শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

নিবন্ধন ভাইভায় এনটিআরসিএ'র বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

প্রকাশিত:রবিবার ০৮ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৮ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


১৮তম নিবন্ধন ভাইভায় এনটিআরসিএ'র বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন বৈষম্যহীন ফলাফল প্রত্যাশী শিক্ষার্থীরা। এনটিআরসিএ নিয়ম বহির্ভুতভাবে যেমন খুশি তেমন ভাইভা নিয়েছেন এবং সংবিধান বিরোধী সিস্টেমে ফলাফল প্রকাশ করেছেন বলেও অভিযোগ করেছেন তারা। 

বৈষম্যহীন ফলাফল প্রত্যাশী শিক্ষার্থীদের আহ্বায়ক নিলুফা ইয়াসমিন বলেন, ১৮তম নিবন্ধনে নিয়ম বহির্ভুতভাবে সিলেবাস পরিবর্তন করছে এবং প্রশ্নও কোনো বিকল্প অপশন ছিল না। এটা ছিল এনটিআরসিএ'র লিখিত নিয়মের বাইে।

তিনি বলেন, ভাইভার ২০ নম্বরের মধ্যে একাডেমিক রেজাল্টে ১২ নম্বর। বাকি ৮ নম্বর ড্রেস কোড ৪ ও মৌখিক প্রশ্নে ৪। এই ৮ নম্বরের মধ্যে ৪০% নম্বর পেতে হবে। অথচ তারা দু-এক মিনিট বা তারও কম প্রশ্ন করেছে। অনেকের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে।

নিলুফা ইয়াসমিন ববলেন, এনটিআরসিএ'র সনদ মানেই চাকরি পাওয়া নয়। যেখানে সনদ পেলেই চাকরি হবে না জাতীয় মেধা তালিকা এবং শূন্যপদের বিপরীতে চাকরি হবে সেখানে কিভাবে এতো সংখ্যক ফেল করায়? বেসরকারি ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্যও এই সনদ জরুরি। তাই অযৌক্তিকভাবে ফেল করানো কোনো ভাবেই মেনে নেয়া যায় না। 

তিনি বলেন, গত কয়েকটা নিবন্ধনে দুই হাজারের বেশি ফেলের নজির নেই। সেখানে এতো ফেল কেনো? যেখানে হাজার হাজার শূন্যপদ রয়েছে৷ যারা রিটেন দিয়ে এতোদূর এসেছে এবং ভাইবায় সঠিক উত্তর দিয়েছে তারা কিভাবে ফেল করে? 

নিবন্ধন ভাইভায় বারবার জুলুমের শিকার হয়েছেন বলে দাবি করছেন কে. এম. আজিজুর রহমান। তিনি বলেন, আমাদের মেইন পয়েন্ট এটাই এনটিআরসিএ সরাসরি চাকরি দেয় না। নাম্বারের ভিত্তিতে চাকরি হয় তাহলে ভাইভাতে ফেল করানোর অধিকার তাদের নাই৷  মাত্র ৪ নাম্বারের ভিত্তিতে কিভাবে একজন প্রার্থীকে তারা অযোগ্য বলে? আমরা তো চাকরি চাচ্ছি না। সার্টিফিকেট চাচ্ছি। এরপর ভালো নাম্বার পেলে চাকরি হবে। নাম্বার কম হলে হবে না। কিন্তু এতো সংখ্যক কেনো ফেল করাবে? আমরা দেশের নাগরিক হিসেবে এই অন্যায়ের প্রতিবাদ করছি৷  এই দেশের প্রতিটা নাগরিকের এ অধিকার রয়েছে। 

আজিজুর রহমান বলেন, আমরা বারবার একটা কথাই বলতে চাই যারা লিখিত পাস করেছে তাদের সার্টিফিকেট ইস্যু না থাকলে অবশ্যই পাস দিতে হবে। সেটা সে সর্বনিম্ন কাটমার্ক পেলেও দিতে হবে। কেননা এতে চাকরি পাবার নিশ্চয়তা দেয়া হয় না। শুধুমাত্র সার্টিফিকেটই দেয়া হয়। এরপর নাম্বারের ভিত্তিতে প্রতিষ্ঠান  চয়েজ দিলেই চাকরি হয়৷ কেউ জোর করে চাকরি নেয় না।  তাহলে একটা সার্টিফিকেট দিতে এতো কাহিনী কেনো? এক্ষেত্রে কি আমরা প্রশ্ন করতে পারি না অন্যায়ভাবে আমাদের মাইনাস করে অন্যদের সুবিধে দেয়া হচ্ছে?

তিনি বলেন, ইন্টারিম সরকারকে বিপদে ফেলার জন্য আওয়ামী দোসররা এ রকম উদ্যোগ গ্রহণ করেছে যাতে ২০ হাজারের বেশি শিক্ষার্থী আন্দোলনে নামে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই বৈষম্য বন্ধ না করলে এনটিআরসিএ'র মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী দোসর কর্তৃপক্ষের পরিণতি হবে আওয়ামীদের মতো।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা