শিরোনাম
আমতলীতে মসজিদ ও ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

নাহিদ ‘রত্ন’ রানা

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশের ক্রিকেটে প্রতিভাবান ক্রিকেটার অনেক এসেছেন। সম্ভাবনার মশাল বয়ে আবির্ভাব হয়েছে অনেকের। আশার ঝিলিক দেখিয়েছেন অনেকে। তবে নাহিদ রানার মতো কেউ আগে কখনও আসেননি। ফুল স্টপ!


জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনের একটি ওভার দিয়েই উদাহরণ দেওয়া যাক। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সেটি ত্রয়োদশ ওভার, নাহিদের তৃতীয় ওভার। প্রথম ডেলিভারির গতি ছিল ১৫০.১ কিলোমিটার। পরেরটির গতি ১৪৯.২। পরের তিন ডেলিভারির দুটি আবারও ছাড়িয়ে গেল দেড়শ কিলোমিটার। এক ওভারে তিন দফায় তো দূরের কথা, গোটা ক্যারিয়ারে এমন গতিতে বোলিং করা ফাস্ট বোলার কি আগে কখনও দেখেছে বাংলাদেশের ক্রিকেট?


বাংলাদেশের একজন বোলার গতি আর বাউন্সে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনে কাঁপন ধরাচ্ছেন, ম্যাচের পর ম্যাচ গতি দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনার খোরাক জোগাচ্ছেন, এমন কিছুও তো এ দেশের ক্রিকেটে অভূতপূর্ব।


চাঁপাইনবাবগঞ্জের ছেলেটিকে দেশের ক্রিকেটে ‘চাঁপাই এক্সপ্রেস’ নামে ডাকা হয় মাঝেমধ্যেই। জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ সোমবার ধারাভাষ্যে বললেন, ‘বাংলাদেশ এক্সপেস্র।’ যে নামেই ডাকা হোক, তার মূল পরিচয় ‘এক্সপ্রেস।’ বাংলাদেশের ক্রিকেটে এরকম নাম অবশ্য প্রথম নয়। একজন মাশরাফি বিন মুর্তজা তো ক্যারিয়ারের শুরুতে প্রবল পরিচিতি পেয়েছিলেন ‘নড়াইল এক্সপ্রেস’ নামেই।


মাশরাফিও ছিলেন গতির মশাল বাহক। তখনও পর্যন্ত অমন গতির বোলার আর ছিল না বাংলাদেশের ক্রিকেটে। সেই সময়টায় স্পিড গান এখনকার মতো সব ম্যাচে থাকত না। এত খুঁটিনাটি তথ্যও তখন রাখা হতো না। মাশরাফির সর্বোচ্চ গতি, গড় গতির শতভাগ সঠিক তথ্য তাই নেই। তবে ১৪৫ কিলোমিটারের আশেপাশে তিনি একসময় নিয়মিতই করতেন বলে ধারণা করা হয়। পরে তো বারবার চোটের থাবায় তিনি হয়ে গেলেন স্রেফ মিডিয়াম পেসার।


মাশরাফির পরপর এসেছিলেন আরেক গতিময় পেসার তালহা জুবায়ের। তার সম্ভাবনাও পূর্ণতা পায়নি চোটের আঘাতে। পরে গতির বার্তা নিয়ে এসেছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদরা। তবে দেড়শ কিলোমিটার স্পর্শ করা তাদের কাছেও বরাবরই ছিল কিংবা আছে স্বপ্ন হয়ে।


নাহিদ এখানেই আলাদা। নাহিদ এখানেই অনন্য। নাহিদ এজন্যই সত্যিকারের রত্ন। শুধু বাংলাদেশ ক্রিকেটের নয়, বিশ্ব ক্রিকেটেরই বড় সম্পদ।


এই শতাব্দীর শুরুর দিকে শোয়েব আখতার, ব্রেট লি ও শেন বন্ড নিয়মিতই দেড়শ কিলোমিটার গতি ছাড়াতেন। পরে গতির উৎসবে যোগ দেন শন টেইট। সেই সময়টায় দেড়শ কিলোমিটার গতিতে বল করাকে নিয়ম বানিয়ে ফেলেছিলেন তারা। পরবর্তী সময়েও বেশ কজন বোলার এসেছেন এমন গতিময়। তবে এখন, এই সময়ে নিয়মিত দেড়শ কিলোমিটার ছাড়ানোর মতো বোলার খুব একটা নেই। নাহিদ আছেন।


গতিই তো শেষ কথা নয়। লাইন-লেংথ, স্কিলের সঙ্গে গতির সংযোগে উইকেট শিকারের কার্যকারিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোট্ট ক্যারিয়ারে সেই সাফল্যও দেখিয়েছেন নাহিদ। সেখানেও ছাপ রাখছেন ধারাবাহিক উন্নতির। অভিষেক টেস্টে দেখিয়েছিলেন। মাস তিনেক আগে পাকিস্তানের দেখিয়েছেন। এবার জ্যামাইকায় দেখিয়ে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের স্বাদ পেয়ে গেলেন ২২ বছর বয়সী ফাস্ট বোলার।


১৬৪ রানের পুঁজি নিয়েও বাংলাদেশ যে ১৮ রানের লিড পেল, সেটির মূল কারণ নাহিদ। ৫ উইকেট নিয়ে তিনিই ভেঙে দেন ক্যারিবিয়ান ব্যাটিংয়ের মেরুদণ্ড।


ঘরোয়া ক্রিকেটে গতির নমুনা দেখিয়ে আর উইকেট শিকারের প্রবণতা প্রমাণ করে গত মার্চে টেস্ট অভিষেক হয় তার। শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে সম্ভাবনার ঝলক কিছুটা দেখিয়ে দুই ইনিংস মিলিয়ে উইকেট শিকার করেন পাঁচটি। লাইন-লেংথে তখন অবশ্য একটু অগোছালো ছিলেন তিনি। সময়ের সঙ্গে উন্নতি হয় সেখানেও।


অগাস্টে পাকিস্তান সফরে প্রথম টেস্টে গতি দেখালেও কার্যকারিতায় সফল হননি। পরের টেস্টে দ্বিতীয় ইনিংসে তার চার উইকেট ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। মূলত ওই পাকিস্তান সফর থেকেই বিশ্ব ক্রিকেটের নজর কাড়তে শুরু করেন তিনি। পরে ভারত সফরেও সেখানকার সংবাদমাধ্যমের তুমুল আগ্রহ ছিল তাকে নিয়ে।


গতি ব্যাপারটিই এমন, সবাইকে আকর্ষণ করবেই।


ভারতে একটি টেস্ট খেলে খুব ভালো কিছু তিনি করতে পারেননি। পারলেন এই জ্যামাইকায়।


এই সিরিজের প্রথম টেস্টে তাকে বিশ্রাম দিয়েছিল দল। তরতাজা ও চনমনে হয়ে এই টেস্টে নেমে তিনি ঘুম হারাম করলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। গতিতে কাঁপন ধরিয়ে তিনি শিকার করলেন একের পর এক ব্যাটসম্যানকে।


তিনটি ডেলিভারিতে দেড়শ ছাড়ানো যে ওভারটি কথা বলা হলো, সেখানেই গতি দিয়ে মিকাইল লুইকে নড়বড়ে করে ওভারের শেষ বলে আউট করে দিলেন তিনি ১৪৭ কিলোমিটার গতির ডেলিভারিতে।


দ্বিতীয় দিনে ৯ ওভার বোলিং করে তার উইকেট ছিল একটিই। তবে কতবার যে ব্যাটসম্যানদের বিপাকে ফেললেন, পরাস্ত করলেন, সেসবের ইয়ত্তা নেই।


তৃতীয় দিন সকালে আবারও শুধু দারুণ বোলিংই করলেন না, এবার প্রাপ্য পুরস্কারও পেলেন। ক্রেইগ ব্র্যাথওয়েটম কাভেম হজরা হিমশিম খেলেন তার গতির সামনে। বৈচিত্রও তো রপ্ত করতে শুরু করেছেন, সেটির প্রমাণ দিতেই যেন স্লোয়ার ডেলিভারিতে আউট করলেন আলজারি জোসেফকে।


নাহিদের বোলিংয়ের চেখে পড়ার মতো ব্যাপার এটিও। তরুণ গতিময় পেসাররা সাধারণত গতির নেশায় বুঁদ থাকেন। কিন্তু স্রেফ ছয় টেস্টের ক্যারিয়ারেই নাহিদ দেখিয়েছেন, ব্যাটসম্যান বুঝে বুদ্ধিদীপ্ত বোলিংও করতে পারেন তিনি। স্রেফ একমুখি বোলার নন তিনি। লাইন-লেংথ আর নিয়ন্ত্রণে উন্নতির ছাপ রাখছেন তিনি নিয়মিতই।


গতিময় ও আগ্রাসী বোলারদের প্রভাব কখনও কখনও স্রেফ নিজের বোলিং পারফরম্যান্সের চেয়েও বেশি। অনেক সময় তারা ব্যাটসম্যানদের মনে ভয় ধরিয়ে দেন, সতীর্থ বোলারদের উইকেট নেওয়ার ক্ষেত্র তৈরি করে দেন, ম্যাচের পারিপার্শ্বিকতায় প্রভাব রাখেন নানাভাবে। এই ম্যাচেই যেমন, নাহিদের পঞ্চম শিকারে পরিণত হওয়ার আগে নাহিদের দুটি ডেলিভারি কিমার রোচের গায়ে লাগে।


সেই চোটের কারণে দ্বিতীয় ইনিংসে শুরু থেকে মাঠে নামতে পারেননি রোচ। দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার ও মূল সুইং বোলারকে নতুন বলে কাজে লাগাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দ্রুত রান তোলার কাজটি তাই সহজতর হয় নিশ্চিতভাবেই।


সত্যিকারের একজন ফাস্ট বোলার তাই স্রেফ কিছু সংখ্যা বা উইকেটের চেয়ে বেশি কিছু। সাদা চোখের দৃষ্টির চেয়েও তারা রঙিন।


অবশ্যই নাহিদের সামনে আরও কঠিন পরীক্ষা আসবে। শরীরের ওপর ধকল যাবে। চোট হানা হবে। গতি ধরে রাখার চ্যালেঞ্জ থাকবে। স্কিল শাণিত ও সমৃদ্ধ করার লড়াই চলবে। তাকে উপযুক্তভাবে সামলানোর কাজটিও যতটা সম্ভব নিখুঁতভাবে করতে হবে বাংলাদেশের ক্রিকেটকে।


তবে, আপাতত বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে শিহরণ জাগানিয়া ব্যাপার বোধহয় এটিই যে, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর উঠতি ফাস্ট বোলারদের একজন এদেশেরই নাহিদ রানা!



আরও খবর




বাউফলে দুই নামধারী সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিককে মারধর ও হুমকির অভিযোগে থানায় অভিযোগ

দীর্ঘ বছরের দুর্ভোগের অবসান -জনসাধারণের অর্থায়নে ১৫০ ফুট কাঠের ব্রিজ নির্মাণে উচ্ছ্বসিত কলাতলীবাসী

শরণখোলায় গভীর রাতে কেরোসিন ঢেলে ইজিবাইকে আগুন দেওয়ার অভিযোগ

ধর্মপাশায় লন্ডন প্রবাসীর উদ্যোগে মসজিদ নির্মাণের ছাদ ঢালাইয়ের কাজ উদ্ভোধন

মুরাদনগরে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার মরদেহ

আমতলীতে মসজিদ ও ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি

রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন

মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ

সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে

হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল

মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী

আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’