শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

মাত্র ১৪ কর্ম দিবসে মাগুরার শিশু ধর্ষণ-হত্যার বিচার সম্পন্ন: পিপি

আদালত প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৭ মে ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৭ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার বিচার ১৪ কর্ম দিবসে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুল ইসলাম মুকুল।


তিনি বলেছেন, “আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা ছিল- মামলা এফআইআর করা থেকে ৯০ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা। এবং আইন মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি ঘোষণা করেছিলেন- ৩০ কার্যদিবসে বিচারকার্য সম্পন্ন করতে হবে।


“…আমরা এই নির্ধারিত সময়ের পূর্বে এই মোকাদ্দমার বিচার কার্য সমাপ্ত করতে সক্ষম হয়েছি। আমরা ১৪ কর্ম দিবসে এই মোকদ্দমার সকল প্রসেস মেইনটেন্স করে আজকে আদালত রায় দিয়েছে।”


শনিবার সকালে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে এ কথা বলেন পিপি মুকুল।


এর আগে সকাল সাড়ে ৯টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে মূল আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, খালাস পেয়েছে বাকি তিনজন।


মনিরুল ইসলাম মুকুল বলেন, প্রধান আসামি হিটুর প্রাণদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছে।


“আমরা রাষ্ট্রপক্ষ, রায়ের কপি হাতে পাওয়ার পরে আলোচনা করে খালাসকৃত আসামিদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করব, পরবর্তীতে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করব।”


রায়ের প্রতিক্রিয়ায় মামলার বিশেষ কৌঁসুলি এহসানুল হক সমাজী বলেন, “হিটু শেখকে বিচারক সর্বোচ্চ শাস্তি দিয়েছেন এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দিয়েছেন।


“সুতরাং, এই রায়ের মাধ্যমেআরেকটি জিনিস প্রমাণিত হলো যে- বিজ্ঞ বিচারিক আদালত স্বাধীনভাবে তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে তিনি জাজমেন্ট প্রদান করেছেন।”


অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদাপ্রাপ্ত এই আইনজীবী বলেন, “এই মামলায় ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদেরকে যখন পরীক্ষা করা হয়, বিজ্ঞ বিচারিক আদালত পরিষ্কারভাবে তাদেরকে বলেছেন- ‘পরীক্ষাকালে যে আপনাদের জবানবন্দি এবং যে সাক্ষ্য আপনারা শুনেছেন, আপনাদের কোনো বক্তব্য আছে কি না?’।


“আসামিরা বলেছে, ‘আমাদের কোনো বক্তব্য নাই’। (বিচারক জানতে চেয়েছেন) ‘কোনো লিখিত বক্তব্য দেবেন?’, উনারা বলেছেন, ‘না; ‘কোনো সাফাই সাক্ষী দেবেন?’-উনারা বলেছেন, ‘না’।


“সুতরাং প্রসিকিউশন এভিডেন্স ক্লোজ হওয়ার পরে আইনের বিধান অনুযায়ী, সেকশন ৩৪২ অব দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের যে ম্যান্ডেটরি প্রভিশনস- সেটাকে যথাযথভাবে বিজ্ঞ বিচারিক আদালত কমপ্লাই করেছেন।


“আসামি সেটাকে সুযোগ না নেওয়ায় পরবর্তীতে বিজ্ঞ বিচারিক আদালত আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের পরবর্তীতে আজকের রায় প্রদান।”


মামলার বাদী রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে বলে এক সাংবাদিক বিশেষ কৌঁসুলির দৃষ্টি আকর্ষণ করেন।


জবাবে সমাজী বলেন, “দেখুন প্রথমত আমরা আমরা রিপ্রেজেন্ট করি স্টেটকে। কাজেই স্টেটকে যারা রিপ্রেজেন্ট করি, আমাদের দায়িত্ব হচ্ছে- স্টেটের ইন্টারেস্টকে প্রটেক্ট করা। আমি বলেছি, যেই আসামিদেরকে বিজ্ঞ বিচারিক আদালত একুইট করেছেন বা খালাস করেছেন; সেই একুইটাল অর্ডারে আমরা সন্তুষ্ট নই।


“আমরা সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথানিয়মে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক উপদিষ্ট হলে বা ইনস্ট্রাক্টেড হলে উচ্চ আদালতে আপিল দায়ের করার সুযোগ রয়েছে।”


গত ৬ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলায় বোনের বাড়ি বেড়াতে এসে ওই শিশু ধর্ষণের শিকার হয়। সাত দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ মার্চ সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায়।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা, ছেলে কারাগারে

আবেদনে চেয়েছিলেন নিরাপত্তা, পরদিনই মধ্যরাতে পুলিশি হেফাজতে গোদাগাড়ীর ব্যবসায়ী

চাঁদপুরে স্বর্ণের দোকান থেকে কারিগরের লাশ উদ্ধার

মৌলভীবাজারে জুন মাসের ‘বেস্ট সাব-ইন্সপেক্টর’ হলেন এসআই ওবায়দুল্লাহ

চাঁদপুরে গভীর রাতে ডাকাতি, গৃহবধূ নিহত

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে টপ সয়েল নিধনে বাধা দেওয়ায় ‘জুলাই যোদ্ধা’র বিরুদ্ধে অপপ্রচার ও হুমকি

তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরলো, রায়ের পর অ্যাটর্নি জেনারেল

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী