শিরোনাম
পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

নদীর গভীরে অপরাধের আলামত: ৭ মাসে ৩০১ মরদেহ উদ্ধার, শনাক্ত হয়নি ৩০ শতাংশ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন নদী থেকে ৩০১ জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এসব মরদেহের ৩০ শতাংশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের তথ্যমতে, প্রতি মাসে নদী থেকে গড়ে ৪৩টি মরদেহ উদ্ধার হচ্ছে। নদীতে এতো মরদেহ পাওয়ার কারণ হিসেবে আইনজীবী ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, শাস্তি থেকে বাঁচার জন্যই হত্যার পর মরদেহ গুম করার জন্য নদীকে বেছে নিচ্ছে অপরাধীরা।


গত ২৩ আগস্ট ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ ঘাট থেকে এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। নারীর গলায় কাপড় প্যাঁচানো ছিলো আর শিশুর গলায় ওড়না বাধা ছিলো। একই দিনে কালিন্দি ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। প্রায় ১৫ দিনেও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মিটফোর্ড হাসপাতালের মর্গে সেই মরদেহ পড়ে আছে।


২২ আগস্টে অফিসে যাওয়ার কথা বলে বেরিয়ে এক দিন আগে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকার। প্রায় ১৮ ঘণ্টা পর তার লাশ মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ৩১ আগস্ট খুলনার সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ রূপসার সেতুর নিচ থেকে উদ্ধার করে পুলিশ।


৩ সেপ্টেম্বর পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে রেজাউল ও তুহিন হাওলাদার নামের দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


সারাদেশের প্রায় নদীতে প্রতিদিন দুইটি একটি করে মরদেহ পাওয়া যাচ্ছে। যাতায়াত ও বাণিজ্যের জন্য নিরাপদ নদী হয়ে গেছে খুনিদের লাশ গুম করার নিরাপদ পথ।


নৌ পুলিশের তথ্য বলছে, ২০২৪ সালে নদী থেকে ৪৪০টি মরদেহ উদ্ধার হয়। ২৯৯টি লাশের পরিচয় শনাক্ত করা গেছে। শনাক্ত করা যায়নি ১৪১ জনের মরদেহ। অর্থাৎ উদ্ধার হওয়া মরদেহের ৩১ শতাংশের পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



আর ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের নদী থেকে ৩০১ জনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এর মধ্যে ২০৯ জনের মরদেহ শনাক্ত করা গেলেও ৯২ জনের পরিচয় জানা যায়নি। উদ্ধার হওয়া ৬১ জন পুরুষ, নারী ২৪ আর শিশু ৭ জন। অর্থাৎ ৩০ শতাংশ মরদেহ পরিচয় শনাক্ত করা যায়নি। বেশিরভাগ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।



সারা দেশে নদী এলাকা থেকে মরদেহ উদ্ধারের সংখ্যা বাড়ার কারণ হিসেবে অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, ‘সংঘবদ্ধ অপরাধ হত্যাকারীর চক্র বাড়ছে। প্রমাণ মুছে ফেলতে মরদেহ নদীতে ফেলে দিচ্ছে।’


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক ও শিক্ষক তৌহিদুল হক বলেন, ‘আইনের চোখ থেকে সে বিরত থাকতে পারবে। সেজন্য কয়েকটি পথ সে বেছে নেয়। প্রথম হচ্ছে, নদী। অপরাধীদের বেনিফিট হলো একটা মরদেহ যদি শনাক্ত করা না যায় তাহলে সেটি বেওয়ারিশ মরদেহ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাসে বা কোনো পরিবহনে এসে যেখান থেকে মরদেহ সরাসরি ফেলে দেয়া যায়, সাধারণত গভীর রাতেই এটা ফেলে দেয়া হয়, এ জায়গাগুলো সিসি ক্যামেরা স্থাপন করা দরকার।’


ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন, তথ্য প্রমাণের অভাবে এ ধরনের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করাই কঠিন হয়ে পড়ে।


সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এস এম শাজাহান বলেন, ‘যদি নদীতে স্রোত থাকে তাহলে মরদেহ ভেসে যাবে, এর আর কোনে হদিস থাকবে না। আর যদি পাওয় যায়ও সেক্ষেত্রে মরদেহ ৪ থেকে ৫ দিন পর ডিকম্পোজড হয়ে যায়। তখন মৃত্যুর কারণ বের করা যায় না। এতে করে কেউ খুন করলো আর এটার সাক্ষী রাখলো না, কোন প্রমাণ রাখলো না। এটাও অপরাধ। ৩০২ এর সাথে ২০১ ও হয়। ৩০২ হলো যদি আপনি কাউকে খুন করেন।’


তবে সব ধরণের অপরাধ প্রতিরোধে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।


স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গত কয়েকদিনের ঘটনায় আইনশৃঙ্খলা একটু খারাপের দিকে গিয়েছে। এটাকে আমরা আবার যেন আগের দিকে নিয়ে আসতে পারি এ ব্যবস্থা করা হবে। অপকর্ম করছে, তাদের আমরা আবার আইনের আওতায়ও নিয়ে আসছি।’


চলতি বছর প্রতি মাসে নৌ পুলিশ গড়ে ৪৩টি মরদেহ উদ্ধার করেছে। গত বছর প্রতি মাসে ৩৬টি মরদেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের তথ্যে ওঠে এসেছে। 


আরও খবর




পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬