শিরোনাম
চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

নাটোর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক

প্রকাশিত:বুধবার ১৪ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৪ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ জমশেদ আলী 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :


জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নাটোর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বাগাতিপাড়ার দুই শিক্ষাবিদ। তারা হলেন বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বি.এম ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. সামসুন্নাহার এবং কাদিরাবাদ স্যাপার কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুল হক। এর মধ্যে মোছা. সামসুন্নাহার কারিগরি শিক্ষা ক্যাটাগরিতে এবং মো. তৌহিদুল হক কলেজ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। সম্প্রতি এ সম্পর্কে একটি তালিকা প্রকাশিত হয়েছে। জেলা পর্যায়ের এ সাফল্যের ধারাবাহিকতায় তারা দুজনই ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।


সূত্র জানায়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে গঠিত বাছাই কমিটি শিক্ষা ব্যবস্থাপনা, একাডেমিক সাফল্য, প্রশাসনিক দক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগ বিবেচনায় নিয়ে শ্রেষ্ঠদের চূড়ান্ত করে।


এ বিষয়ে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বি.এম ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. সামসুন্নাহার বলেন, “এই স্বীকৃতি এককভাবে আমার নয়, এটি আমার প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। বিভাগীয় পর্যায়ে আরও ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারলে কারিগরি শিক্ষার গুরুত্ব নতুনভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে।”


কাদিরাবাদ স্যাপার কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুল হক বলেন, “জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া নিঃসন্দেহে অনুপ্রেরণার। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা শিক্ষা ও শৃঙ্খলার একটি ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে পেরেছি।”


এদিকে অন্যান্য ক্যাটাগরিতেও নাটোর জেলার শিক্ষাবিদরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বিদ্যালয় ক্যাটাগরিতে সিংড়া উপজেলার লালোন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম এবং মাদ্রাসা ক্যাটাগরিতে গুরুদাসপুর উপজেলার খুবজীপুর দাবির উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুর রহমান জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।


জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী বলেন, “জেলা পর্যায়ে নির্বাচিত শিক্ষকরা নিজ নিজ ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আশা করছি, তারা বিভাগীয় পর্যায়েও নাটোর জেলার সুনাম অক্ষুণ্ন রাখবেন।”




আরও খবর




চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন