শিরোনাম
পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

নির্বাচনের আগে পরিবেশ-প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন; রাজনৈতিক দলগুলোর ‘মিশ্র’ সমর্থন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৬ আগস্ট ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৬ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা ও জুলাই ঘোষণাপত্রের পর বেশিরভাগ দল স্বাগত জানালেও কিছু ‘যদি’, ‘কিন্তু’ রয়ে গেছে রাজনৈতিক মাঠে। নির্বাচনব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও জামায়াত। যদিও বিএনপি বলছে, সরকারের নিরপেক্ষতা ধরে রাখলেই সুষ্ঠু নির্বাচন হবে।


অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর চাওয়ার শীর্ষে ছিলো জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ। অতঃপর অপেক্ষার অবসান ঘটলো একই দিনে।


জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির বিকেলে আসে ঘোষণাপত্র। তার ৩ ঘণ্টা পর পাওয়া যায় নির্বাচনের আয়োজনের আভাস। রোজার আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন।


প্রধান উপদেষ্টার কাঙ্ক্ষিত ঘোষণার পরও রাজনীতির মাঠে ‘যদি’, ‘কিন্তু’ রয়েছে। নতুন দল এনসিপি বলছে, সব পক্ষকে সন্তুষ্টির প্রয়াস ছিলো ঘোষণাপত্রে, তাতে কিছু ঘাটতিও পরিলক্ষিত। আর ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচনী পরিবেশ ও নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো এখনও কার্যকর হয়নি।


জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘সব পক্ষকে সন্তুষ্ট করার লক্ষ্যে এবং সব পক্ষকে সঙ্গে নিয়ে যাতে ঘোষণাপত্র দেয়া যায়, সেটার একটা প্রচেষ্টা এ ঘোষণাপত্রে আছে। একদফার ঘোষণা কে দিয়েছে বা কখন হয়েছে, এটাকে একনলেজ না করার জন্যেই প্রেক্ষাপট তৈরি করা হয়েছে ঘোষণাপত্রে। প্রতিষ্ঠান ও বাহিনীগুলো ফেয়ার ইলেকশনের জন্য প্রস্তুত নয়। মাঠও প্রস্তুত নয়। যদি এর মধ্যে প্রস্তুত হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব।’


আর এবি পার্টি প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে, নির্বাচন যাতে জুলাই সনদের ভিত্তিতে হয়, সে আহ্বান জানিয়েছে।




এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমরা এটাকে স্বাগত জানাই। কিন্তু আমাদের অনুরোধ হলো, নির্বাচন যেন জুলাই সনদের ভিত্তিতে হয়। এতে আমাদের বিভেদ কমে আসে, সুষ্ঠু বিচার এবং সনদ বাস্তবায়ন, সংস্কার করে আমরা যেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে পারি, এটাই প্রত্যাশা।’


শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে আইনি কাঠামোর মধ্য দিয়ে বাস্তবায়ন করার আহ্বান জামায়াতে ইসলামীর। মাঠ পর্যায়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলেও দাবি দলটির।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘সংস্কারকে একটি আইনি কাঠামোর ভেতর না নিয়ে আসলে এ ঘোষণা শুধু ‘‘চমকপ্রদ’’ হিসেবেই থেকে যাবে। এটা খুবই দুর্ভাগ্যজনক, সরকার শহিদদের তালিকা শেষ করতে পারেনি। লেভেল প্লেয়িং ফিল্ডে যদি সরকার নিয়ে না আসতে পারে, এখনো যেভাবে চাঁদাবাজি চলছে, এগুলো থেকে মুক্ত না হলে কখনোই আমরা এ জায়গায় যেতে পারবো না।’


এদিকে বিএনপি বলছে, সরকারের নিরপেক্ষতা ধরে রাখলেই সুষ্ঠু নির্বাচন হবে। আর নির্বাচন আয়োজনের ঘোষণায় ষড়যন্ত্রের শঙ্কা কমে আসবে।


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ‘যখনই দেখবে নির্বাচিত সরকার আসছে কাজেই এ মুহূর্তে ষড়যন্ত্র করতে গিয়ে ধরা খেলে আর বাঁচার উপায় নেই। কাজেই তখন এগুলো কমে আসবে। নিরপেক্ষতা নষ্ট না হলে তো কোনো সমস্যা নেই। আশা করবো উপদেষ্টা বা আশপাশে যারা আছেন তারা যেন প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি না করে।’


বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন আয়োজনে সরকারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও জরুরি। 


আরও খবর




পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬