শিরোনাম
ঐক্য ও আত্মনির্ভরতার বার্তায় মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য
রবিবার ০৮ নভেম্বর ২০২৬
রবিবার ০৮ নভেম্বর ২০২৬

মার্তিনেজের জালে তিন গোল, কাভারাৎসখেলিয়ায় ভর করে পিএসজির জয়

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ম্যাচ মাঠে গড়ানোর আগেই ছিল স্নায়ুচাপের লড়াই। চুলে আর্জেন্টিনার পতাকার রঙ করে, মাথায় বিশ্বকাপের লোগো খচিত ক্যাপ নিয়ে ফ্রান্সে পা রেখেছিলেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেজ। বোঝাই যাচ্ছিল, পিএসজির ফ্রেঞ্চ তারকাদের বিপক্ষে স্নায়ুচাপের পরীক্ষা নিতে চাইছেন তিনি। তাতে সাড়াও মিলেছিল। দেসিরে দুয়ে সরাসরিই বলেছিলেন, ফ্রান্সের খেলোয়াড় হিসেবে কিছুটা প্রতিশোধ নিতে চান মার্তিনেজের বিপক্ষে। 


প্রতিশোধটা বেশ ভালোভাবেই নিয়েছেন দুয়ে। নিজে করেছেন এক গোল। অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজি জিতেছে ৩-১ গোলে। তবে এই ম্যাচের স্পটলাইট কেড়ে নিয়েছেন ‘নতুন ম্যারাডোনা’ নাম পেয়ে যাওয়া খাভিচা কাভারাৎসখেলিয়া। এমি মার্তিনেজ চেষ্টার ত্রুটি রাখেননি। পুরো ম্যাচে ছিল তার ৮ সেইভ এবং ৯ রিকোভারি। 


কিন্তু নিঃসঙ্গ নাবিক হয়ে প্রতিকূল আবহাওয়ায় কতক্ষণই বা টেকা যায়? বাঁধভাঙ্গা জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসা পিএসজির আক্রমণের সামনে তিনটা গোল হজম করতেই হলো মার্তিনেজকে। শুরু থেকেই লুইস এনরিকের শিষ্যরা ব্যস্ত রেখেছিল ভিলাকে। শুরুর আধঘণ্টায় অন্তত ৮বার গোলে শট নিয়েছে পিএসজি। বিপরীতে ভিলা কোনো আক্রমণই করতে পারেনি। 


যদিও খেলার ধারার বিপরীতে প্রথম গোল পেয়েছিল ভিলাই। প্রতি আক্রমণ থেকে গোল হলেও সেটা ছিল পারফেক্ট টিম প্লের নমুনা। জন ম্যাকগিন বল কেড়ে নেন পিএসজির কাছ থেকে। এরপর মার্কাস রাশফোর্ড হয়ে বল পেয়ে যান বেলজিয়ান তারকা টিলেমেন্স। সেখান থেকে পাওয়া ক্রসে বল জালে জড়ান রজার্স। ভিলার লিড ১-০ গোলে। 


গোল করেই যেন পিএসজিকে তাঁতিয়ে দিয়েছিল সফরকারীরা। সমতায় ফিরতে পিএসজির লাগলো মোটে ৪ মিনিট। গোলদাতা দেসিরে দুয়ে। বক্সের বাইরে থেকে মার্তিনেজের মাথার ওপর দিয়ে তার নেয়া শট পার্ক দে প্রিন্সেসে উন্মাদনা ফিরিয়ে আনে। বিরতির আগে আরও সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি লুইস এনরিকের দল। 


দ্বিতীয়ার্ধের একেবারেই শুরুতে এগিয়ে যায় পিএসজি। মার্কিংয়ে থাকা ডিফেন্ডারদের বোকা বানিয়ে কাছের পোস্টে নেয়া দারুণ এক শটে পিএসজিকে এগিয়ে দেন খাভিচা কাভারাৎসখেলিয়া। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবারও গোল পেয়ে যায় স্বাগতিকরা। সতীর্থের থ্রু পাস ধরে নুনো মেন্দেজ লক্ষ্যভেদ করেন দারুণ দক্ষতায়। 


আগামী বুধবার ফিরতি লেগে ভিলার মাঠে মুখোমুখি হবে দুই দল। 


আরও খবর




ঐক্য ও আত্মনির্ভরতার বার্তায় মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচ পরিবারের বসতঘর, ক্ষতি অর্ধকোটি টাকারও বেশি

দৌলতপুরে বসতভিটার বিরোধে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

মধ্যনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

বাঁশখালীতে হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের

ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন ঘটাতে,সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ

বিপ্লব ও সংহতি দিবসে লালপুরের রাজপথে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি

৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই