শিরোনাম
পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

অভ্যুত্থানের ৬ মাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি আর দ্রব্যমূল্যে হতাশ মানুষ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

শিক্ষার্থীদের আন্দোলনে এক পর্যায়ে মিলেমিশে একাকার হয় ছাত্র-জনতা। রিকশাচালক, দিনমজুর, শ্রমিক, শিক্ষক, আইনজীবী, প্রবাসী, ব্যবসায়ী এমনকি বেকার- সবাই নেমেছিলেন রাস্তায়। সোচ্চার হয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। জনতার পক্ষে দাঁড়ান সেনা সদস্যরা; মাঠে নামেন সাবেক কর্মকর্তারা। আর, আওয়ামী লীগের শাসনামল জুড়ে নির্যাতনের শিকার রাজনৈতিক দলগুলো হয়ে উঠেছিলো আন্দোলনের অভিজ্ঞ ঢাল।


রিকশার পাটাতনে ঝুলে আছে, মাথায় পতাকা বাধা তরুণ। কলেজ ছাত্র গোলাম নাফিজ। প্রতিবাদীর বুলেটবিদ্ধ দেহ নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছেন একজন রিকশাচালক। শেষমেষ আর প্রাণে বাঁচাতে পারেননি নাফিজকে।


সেই রিক্সারচালক নূর মোহাম্মদ। অভ্যুত্থানের ৬ মাসে মানুষের এতো এতো দাবি আর অবরোধ দেখে বিরক্ত তিনি।রিক্সাচালক নূর মোহাম্মদ বলেন, এতোদিন পাবলিক কই ছিলো? মুখে তালা দেয়া ছিলো? মূল কথাই কেউ বলেন না, পাতিলে ভাত শেষ। এতো এতো দাবি করে কি হবে বলে প্রশ্ন করেন এই রিক্সাচালক।


ইন্টারনেট শাটডাউন করে দেশে যখন চলছে হত্যাযজ্ঞ, তখন বসে থাকেননি প্রবাসীরা। প্রতিবাদী অবস্থান নেন দেশগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। হুঁশিয়ারি দেন, গণহত্যা বন্ধ না করলে কেউ আর রেমিটেন্স পাঠাবেন না। ৬ মাস পর তাদের কী হিসেব-নিকেশ?


জাপান পরবাস সম্পাদক কাজী ইনসানুল হক বলেন, দেশ যারা চালাচ্ছে, সেখানে ভালো-মন্দ লোক রয়েছে। তারা যে খুব ভালভাবে দেশ চালাচ্ছে, এমনটা মনে হচ্ছে না।


জাপানের ইউকোহামা ট্রেডিং ইন্টারন্যাশনালের কর্ণধার আব্দুল মালেক বলেছেন, প্রশাসনিক ও আইন ব্যবস্থাকে ঢেলে সাঁজাতে হবে। যাতে করে মানুষ দেশে আইনের শাসন পায়। প্রশাসন যেন দেশের জন্য কাজ করে; কোন ব্যক্তি কিংবা দলের নয়। সেই সাথে দেশে যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসে।


আন্দোলনকারীদের ওপর যখন নির্মম গুলিবর্ষণ, তখন জনতাকে রক্ষায় সামনে এগিয়ে আসেন কিছু সেনা সদস্য। কারফিউ ভেঙ্গে নেমে আসেন সাবেক সেনা কর্মকর্তারাও।


তাদেরই একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ। তিনি বলেন, ৩ আগস্ট যখন বর্তমান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে তরুণ অফিসাররা বলে কাকে গুলি করবো, আমাদের ভাইরা তো ওইদিকে দাঁড়ানো, তখনই তিনি সিদ্ধান্ত নিলেন যে বাংলাদেশ সেনাবাহিনী প্রকাশ্যে গুলি (ওপেন ফায়ার) করবে না। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের পাশে থাকবে। এছাড়াও অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা যেভাবে মিছিল করেছিলো, সেই পদক্ষেপ পুরো দেশকে একটি শক্তি দিয়েছে।


অভ্যুত্থান পরবর্তী ৬ মাসে কী তার বিশ্লেষণ? এ প্রসঙ্গে ড. মনিরুল ইসলাম আকন্দ বলেন, পুলিশের কাজ পুলিশকেই করতে হবে এবং সেনাবাহিনীর কাজ সেনাবাহিনীর করতে হবে। কাউ কারো কাজ করতে পারবে না। সেই সাথে, অন্তর্বর্তী সরকারের কাজ নির্বাচিত সরকার পারবে না কিংবা নির্বাচিত সরকারের কাজ অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সম্ভব নয়। নিরাপত্তা অবস্থা ঠিক করতে হবে। এখনও দোসররা একটিভ এবং ষড়যন্ত্র করছে। শক্ত হাতে দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে মনে করেন এই সাবেক সেনা কর্মকর্তা।


শেখ হাসিনার রাজনৈতিক রোষানলের শিকার ডান, বাম, মধ্যম বা ইসলামপন্থি দলগুলো এখন রাজনীতিতে সক্রিয়।


গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীর বিশ্লেষণ, অভ্যুত্থান পরবর্তী কাজগুলো চলছে অনেক ধীরে। তিনি বলেন, সাবেক সরকারের দোসররা এখনও বিভিন্ন জায়গায় রয়ে গেছে। তারা অনেক ক্ষেত্রে অকার্যকর অবস্থা সৃষ্টি করছে। এছাড়াও সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির একটা ঘাটতি আছে।


জামায়াতে ইসলামীর বিশ্লেষণ, মৌলিক ইস্যুতে এখনো অভাব সুদৃঢ় ঐক্যের। নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, মানুষের সাথে কথা বলতে পারছি। সেই সাথে, এখন মানুষের কাছে আমাদের কথা পৌঁছানোর সুযোগ হচ্ছে। সমগ্র জাতির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীও সুফল পেয়েছে।


আন্দোলনে শহীদ আর আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি বলছে, আগে দরকার জনতার সরকারেরর কাছে ক্ষমতার হস্তান্তর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটি সরকারে চালিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিবে, এটা জনগণ ও বিএনপির প্রত্যাশা। যদি অযথা বিলম্ভ হয়, তাহলে একটা সময় জনগণ প্রতিবাদ করবেই।


অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জিনিসপত্রের দাম কমানো জনতার অগ্রাধিকার। 


আরও খবর




পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬