শিরোনাম
নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

নাজিমগঞ্জ বাজারে অবৈধ দোকানঘর ভেঙে গুঁড়িয়ে দিলেন ইউএনও

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আরাফাত আলী,স্টাফ রিপোর্টার:

দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় স্থানীয় প্রভাবশালীরা সরকারি জমি দখল করে পাকা দোকান ও বহূতল ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে আসছিলেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। কিন্তু দখলবাজরা  প্রভাবশালী হওয়ায় সরকারি কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। এলাকাবাসীর অভিযোগে ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল  ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে (৪ ডিসেম্বর ) বুধবার দুপুর ১২ টার সময় নাজিমগঞ্জ বাজারে অবৈধ  স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় নাজিমগঞ্জ বাজারে সরকারের খাস জায়গা দখল করে গড়ে তোলা সাইদুল বস্ত্রালয়ের একটি দোকান ঘর  ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ,স্থানীয় সাংবাদিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, নোটিশ করেও অবৈধ স্থাপনা ভেঙে না নেওয়ায়  নাজিমগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। তবে গত  মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যেয়ে অবরুদ্ধ হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। এ সময় বাকবিতন্ডার এক পর্যায়ে ভূমি অফিসের নিরাপত্তা প্রহরী শহীদুল ইসলাম ও অফিস সহকারী রণজিৎ মন্ডলকে পিটিয়ে জখম করা হয়। ওই দিন তাদেরকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে হামলাকারীরা বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে কাঁকশিয়ালী ও যমুনা নদীর চরে বসবাসরত ভূমিহীনদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভাঙা ও কোটি টাকার মালামাল লুটপাটের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে বিক্ষোভ করিয়ে তার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

নাজিমগঞ্জ বাজারের  ব্যবসায়ী আব্দুর রহমান ও শাহজাহান আলী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে উপজেলার উজয়মারি গ্রামের সুরত আলীর ছেলে নাজিমগঞ্জ বাজারের সাঈদুল বস্ত্রালয়ের মালিক সাঈদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও মনিরুল ইসলাম শীতলপুর মৌজার ৭৭৮ দাগের বিআরএস-১ খতিয়ানের প্রায় দেড় বিঘা জমি দখল করে সেখানে গুদামঘর ও বাসাবাড়ি বানিয়ে ভাড়া দিয়ে আসছেন। একইভাবে হোমিও চিকিৎসক ডাঃ সিদ্দিকুর রহমান ও জাহাঙ্গীর হোসেন একইভাবে পেরিফেরি জমি জবরদখল করে সেখানে অবৈধ স্থাপনা বানিয়ে নিজেদের ব্যবসা চালিয়ে আসছেন। গত ১৪ সেপ্টেম্বর সাঈদুৃর বস্ত্রালয়ের মালিকরা আবারো ১৬শতক জমি দখল করে সেখানে গুদামঘর বানাতে গেলে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে বসন্তপুর ভূমি অফিসের কর্মক বাধা দেন। স্থানীয় কিছু বিএনপি নেতাকর্মীকে নিয়ে তারা ১৫সেপ্টেম্বর রাতে গুদামঘরের ছাদ ঢালাই করে ফেলে। একপর্যায়ে সাঈদুর বস্ত্রালয়ের মালিকদের বিরুদ্ধে মামলা করার জন্য বসন্তপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা গাজী মোহাম্মদ আলী সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানান। কিন্তু সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়র  মিজানুর রহমান সাঈদুর বস্ত্রালয়ের মালিক মনিরুল ইসলাম মনির বাড়ির চারতলার ভাড়াটিয়া হওয়ার সুবাদে বিষয়টি দফা রফা করে ফেলায় ওই ঘটনায় মামলা হয়নি। এ দুর্বলতার সূযোগে ও মিজানুর রহমানকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করেই নাজিমগঞ্জ বাজারে একের পর এক জায়গা দখলের হিড়িক পড়ে যায়।সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, নোটিশ দেওয়ার পরেও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় গত মঙ্গলবার সাইদুর বস্ত্রালয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে তাদের  উপর অতর্কিত হামলা করা হয়। হামলায় অংশগ্রহণ কারীরা ক্ষমা চাওয়ায় তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ স্থাপনার একটি দোকান ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল বলেন, নাজিরগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা নির্মাণ কারী চারজন ব্যবসায়ীকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছিল। এর মধ্যে সাইদুর বস্ত্রালয় ও রয়েছে। নোটিশ করার পরেও স্থাপনা সরিয়ে না নেওয়ায় সাইদুর  বস্ত্রালয়ের একটি দোকান ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাদের আরো তিনটি অবৈধ স্থাপনা দোকান ঘর এক মাসের মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছি । এছাড়া নাজিমগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



আরও খবর




নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ

করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

তারাগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

গ্লোবাল সম্মানে ভূষিত মিম শরৎ গ্রুপের কর্ণধার আলহাজ মো. সোহাগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত