শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬

অ্যাপ ছেড়ে চুক্তিতে রাইড শেয়ারিং: জেনে-বুঝেই ঝুঁকি নিচ্ছেন যাত্রী!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৪ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৪ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর গণপরিবহনের সমস্যা কমাতে শুরু হওয়া রাইড শেয়ারিং যেন এখন এক ভোগান্তির নাম। নানা কারণে দিন দিন অ্যাপ থেকে মুখ ফেরিয়ে চুক্তিতে চলাচল করছেন বাইক চালকরা। বাধ্য হয়েই দরদাম করতে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এতে উভয়েরই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিভিন্ন ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাইড শেয়ারিং নীতিমালা বাস্তবায়নের অভাবে সড়কে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা।


রাজধানীর যে কোনো ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়ালেই দেখা যায় যাত্রীর অপেক্ষায় বসে আছেন বাইক চালক। যার প্রয়োজন, দরদাম করে বাইকচালকের পেছনে সওয়ার হন তিনি। তবে যার দরদামে পোষায় না, আরেক বাইকের দিকে এগিয়ে যান তিনি। কিন্তু এমন হওয়ার কথা ছিল না। অ্যাপে রাইড শেয়ারিংয়ের জন্য ডাকলে মোটরসাইকেল হাজির হবে নির্দিষ্ট জায়গায়, সেটাই নিয়ম। কিন্তু সেই নিয়ম এখন আর নেই। অ্যাপের মোটরসাইকেল পরিণত হয়েছে চুক্তির বাহনে।


যানজটসহ চলাচলে নানা প্রতিবন্ধকতার শহর ঢাকায় কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছিল রাইড শেয়ারিং কোম্পানিগুলো। প্রায় বছর দশেক আগে কর্মব্যস্ত শহরে নগরবাসীর যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করার প্রতিশ্রুতি দিয়ে বাজারে আসে পাঠাও। এরপর একে একে আসে উবার, ওভাইসহ একাধিক প্রতিষ্ঠান।


আশা জাগিয়েও অল্প সময়ের মধ্যেই রাইড শেয়ারিং পরিণত হয়েছে ভোগান্তিতে। অতিরিক্ত ভাড়া, ডিজিটাল পেমেন্টে রাজি না হওয়া ও যাত্রী হয়রানি ইস্যুতে চালক, যাত্রী ও প্রতিষ্ঠান দুষছেন একে অপরকে।


রাইডারদের একজন বলেন, ‘একজন যাত্রী যদি অ্যাপ ব্যবহার করে রাইডারকে কল দেই সেক্ষেত্রে যাত্রীর নিরাপত্তা আছে। যদি রাইডার ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোম্পানি কোনো নিরাপত্তা দিয়ে থাকে না।’


আরেকজন বলেন, ‘অ্যাপে অনেক সময় লস হয়ে যায়। দেখা যায় যাত্রী এমন জায়গা থেকে কল করেছে সেখানে গেলে আর ভাড়া হয় না।’


যাত্রীদের একজন বলেন, ‘অ্যাপে অনেক সময় নেটের কারণে রাইডার পাওয়া যায় না। আবার অ্যাপে কল করলে অনেক সময় রাইডার যেতে চাই না।’


পরস্পর দোষারোপের চক্রে পরে যুব কর্মসংস্থানের সম্ভাবনাময় খাত রাইড শেয়ারিং যেন মুখ থুবড়ে পড়েছে। যাত্রীকল্যাণ সমিতির তথ্যমতে, যানজটের এ নগরীতে প্রায় পাঁচ লাখ এবং সারাদেশে প্রায় ১২ লাখ মোটরযান রাইড শেয়ারিংয়ে যুক্ত। যার অধিকাংশই অ্যাপের বিপরীতে চলে চুক্তিতে।


যাত্রীরা বলছেন, বাইক চালকরা অ্যাপ ব্যবহার না করায় একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান, তেমনি গ্রাহকসেবা নিয়েও জবাবদিহিতার বাইরে থাকছেন তারা। ভাড়া নিয়ে দরদামের সময় কটূক্তি, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং ত্রুটিযুক্ত বাইক রাইডে ব্যবহারের প্রবণতার পাশাপাশি বাড়ছে অপরাধও।


যাত্রীদের একজন বলেন, ‘চুক্তিতে গেলে ভাড়া নিয়ে অনেক সময় রেষারেষি হয়ে থাকে। অ্যাপে একটা ফিক্সড ভাড়া থাকে।’


আরেকজন বলেন, ‘অ্যাপে গেলে একটা রিস্ক মুক্ত থাকে। রাইডারদের সব ডেটা রাইড শেয়ারিং কোম্পানিতে থাকে।’


অ্যাপভিত্তিক যানবাহন শৃঙ্খলার মধ্যে আনতে ২০১৭ সালে আইন হলেও বাস্তবায়ন হয়নি। গণপরিবহন বিশেষজ্ঞদের মতে, এই খাতে এখনো ব্যাপক সম্ভাবনা রয়েছে।


যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হক বলেন, ‘যারা এই রাইড শেয়ারের অনুমোদন দিয়েছেন তারা অনুমোদন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। অভিভাবক হিসেবে তার চুক্তিবদ্ধ অবস্থায় যে শর্তগুলো আছে, সেবার মানদণ্ডগুলো তাকে বলা হয়েছে, সেটা দেখার জন্য যে অথরিটি থাকার কথা তা নেই।’


নানা সমস্যায় জর্জরিত এই খাত সবচেয়ে বড় ধাক্কা খায় করোনা মহামারির সময়। যার প্রভাব কাটেনি এখনও। বর্তমানে ওভাই, পিকমি ও সহজসহ ১৫টি নিবন্ধিত রাইড শেয়ারিং প্রতিষ্ঠান রয়েছে দেশে। এরমধ্যে অনেকে লাইসেন্স নিয়েও অবস্থা বিবেচনায় কার্যক্রম শুরু করেননি আর বাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে লোকসানে। ফলে টিকে আছে মাত্র ২-৩টি প্রতিষ্ঠান। 


আরও খবর




রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পুশইন মেনে নেবে না বাংলাদেশ, বন্ধে কূটনৈতিক সংলাপের তাগিদ বিশ্লেষকদের