শিরোনাম
চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম তৌহিদ অ্যাসোসিয়েটসের উদ্যোগে দিনাজপুরে 'ক্যারিয়ার মিটআপ' সম্পন্ন উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি শ্লীলতাহানি,গ্রেপ্তার ৩ ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন কমিটির গঠন বাঁশখালীতে চিংড়ি প্রকল্পের দখল-বেদখল নিয়ে সংঘর্ষ, পুলিশের অভিযান অব্যাহত শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারি: ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা,প্রাণসংশয়ে বাদী কৃষি কর্মকর্তা শিবচরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
শনিবার ০১ আগস্ট ২০২৬
শনিবার ০১ আগস্ট ২০২৬

নিকলীর হাওরে জিরাতিদের কষ্টের জীবন

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিস্তীর্ণ হাওর জুড়ে বোরো ধানের সমারোহ। যত দূর চোখ যায়, যেন সোনালি ধানের সাম্রাজ্য! এই সাম্রাজ্য গড়তে গহিন হাওরে বছরের অর্ধেক জুড়ে পড়ে থাকে একদল মানুষ। স্থানীয়ভাবে এরা জিরাতি নামে পরিচিত, মূলত কৃষি শ্রমিক। বোরো মৌসুমে হাওরে ছোট ছোট কুঁড়েঘর বানিয়ে এতে থাকেন জিরাতিরা। আশপাশের কয়েক কিলোমিটারের মধ্যে গাছপালা কিংবা ছায়া নেই। কিশোরগঞ্জের নিকলী, মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম —এ চারটি হাওর উপজেলায় কার্তিক থেকে বৈশাখ মাস পর্যন্ত অস্থায়ীভাবে গলাঘরে বসবাস করেন বিভিন্ন এলাকার প্রায় ৩০ হাজার জিরাতি।


লোকালয় থেকে বহু দূরে অবস্থিত কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে অস্থায়ী গলাঘর তৈরি করে বসবাস করছেন হাজার হাজার কৃষক। ‘জিরাতি’ নামে পরিচিত এসব কৃষক গবাদি পশুর সঙ্গে গাদাগাদি করে ঝড়ঝঞ্ঝা আর বজ পাতে ঝুঁকির মধ্যেই কষ্টে বোনা ফসল ঘরে তুলতে দিনরাত পরিশ্রম করেন।


হাওরে ধানখেতের মাঝখানে চোখে পড়বে ছোট ছোট এসব কুঁড়েঘর। সামান্য উঁচু জমিতে তৈরি এসব অস্থায়ী ঘরে বাস করেন কয়েক শ কৃষক। জীবনের ঝুঁকির নিয়ে বছরের ছয় মাস জীবনকে তুচ্ছ করে মাঠে পড়ে থাকেন হাজার হাজার কৃষক। গবাদি পশুর সঙ্গে গাদাগাদি করে গলাঘরে রাত কাটান তারা। এসব মানুষের নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত পায়খানার টয়লেট কিংবা রাতে ঘুমানোর মতো জায়গা।


বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে, ছোট্ট কুঁড়েঘরে বসবাস করা জিরাতিরা ঘরের মাচায় স্যাঁতসেঁতে পরিবেশে ঘুমান। মাচার নিচেই রাখা হয় গবাদি পশু। চরম স্বাস্থ্যঝুঁকিতে বসবাস করা এসব মানুষের ভাগ্যে জোটে না পুষ্টিকর খাবার। বেশির ভাগ ক্ষেত্রেই মোটা ভাত আর মরিচ ভর্তা কিংবা পান্তা ভাত দিয়ে চলে খাবার। নেই বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা।


প্রাকৃতিক কাজ সারতে হয় খেতের আলে। আছে শিলাবৃষ্টি, বজ্রপাতসহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। তবে এ সবকিছু তুচ্ছ করে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকরা বছরের ছয়টি মাস পড়ে থাকেন হাওরে। নিজেদের ঘরবাড়ি, আত্মীয়স্বজন ফেলে কার্তিক মাসে তারা পাড়ি জমান হাওরে। জমি তৈরি করা, চারা রোপণ, সেচ, পরিচর্যা থেকে শুরু করে ধান কাটা, মাড়াই, ঝাড়াই শেষে নতুন ধান সঙ্গে নিয়ে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বাড়ি ফেরেন জিরাতিরা। ফলন ভালো হলে তাদের মুখে হাসি ফোটে। ভুলে যান পেছনের দুঃখ-কষ্ট। আবারও প্রস্তুতি নেন পরের বার হাওরে যাওয়ার।


বছরের পর বছর, যুগের পর যুগ এভাবেই চলছে জিরাতিদের জীবনচক্র! বাপ-দাদা থেকে শুরু করে তাদেরও আগের বংশধররা এভাবেই চালাচ্ছেন নিজেদের কৃষিকাজ। কিন্তু নিজের জীবন বাজি রেখে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এই খাদ্য সৈনিকদের খবর নেয় না কেউ। তাদের জিরাতিকালে জীবনমান উন্নয়ন কিংবা সামান্য পানীয়জল আর স্যানিটেশন নিশ্চিত করা হলে দেশের জন্য তারা আরো বেশি অবদান রাখতে পারবেন।


নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত ইত্তেফাককে বলেছেন, ছয় মাস হাওরে খাদ্য, পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা গেলে তারা কৃষিতে আরো বেশি ভূমিকা রাখতে পারবে।


আরও খবর




জাতীয় ফুটবলে সুনামগঞ্জের গৌরব, ম্যান অব দ্য টুর্নামেন্ট জিহাদ

চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল

মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন

কবির হোসেন মিলনের বক্তব্যে নতুন বিতর্ক, সামনে এলো চাল আত্মসাতের পুরোনো অভিযোগ

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে দুইজনের ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড

কাজিপুরের সোনামুখীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন: দত্তের বাজারে আনন্দ মিছিল ও সমাবেশ

বাংলা ভাষায় কথা বলায় ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইন, বর্তমান আশ্রয়স্থল সাতক্ষীরা

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ

সাতক্ষীরায় এবার অযাচিত নারীর প্রতিহিংসার শিকার জেলা জামায়াত নেতা ওমর ফারুক

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

মিরপুরে মেজর সিনহা হত্যা দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের মানববন্ধন ও স্মারক সভা

তৌহিদ অ্যাসোসিয়েটসের উদ্যোগে দিনাজপুরে 'ক্যারিয়ার মিটআপ' সম্পন্ন

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি

লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি শ্লীলতাহানি,গ্রেপ্তার ৩

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা


এই সম্পর্কিত আরও খবর

জাতীয় ফুটবলে সুনামগঞ্জের গৌরব, ম্যান অব দ্য টুর্নামেন্ট জিহাদ

চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল

মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন

কবির হোসেন মিলনের বক্তব্যে নতুন বিতর্ক, সামনে এলো চাল আত্মসাতের পুরোনো অভিযোগ

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে দুইজনের ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড

কাজিপুরের সোনামুখীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬ অনুষ্ঠিত

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন: দত্তের বাজারে আনন্দ মিছিল ও সমাবেশ

বাংলা ভাষায় কথা বলায় ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইন, বর্তমান আশ্রয়স্থল সাতক্ষীরা

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ

সাতক্ষীরায় এবার অযাচিত নারীর প্রতিহিংসার শিকার জেলা জামায়াত নেতা ওমর ফারুক