়। পরিবারের কাছ থেকে টাকা আদায়েও বাধ্য করা হয় তাদের। এখন টেলিভিশনকে নিজেদের এমন অভিজ্ঞতা জানান, সিলেটের এম এ মান্না ও হাফিজুর রহমান।


ভুক্তভোগী জানান, বন্দুক ঠেকিয়ে মারধর করা হয়। মারতে মারতে অজ্ঞান করে ফেলে। এত অত্যাচারে দেশে ফেরত আসাটাই অসম্ভব হয়ে ওঠেছিলো তাদের কাছে।


অভিযোগ আছে, প্রথমে বাংলাদেশ থেকে নেপাল, এরপর হংকং হয়ে কানাডা পার করার প্রলোভন দালালদের। ১২ লাখ টাকার চুক্তি। নেপালে গেলে পাসপোর্টে লাগবে কানাডার ভিসা। প্রথমে ৫ লাখ, পরে কাজ করে পরিশোধ করতে হবে বাকি ৭ লাখ টাকা। যেতে না পারলে নেপাল যাওয়ার খরচও ফ্রি। এমন প্রলোভনে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই। রুটের গ্রাফিক্স


সম্প্রতি মানবপাচারের তৃতীয় রুট হিসেবে নাম আসে পর্যটন নির্ভর অর্থনীতির দেশ নেপালের। আগে ক্রোয়েশিয়া, রোমানিয়া, সার্বিয়াসহ পূর্ব ইউরোপের কিছু দেশে যেতে হলে নেপালে গিয়ে বায়োমেট্রিক দিতে হতো বাংলাদেশিদের। একসময় সেসব দেশে নিয়ে যাবার আশ্বাসে দালালচক্র টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ থাকলেও এবার সামনে এলো মানবপাচার ও নির্যাতনের ঘটনা।


বাংলাদেশ নেপাল দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা এ এস এম সাদেক বলেন, ‘কানাডা নিয়ে যাওয়ার নাম করে যাত্রীদের নেপালে নিয়ে আসা, টাকা আত্মসাৎ, আটকে রাখা ও নির্যাতনের যে অভিযোগ তা আমাদের জানামতে এবারই প্রথম।’



ঢাকার অপরাধ তদন্ত বিভাগ বলছে, ইতালি কিংবা কানাডা; লিবিয়ার মতো আলজেরিয়া, মঙ্গোলিয়াসহ মানবপাচারের নতুন নতুন রুটের খোঁজ পাচ্ছে তারা। সিআইডির সদরদপ্তরে ১৫০টি মামলার তদন্তাধীন। শনাক্ত করা হয়েছে অন্তত ৩৫টি চক্র। আটক করা হয়েছে নেপালে মানবপাচারে জড়িত মিজানুর নামে একজনকে।


সিআইডি সিরিয়াস ক্রাইম-অর্গানাইজড ক্রাইমের এসএসপি মোহাম্মাদ বদরুল আলম মোল্লা বলেন, ‘মানুষ যখন নেপালে যায় তখনই তাদের বুঝা উচিত তারা নেপালে কেন যাচ্ছে। নেপাল রুট হয়ে তো কানাডা যাওয়ার কথা না। যখন কাউকে নেপাল নিয়ে যাওয়া হয় তখনই তার বুঝার কথা তাকে কানাডা নেয়া হচ্ছে না।’


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের জুন পর্যন্ত পুলিশ তদন্তাধীন ও আদালতে বিচারাধীন মানবপাচার মামলার সংখ্যা ৪ হাজার ৬৪৩টি। এসব মামলার আসামি ৪২ হাজার ৫৬ জন। গ্রেফতার হয়েছে ১৬ হাজার ৯৩১ জন আসামি। আর গত তিন বছরে বিচারের মাধ্যমে নিষ্পত্তি হওয়া মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে ১১ জনের। অন্যান্য মেয়াদে সাজা পেয়েছে আরও ১৪৮ জন। গ্রাফিক্স লাগবে


অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বর্হির্বিশ্বে নেপালের কর্মী চাহিদা থাকার সুযোগ নিচ্ছে দালাল চক্র। ক্ষেত্রবিশেষে বাংলাদেশিদের নেপালের পাসপোর্ট করে দিয়েও বিদেশ পাঠানো হচ্ছে। তবে যুব-তরুণদের অনিশ্চিত ভবিষ্যৎ, কর্মসংস্থানের অভাবের কারণে এমন ঘটনা বাড়ছে।


নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জালাল উদ্দিন শিকদার বলেন, ‘নেপালের এটা একটা উইন উইন সিচুয়েশন। নেপালের রিকুডিং এজেন্টসের সাথে বাংলাদেশের যারা দালালরা রিকুডিং এজেন্টস তাদের সাথে একটা কমন আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে উইন উইন সিচুয়েশন। এর মাধ্যমে পাসপোর্ট নিয়ে চলে যাচ্ছে।’


বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘সচেতনতাটা আরও ব্যাপক এবং ওয়ান টু ওয়ান হওয়া দরকার। গ্রাম ভিত্তিক হওয়া দরকার। যাদের মডেল হিসেবে দেখছে তারা যেন সচেতনতা তৈরি করে। যারা ভিকটিম তারা যেন তৈরি করে।’


তরুণদের কর্মসংস্থানের নীতি, সঠিক পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, প্রবাসীদের দিয়ে সচেতনতা ক্যাম্পেইন করা গেলে মানবপাচার ঝুঁকি কমতে পারে বলছেন সংশ্লিষ্টরা। 


আরও খবর




ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে এক কলেজ ছাত্রী সহ নিহত ২

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

প্রথম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো টুর্নামেন্টে ডুয়েটের অংশগ্রহণ

মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে নারী নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের আহ্বান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী,তত্ত্বাবধায়ক ক্লোজড

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক