শিরোনাম
কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
রবিবার ০১ নভেম্বর ২০২৬
রবিবার ০১ নভেম্বর ২০২৬

মনোহরগঞ্জে হাসপাতালের জরুরী বিভাগে ডাক্তার আর ওসির বাকবিতন্ডা-তদন্ত কমিটি গঠন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০২ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ


​​কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত এক  চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির মধ্যে বাকবিতন্ডা, অশালীন আচরণ এবং মানসিক হেনস্তার অভিযোগে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।


ঘটনাটি ঘটেছে গত বুধবার (১ এপ্রিল) মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুহাম্মদ ফয়জুর রহমান,

স্বাস্থ্যকর্মী ও থানার ওসি শাহীনুর রহমানের  সাথে।


তিন সদস্যের তদন্ত কমিটি দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর সুপারিশ করেন।


একই সাথে চিকিৎসকদের বিরুদ্ধে তোলা ‘ওষুধ চুরির’ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছে কমিটি।


তদন্ত প্রতিবেদন ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ‘পাবলিক অ্যাসল্ট’ বা গণপিটুনির শিকার নাঈম (৩০) নামের এক রোগীকে পুলিশ সদস্যরা জরুরি বিভাগে নিয়ে আসেন।


ওই সময় কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাম্মদ ফয়জুর রহমান রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জখমের বিবরণ ও রোগীর অবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি উন্নত চিকিৎসার জন্য রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন।

ভুক্তভোগী চিকিৎসকের অভিযোগে আরো জানা যায় রোগীকে কুমিল্লায় স্থানান্তরের কথা শুনেই মনোহরগঞ্জ থানার ওসি হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন এবং কোনো কারণ ছাড়াই চিকিৎসকের ওপর চড়াও হন।


তিনি অত্যন্ত কর্কশ ভাষায় কথা বলেন এবং উপস্থিত সবার সামনে চিকিৎসকদের লক্ষ্য করে "চোর" ও "সরকারি ওষুধ বাইরে বিক্রি করার" মতো মানহানিকর ও অশালীন অপবাদ দেন। এই উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে পুলিশ সদস্যরা রোগীকে হাসপাতালেই ফেলে রেখে চলে যান।


যার ফলে রোগীর আইনি ও চিকিৎসা প্রক্রিয়া চরমভাবে বিঘ্নিত হয়।


এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াংকা চক্রবর্তী ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. শাহরিয়ার ইনাম খানের নেতৃত্বে গঠিত এই কমিটি সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করে।


কমিটির পর্যালোচনায় দেখা যায়, ওসির নেতৃত্বে পুলিশ সদস্যদের আচরণ ছিল সম্পূর্ণ অপেশাদার এবং একজন গেজেটেড কর্মকর্তার প্রতি চরম অবমাননাকর। পুলিশের পক্ষ থেকে চিকিৎসকদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়ে ছিল, তার কোনো সত্যতা পাওয়া যায়নি।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয়াংকা চক্রবর্তী জানান, "হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।


 এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিভিল সার্জন ও পুলিশ সুপারকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।"


এছাড়াও ​তদন্ত কমিটি তাদের সুপারিশে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল চত্বরে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলেছে।


​এই ঘটনায় স্থানীয় চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


 বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে তারা কঠোর কর্মসূচির ডাক দেবেন।


অভিযোগ অস্বীকার করে মনোহরগঞ্জ থানা পুলিশের ওসি মোঃ শাহীনুর রহমান বলেন, গনদৌলাইয়ের শিকার এক রোগী জরুরী বিভাগে ১ ঘটনার অধিক পড়ে ছিল। ডাক্তার তাকে কোন সেবা না দেয়ায় আমি ডাক্তারকে জিজ্ঞেস করলে তিনি কোন উত্তর না দিয়ে রোগী কুমিল্লায় স্থানান্তরের কথা জানিয়ে দেন। অশালীন ও বাকবিতন্ডার বিষয় সত্য নয়।


আরও খবর




সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে সভাপতি কাউছার সেক্রেটারী আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ নির্বাচিত

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসার সভাপতি মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত