শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

ওষুধের দামে অসহায়

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অপরিহার্য নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে পাল্লা দিয়ে হু হু করে বাড়ছে জরুরি প্রয়োজনীয় ওষুধের দাম। প্রায় প্রতিদিন কোনো না কোনো ওষুধের দাম বাড়ছে। ওষুধের দাম বাড়ার দৌড়ে পেরে উঠছেন না সাধারণ মানুষ।


ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা বলছেন, আর্থিক সংকটে অনেককে দরকারি ওষুধও কাটছাঁট করে কিনতে হচ্ছে। এতে যে রোগের জন্য রোগী ওষুধ নিচ্ছেন সেটিরও কোনো সুফল মিলছে না। এর মধ্যে গত কয়েক দিনেও অস্ত্রোপচার-পরবর্তী ব্যথানাশক ওষুধ, ভিটামিন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, চর্ম ও প্রদাহজনিত বেশ কিছু ওষুধের দাম ৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকার ফার্মেসিতে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।


আর দাম বাড়ার বিষয়টি স্বীকার করেছে ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ। তবে ফার্মেসি মালিক ও ভোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালের পর থেকে গত চার বছরে দেশীয় ও আমদানি-নির্ভর প্রায় ৯০ শতাংশ ওষুধের দাম বেড়েছে। আর ব্যবসায়ীরা বিশ্ববাজারে ডলারের সংকট, উৎপাদন ব্যয়, প্যাকেজিং মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয়, কাঁচামাল আমদানি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে বাড়তি দাম চাপিয়ে দিচ্ছে ক্রেতা বা রোগীর ওপর। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদফতর এ ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না। যদিও ঔষধ শিল্প সমিতির নেতারা বলছেন, ওষুধের দাম বাড়েনি, কিছু কিছু ওষুধের দাম সমন্বয় করা হয়েছে।


বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ উৎপাদনে দেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ। মাত্র ২ শতাংশ ওষুধ আমদানি করতে হয়, সে অবস্থায় দেশীয় উৎপাদিত ওষুধের দামও কেন নাগালের বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ ওষুধের যৌক্তিক মূল্য নির্ধারণের সক্ষমতায় ঘাটতি রয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের। কারণ দাম বাড়লে দরিদ্র, অতিদরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। চিকিৎসা বৈষম্য আরও বাড়বে।


ঔষধ প্রশাসন অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে ১১৭টি ওষুধের দাম নির্ধারণ করে থাকে সরকার। অথচ দেশে দেড় হাজারের বেশি এসেনসিয়াল ড্রাগসের (জীবনরক্ষাকারী ওষুধ) ২৭ হাজারেরও বেশি ব্র্যান্ডের ওষুধ উৎপাদন করা হয়। বাকি ব্র্যান্ডের দাম প্রস্তুতকারী কোম্পানি নির্ধারণ করে।


শুক্রবার সরেজমিন রাজধানীর মিটফোর্ড, বংশাল, নাজিরাবাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা এবং শাহবাগের বিভিন্ন পাড়া-মহল্লার একাধিক ফার্মেসি ঘুরে বিভিন্ন ওষুধের দাম বৃদ্ধির তথ্য পাওয়া গেছে।


এর মধ্যে ভিটামিনের ঘাটতি পূরণে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের সুপ্রাভিট-জি ট্যাবলেট ১০টির দাম ২১০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০০ টাকা। দাম বেড়েছে ৪২ দশমিক ৮৬ শতাংশ। এসিআই লিমিটেডের ব্যথানাশক ফেবুস ৪০ মিলিগ্রামের ৩০টির প্রতি বক্সের দাম ৩৬০ টাকা থেকে বেড়ে ৪৫০ টাকা হয়েছে। দাম বেড়েছে ২৫ শতাংশ।


সার্ভিয়ার বাংলাদেশ অপারেশন কোম্পানির হৃদরোগের চিকিৎসায় ভাসটারেল এম আর ৩৫ মিলিগ্রামের ট্যাবলেট ৩০টির দাম ৫৪০ টাকা থেকে বেড়ে ৭২০ টাকা হয়েছে। দাম বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ। একই কোম্পানির উচ্চ রক্তচাপের চিকিৎসায় ন্যাট্রিলিক্স এসআর ১.৫ মিলিগ্রামের এক বক্সের দাম ২৭০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়, দাম বেড়েছে ২২ দশমিক ২২ শতাংশ। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির অ্যালাট্রোল ৬০ এমএলের সিরাপ ৩০ টাকা থেকে ৩৫ টাকা করা হয়েছে। দাম বেড়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। 


ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ঘন ঘন প্রস্রাবজনিত সমস্যায় ইউট্রোবিন সলিফেনাসিন সাকসিনেট ৫ মিলি গ্রামের ট্যাবলেট ৩০টির দাম ৪৫০ টাকা থেকে বেড়ে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ। এ ছাড়াও পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এলার্জিজনিত সমস্যায় ব্যবহৃত বিলাস্টিন ২০ মিলিগ্রামের ৩০টির দাম ৪৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৮০ টাকা। দাম বেড়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ।


রাজধানীর বংশাল এলাকার বাসিন্দা হামিদুজ্জামান উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত। তিনি  জানান, দুই বছর আগেও ডায়াবেটিস ও অন্যান্য রোগে প্রতি মাসে তার তিন-চার হাজার টাকার ওষুধ খেতে হতো। এখন লাগছে ৬-৭ হাজার। চাল-ডাল কিনতে নাভিশ্বাস ওঠা হামিদুজ্জামান কী করবেন, দিশা পাচ্ছেন না। একই অবস্থা রাজধানীর ছিদ্দিক বাজারের বাসিন্দা সৈকত হোসেনের। প্রয়োজন অনুযায়ী তিনি ওষুধ কিনতে পারছেন না এবং কাটছাঁট করে ওষুধ খাচ্ছেন বলেও জানান তিনি।


রাজধানীর আনন্দবাজার এলাকার সার্জিক্যাল মেডিসিন ওষুধের দোকানের কর্মচারী হীরা রহমান বলেন, বাজারে চলতি বছরে সবেচেয়ে বেশি বেড়েছে ভিটামিনজাতীয় ট্যাবলেট ও বিভিন্ন ইনজেকশনের দাম। আমাদেরও পরিবারের জন্য ওষুধ কিনতে হয়। সুতরাং, দাম বাড়লে ওষুধ বিক্রিতে আমাদেরও নানা ধরনের কৈফিয়ত দিতে হয় এবং অনেক সময় ঝামেলায় পড়তে হয়।

শাহবাগ বিপণি বিতান মার্কেটের নাজ ফার্মার দোকানি কমল সরকার  বলেন, অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিক, ভিটামিনসহ অনেক ওষুধেরই দাম বেড়েছে। কোনটা রেখে কোনটার নাম বলব। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ওষুধের দাম বাড়ছে। এমনও দেখা গেছে ওষুধের যে মূল্য দেওয়া আছে তার চেয়ে কম দামে বিক্রি করছি।


শাহবাগের বিপণি  বিতান এলাকার খান ফার্মেসির দোকানি পরেশ মজুমদার  বলেন, শুধু ওষুধ নয়, সবকিছুর দামই তো বাড়ছে। তবে কিছু ওষুধের দাম খুব বেশি বেড়েছে। কিন্তু আমাদের মতো খুচরা বিক্রেতাদের লাভ সীমিত, প্যাকেটের গায়ে যে দাম লেখা থাকে তার চেয়ে বেশি আমরা নিতে পারি না। কোম্পানির যে রেট দেওয়া থাকে আমরা সেই দামেই বিক্রি করি।


এ বিষয়ে বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানী এবং জনস্বাস্থ্যবিদ অধ্যাপক ডা. লিয়াকত আলী  বলেন, বর্তমানে সার্বিক স্বাস্থ্য খাতে ব্যয়, বরাদ্দ ও পরিকল্পনা একেবারেই অপ্রতুল। আবার ওষুধের দাম বাড়লে স্বাভাবিকভাবেই মানুষের ওপর এক ধরনের প্রভাব পড়ে। বাজারে কোম্পানিগুলো মধ্যে দাম বাড়াতে এক ধরনের অনৈতিক প্রতিযোগিতা চলছে। যদিও ডলার সংকটসহ নানা ধরনের খরচ বাড়ছে। কিন্তু তারপরও ওষুধের দাম যে হারে বেড়েছে তা কতটুকু যৌক্তিত সেই প্রশ্ন রয়েছে।


তিনি বলেন, সরকারের যে ওষুধনীতি রয়েছে তা কার্যকর হয়নি। গুণগত মানসম্মত ওষুধ নিশ্চিত করার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। তাই দাম নির্ধারণে সবাইকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এ জন্য আইন প্রয়োগও লাগবে, মানুষকেও সচেতন হতে হবে এবং সবাইকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। এ জন্য উৎপাদক, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং ফার্মেসি মালিকদের উদ্যোগী হতে হবে।


ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক মো. আসরাফ হোসেন বলেন, বিগত কয়েক মাসে বেশ কিছু ওষুধের দাম বেড়েছে ৫ থেকে ৭ শতাংশ। দাম বাড়ানো বললে ভুল হবে, আসলে দামটা সমন্বয় করা হয়েছে। আবার একই ওষুধ বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে। দামেরও পার্থক্য হয়। কোম্পানি দাম বাড়ানোর আবেদন করলে তখন আইনগতভাবেই অনুমতি দেওয়া হয়।


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬