
রাণীনগর(নওগাঁ) প্রতিনিধিঃ দৈনিক আজকালের কণ্ঠ পরিবারের মাল্টিমিডিয়া রিপোর্টার (নওগাঁ) হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করায় আব্দুল্লাহ আল মাহীদ-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শুক্রবার রাতে দৈনিক আজকালের কণ্ঠের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান (মিজান)। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আধুনিক মাল্টিমিডিয়া সাংবাদিকতার মাধ্যমে নওগাঁ জেলার সার্বিক চিত্র পাঠকদের সামনে তুলে ধরতে তাঁর ধারাবাহিক সাফল্য প্রত্যাশা করা হয়।এদিকে আব্দুল্লাহ আল মাহীদ পুনরায় এই দায়িত্ব পাওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক আলোকিত সকাল-এর রাণীনগর প্রতিনিধি মো. মুরাদ মৃধা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আব্দুল্লাহ আল মাহীদ একজন অত্যন্ত প্রতিশ্রুতিশীল ও তরুণ উদীয়মান সাংবাদিক। ইতিপূর্বেও তিনি তাঁর সততা ও মেধার স্বাক্ষর রেখেছেন। বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনে তাঁর এই নিরলস যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।পুনরায় দায়িত্ব পাওয়ার পর আব্দুল্লাহ আল মাহীদ জানান, নতুন উদ্যমে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে নওগাঁর প্রকৃত চিত্র তুলে ধরবেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।





























