শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬

নারী কর্মীদের বৈদেশিক কর্মসংস্থানে আবারও ছন্দপতন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

করোনা মহামারির কারণে ২০২০ সালে নারী কর্মীদের বিদেশে যাওয়া কমে যায়। তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনার পতন আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে দ্বিতীয় বারের মতো নারী কর্মীদের প্রবাসে যাওয়ার কমলো।


জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) তথ্য বলছে, ২০২৪ সালে ৬১ হাজার ১৫৮ জন নারী কর্মী বিদেশে চাকরি নিয়ে দেশ ছেড়েছেন। যা ২০২৩ সালের চেয়ে ১৯ দশমিক ৬৪ শতাংশ কম। আগের বছর বিদেশে গিয়েছেন ৭৬ হাজার ১০৮ জন নারী। ২০২২ সালে বিদেশে গিয়েছিলেন এক লাখ পাঁচ হাজার ৪৬৬ নারী।


বাংলাদেশের নারী শ্রমিকদের শ্রম বাজার কার্যত মধ্যপ্রাচ্য নির্ভর। আর এর অধিকাংশই গৃহকর্মী ও গার্মেন্টস শ্রমিক। ২০২৪ সালের জুলাই থেকে দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার ইন্টারনেট বন্ধ ও ছুটি ঘোষণার ম্তো কিছু পদক্ষেপ নেয়। আন্দোলন চরম আকার ধারণ করলে বৈদেশিক যোগাযোগে বড় ধরনের ছেদ পড়ে। এ সময় চাকরির নিয়ে বিদেশে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেও অনেক নারী বিদেশে যেতে পারেননি।  এর প্রভাব পড়ে বিদেশে চাকরি করতে যাওয়া নারীদের সংখ্যায়। ফলে বছর শেষে কমে যায় বিদেশে চাকরি করতে যাওয়া নারীর সংখ্যা।


তবে শুধু দেশের পরিস্থিতির কারণে চাকরি নিয়ে বিদেশে যাওয়া কমেছে বলে মনে করেন না ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান।


তিনি বলেন , যে সব নারী দেশের বাইরে গিয়েছেন তারা গৃহকর্মী হিসেবে গিয়েছেন এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়েছেন। সেখানে নারীর নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিয়ে আলোচনা-সমালোচনা আছে। এ সব কারণে গত কয়েক বছরে ধরে ধারাবাহিকভাবে নারী শ্রমিকের সংখ্যা কমছিল। এটাকে আমি অস্বাভাবিক মনে করি না। যে সব নারী শ্রমিকরা প্রবাসে যায় তারা তাদের তার আর্থিক বা সামাজিক নিরাপত্তাহীনতা থেকে যাচ্ছে। এখন বাংলাদেশের সব নারীরা তো আর যায় না। কয়েকটি জেলার নারীরা বিদেশে যায়।


সামাজিক সংকটকে পুঁজি করে তাদের বিদেশে পাঠানো হয় উল্লেখ করে তিনি বলেন, আর্থিক বা সামাজিক সংকটের কারণে নারী দেশের বাইরে গিয়েছে এখন সারা দেশে এত সংকটে থাকা নারী পাওয়া কঠিন- যে যারা বিদেশে কাজের জন্য যাবে এবং প্রতি বছরই এক লাখ দেশের বাইরে।  


তিনি বলেন, কত সংখ্যক নারী শ্রমিককে সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যের অন্য পাঠালাম, তার চেয়ে বড় বিষয় হলো বিকল্প হিসেবে যদি গার্মেন্টস শ্রমিক বা দক্ষ শ্রমিক পাঠাতে পারি তাহলে সংখ্যায় কম গেলেও বেশি রেমিট্যান্স আনতে পারি। সুরক্ষাটাও ভালো থাকে এবং সেদিকেই দৃষ্টি দেওয়া উচিত।


তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের সব চেয়ে বড় শ্রম বাজার সৌদি আরবে ২০২৪ সালে নারী কর্মী যান ৪০ হাজার ৩১৫ জন; আগের বছরে ২০২৩ সালে গিয়েছিলেন ৫০ হাজার ২৫৪। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান,বাহরাইন, লিবিয়া, যুক্তরাজ্য ও মরিশাসে চাকরি করতে যাওয়া নারীর সংখ্যাও কমেছে।  


দেশের দ্বিতীয় বড় শ্রম বাজার জর্ডান। দেশটিতে নারীরা যান গার্মেন্টস কারখানাতে চাকরি নিয়ে। ২০২৪ সালে জর্ডানে চাকরি করতে যাওয়া নারীর সংখ্যা বেড়েছে। এ বছর জর্ডানে যান ১৩ হাজার ৭৭২ জন নারী। আগের বছর ২০২৩ সালে গিয়েছিলেন সাত হাজার ৮৩৮ জন।


এর আগে ২০২০ সালের মার্চ থেকে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করলে বিদেশে চাকরি করতে যাওয়া বন্ধ হয়ে যায়। বরং বিদেশে থেকে মানুষ দেশে ফিরে আসতে থাকে। সেবছর মার্চের আগে মাত্র ২১ হাজার ৯৩৪ জন নারী বিদেশে যায়। তার আগে ২০১৯ সালে বিদেশে চাকরি করতে যায় এক লাখ চার হাজার ৭৮৬ জন নারী।


করোনা মহামারির কারণে ২০২০ সালের দুই-তৃতীয়াংশজুড়ে নারী কর্মীদের বিদেশে যাওয়া বন্ধ থাকে। যার কারণে সেবছর নারী কর্মীদের বিদেশে যাওয়া ৮০ শতাংশ কমে যায়।  


চলতি শতকের শুরু থেকে উল্লেখযোগ্য সংখ্যক নারীরা চাকরি করতে বিদেশে যাওয়া শুরু হয়।  ২০০৮ সাল থেকে এই সংখ্যা প্রতি বছরই ২০ হাজার অতিক্রম করে যায়। এরপর প্রতিবছর ধারাবাহিক ভাবে বাড়তে থাকে বিদেশে চাকরি করতে যাওয়ার নারীর সংখ্যা।


২০১৪ সাল বিদেশে যান ৭৬ হাজার নারী। ২০১৭ সালে সর্বোচ্চ সংখ্যক নারী বিদেশে যান, সংখ্যাটা এক লাখ ২১ হাজার ৯২৫ জন। এরপর নারীদের বিদেশে যাওয়া প্রতি বছরেই ওঠা-নাম করলেও  ২০২০ ও ২০২৪ সালে  উল্লেখযোগ্য ভাবে হ্রাস পায়। 


আরও খবর




রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পুশইন মেনে নেবে না বাংলাদেশ, বন্ধে কূটনৈতিক সংলাপের তাগিদ বিশ্লেষকদের