
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
নাঙ্গলকোট পৌরসভার কৃতি সন্তান সাবেক সচিব মোঃ আবু তালেবের ছোট ভাই মোঃ “আবু নঈম” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়ায় ঢাকাস্থ নাঙ্গলকোট পৌর ফোরামের পক্ষ থেকে ২ ফেব্রুয়ারি সোমবার রাতে ঢাকার কাকরাইল ভূঁইয়া ম্যানসনের হোটেল মেরিনায় সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল গফুর ভুঁইয়া, বাংলাদেশ সরকারের সাবেক সাবেক সচিব মোঃ আবু তালেব, নাঙ্গলকোট জামান্স ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক বশিরুজ্জামান খান সহ ঢাকাস্থ নাঙ্গলকোট পৌর প্রোগ্রামের নেতৃবৃন্দ।
এ সময় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নাঙ্গলকোট জামান্স ক্লিনিকের ব্যবস্থা পরিচালক মোঃ বশিরুজ্জামান খান।
সংগঠন অনুষ্ঠানে উপস্থিত সকলে তার উত্তর উত্তর সফলতা কামনা করেন।
তিনি ও পৌর ফোরামের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




























