শিরোনাম
বুধবার ১৮ নভেম্বর ২০২৬
বুধবার ১৮ নভেম্বর ২০২৬

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ ইয়াছিন সরকার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:  কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।  বৃহস্পতিবার (৮ অক্টোবর) মুরাদনগর উপজেলা পরিষদের নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বি। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।  ধর্মমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। কোনোভাবেই কোনো দুষ্কৃতকারীকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। কেউ পূজামণ্ডপে বা পূজা উদযাপনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।  তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ সৃষ্টি করার সুযোগ নেই। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা নিশ্চিন্তে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করুন। আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে আছি।  সভাপতির বক্তব্যে ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বি বলেন, মুরাদনগর ও বাঙ্গরার মানুষ সৌভাগ্যবান। কারণ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এই এলাকারই সন্তান।  তিনি বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কোনো অবস্থাতেই সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন না হয়, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।  ইউএনও আরও বলেন, যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। উপজেলা প্রশাসন পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।  সভায় আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ, মুরাদনগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক দ্বীন দয়াল পাল ও সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর।  অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম, মুরাদনগর থানার এসআই সুমনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  এ ছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, আজিজ মোল্লা, আব্দুর রহিম, ব্যবসায়ী সৈয়দ কায়েস আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর




চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম উত্তোলন করলেন হাবিব

পত্নীতলায় এনজিওদের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

কোনাবাড়ীতে বোমা সদৃশ্য বস্তু দেখতে উৎসুক জনতার ভীড়

খোশরোজ শরীফে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ওষখাইন দরবার

নন্দীগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত

ফুলের অভ্যর্থনায় সিক্ত নীলফামারীর নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপার

তোফায়েলের মুক্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন ও সংহতি সমাবেশ

জেলা পর্যায়ে প্রতিযোগিতায়‘ক’গ্রুপে প্রথম স্থান অর্জন,ধুনটের আল-কুরআন একাডেমিক স্কুল

জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা

লালমোহনে সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ

দক্ষিণ আইচা কলেজে অভিভাবক সমাবেশ

মেয়ের গলায় ছুরি, বাইরে উৎকণ্ঠায় স্বজনেরা; টিন খুলে উদ্ধার বাবা-মেয়ে

গোয়াইনঘাট সীমান্তে অস্ত্র-কার্তুজসহ বিএসএফ সদস্য আটক

লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর

শেরপুরের শ্রীবরদীতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় এনজিওদের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

কোনাবাড়ীতে বোমা সদৃশ্য বস্তু দেখতে উৎসুক জনতার ভীড়

খোশরোজ শরীফে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ওষখাইন দরবার

নন্দীগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, হেলপার আহত

ফুলের অভ্যর্থনায় সিক্ত নীলফামারীর নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপার

তোফায়েলের মুক্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন ও সংহতি সমাবেশ

জেলা পর্যায়ে প্রতিযোগিতায়‘ক’গ্রুপে প্রথম স্থান অর্জন,ধুনটের আল-কুরআন একাডেমিক স্কুল

জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা

লালমোহনে সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ

দক্ষিণ আইচা কলেজে অভিভাবক সমাবেশ